Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ কোন সম্পর্ক বা সামঞ্জস্যের কারণে তাকে ব্যঞ্রনার দিক থেকে বেশ প্রসারতা দেয়া হয়। ভাষা সম্পর্কিত আরও কিছু মূলনীতি আপনারা আমার অন্যান্য বক্তব্যে কোথাও কোথাও পাবেন। এ প্রথম সংগঠনের ভেতর ভাষা ছাড়া ক্ষেত-খামার করা, গাছপালা লাগানো, কৃপ খনন, খানা পাকান এবং রুটি ও বিভিন্নরূপ খাদ্য তৈরী রয়েছে। বিভিন্ন পাত্র তৈরী এবং প্রয়োজনীয় নানা যন্ত্রপাতি উদ্ভাবনও এর অন্তর্ভুত। চতুষ্পদ জীবকে অনুগত করে কাজে লাগানো, তা বাহনরূপে ব্যবহার, তার দুধ-গোশত ভক্ষণ, হাড় ও লোমের ব্যবহার এবং বংশাবলী রক্ষা ও ব্যবহার এরই অন্তর্ভুক্ত । এ পর্যায়ে মানুষ শীত-গ্রীম্ম থেকে বাচার জন্য গুহা কিংবা ঘরের ব্যবহার জানতে পায়। চতুষ্পদ জীবের চামড়া, গাছের বন্ধল কিংবা পাতা দিয়ে কাপড় তৈরীও এ কালের কাজ । মানুষের জন্য তা পাখীর পালকের মতই কল্যাণ দেয়। নির্দিষ্ট বিয়ে-শাদীও এ অধ্যায়ে আসে। অপরের কুৎসা বা হস্তক্ষেপ থেকে বাচার জন্য তা করা হয়। এ থেকে মানুষ তার কামনা চরিতার্থের সাথে বংশধারাও অব্যাহত রাখে । তার ঘরকন্না ও সন্তান পালনের কাজ দেয়। মানুষ ছাড়া অন্যান্য জীব এভাবে স্ত্রী নির্দিষ্ট করতে পারে না। সেগুলোর জোড় বাধার ব্যাপারটি নেহাৎ আকম্থিক। হয় সে দুটো একই সাথে জন্ম নেয় বলে পূর্ণতৃ লাত করা পর্যস্ত এক সঙ্গে থাকে কিংবা অন্য কোন কারণে তারা জোড় বেঁধে থাকতে বাধ্য হয়। | এ সমাজ ব্যবস্থায় কারিগরীর দিকেও নজর পড়ে । যেমন, কৃষি খামার, বাগান তৈরী, কূপ খনন, পশু পালন এবং পানি সিঞ্চনের জন্য ফোয়াড়া, মশক ইত্যাদির উদ্ভাবন । তাছাড়া পরস্পরের সামগ্রিক প্রয়োজন মিটানোর জন্য পারস্পরিক দ্রব্য বিনিময় পদ্ধতির সূত্রপাত হয় এবং বিভিন্ন কাজে পারস্পরিক সহযোগীতার প্রচলন হয়। এ ব্যবস্থায় এমন লোকও দেখা যায় ধিনি সঠিক সিদ্ধান্ত দিতে পারতেন। তিনি নিজ শক্তিতে অন্যান্যকে আয়ত্ত করতে পারেন এবং কোন না কোন উপায়ে নিজ নেতৃত্‌ প্রতিষ্ঠা করতে পারেন। এমন কি অনুবর্তীদের সঠিক পথে পরিচালিত করতে পারেন । এ ধরনের লোকদের কতগুলো সর্বসম্মত সিদ্ধান্ত থাকে । তার সাহায্যে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।