হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১৩৩ পারস্পরিক ছন্দ এড়াবার জন্য একজন আন্তর্জাতিক নেতা বা খলীফা নির্বাচন করতে । কিংবা এমন একটি আন্তর্জাতিক শক্তির আওতায় সংঘব. হতে যাকে উপেক্ষা করা বা ঘায়েল করা কারো পক্ষে সহজসাধ্য নয়। তা করতে হলে অনেক দেশ বা জাতি মিলে করতে হয় এবং অসংখ্য লোক ও অজস্র ক্ষয়-ক্ষতি স্বীকার করেই তা করতে হয়। বলা বাহুল্য, এরূপ আন্তর্জাতিক মহাযুদ্ধের সম্ভাবনা সর্বাধিক কম এবং দীর্ঘকাল পরে হয়ত তা সম্ভব হতে পারে। এ খেলাফত বা আন্তর্জাতিক রাষ্ট্রব্যবস্থার প্রয়োজন সব দেশ ও জাতির জন্য সমান নয় । দেশবাসীর অবস্থা ভেদে তা দেখা দেয়। যে জাতি বুট স্বভাবের এবং নৈতিকতা বর্জিত,তাদের প্রয়োজন সর্বাধিক । পক্ষান্তরে যারা শালীন, উদার ও মহানুভব তাদের প্রয়োজন খুবই কম। এখন আমি আপনাদের মানবীয় জীবন ধারার বিভিন্ন রীতি-নীতি ও জ্ঞানী-গুণীদের জ্ঞান ও প্রজ্ঞা থেকে তা পাওয়া গেছে। তারা এগুলোকে সর্ববাদি সম্মত নীতি হিসেবে মেনে নিয়েছেন। তাদের সমসাময়িক কিং কাছাকাছি কালের কেউই এগুলো সম্পর্কে দ্বিমত পোষণ করেন নি। এখন আপনাদের সামনে যা কিছু পেশ করা হচ্ছে, অনুধাবন করুন । উনবিংশ পরিচ্ছেদ প্রথম সংগঠন এ সংগঠনের প্রথম ভিত্তি হল ভাষা । ভাষার মাধ্যমেই মানুষ তার ভাবের আদান-প্রদান ঘটায়। ভাষার মূলে রয়েছে কাঠামো, প্রকৃতি ও ্রক্রিয়া। এ সব মিলেই কোন না কোন ধ্বনি সৃষ্টি হয়। এ ধ্বনি অবশ্যই কোন না কোন সম্পর্ক বা কারণ থেকে হয়ে থাকে । এ ধ্ৰনিই হুবহু ভাষা হয়ে প্রকাশ পায়। তারপর তার অর্থের দিক থেকে শব্দ উদ্ভাবন করে তা বিন্যস্ত করা হয়। তার ফলে যে ব্যাপারটি সামনে ভেসে উঠে কিংবা ব্যক্তির মনে যে ভাবের উদ্রেক করে, সেটাকেই প্রথম সংগঠনের ভিত্তি মূল ভাষা নাম দেয়া হয়। তখন সেই ভাষার অনুরূপ আরও ভাষা তৈরী করা হয় এবং ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।