১৩২-হুজ্জাতুন্াহিল বালিগাহ দ্বিতীয় ধারায় স্গভ্য জগতের বড় বড় শহর ও বস্তির বাসিন্দারা অন্তর্ভুক্ত । সেখানে উন্নত চরিত্র ও মনীষা জন্ম নেয়। সে সব শহরে বিভিন্ন মত ও পথের মানুষ বাস করে। জীবন ধারণের প্রয়োজনীয় উপাদানের প্রাচুর্য থাকে, সেখানে বিভিন্ন মুখী অভিজ্ঞতা ও জ্ঞান অর্জিত হয়। সে সব জ্ঞান ও 'অভিজ্ঞতার আলোকে বিভিন্ন মূলনীতি ও আইন প্রণীত হয়। সেখানকার অধিবাসীরা গুরুত্ব সহকারে সেগুলো অনুসরণ করে চলে । এ জীবন ধারার উন্নততম পর্যায় হল রাষ্ট্র ব্যবস্থা । রাষ্ট্রপতিকে কেন্দ্র করে সমবেত হন বিভিন্ন সমাজের জ্ঞানী-গুণীবৃন্দ। তিনি তাদের পরামর্শে বিভিন্ন কল্যাণপ্রদ ও সঠিক উপায়-উপকরণের উদ্ভব ঘটান। এ পর্যায়টিকেই আমরা জীবন ধারায় দ্বিতীয় স্তর বলে থাকি। এ দ্বিতীয় স্তর যখন পূর্ণ হয়ে যায়, তখন উন্নয়নের তৃতীয় স্তর প্রয়োজনীয় হয়ে দেখা দেয়। তা এই, যখন মানবমণ্ডলী একত্রে তাদের কাজ-কারবার চালায় তখন পরস্পরের ভেতর কার্পণ্য, লালসা, হিংসা, অবহেলা, মান্যতা ও অমান্যতা জনিত ছন্দের বীজ দেখতে পায়। সেগুলো স্বভাবকেও প্রভাবিত করতে উদ্যেগী হয় এবং পরিণামে তাদের ভেতর দন্দ-বিভেদ দেখা দেয়। তাদের ভেতর কলুষ বাসনার লোকও দেখা দেয়। এমনকি স্বভাবগত খুনী ও দাংগাবাজ লোকের উত্তব ঘটে । তারা সমাজ ও রাষ্ট্রের রীতি-নীতি ও বিধি-বিধান হয় মেনে নিতে চায় না, নয় মেনে নেবার ক্ষমতা রাখে না কিংবা কেউ তাদের তা মানাতে সাহসী হয় না। তাই মানুষ কোন ইনসাফগার শাসক বা বিচারক নির্বাচন করতে বাধ্য হয়। তিনি যেন অপরাধীকে শাস্তি দেন, বিদ্বোহীকে দমন করেন, সবার কাছ থেকে কর আদায় করে সমাজের সার্বজনীন কল্যাণ ও সংস্কারের কাজে ব্যয় করেন। এ তৃতীয় স্তরের উন্নয়ন থেকেই চতুর্থ স্তরে উন্নীত হবার তাগাদা সৃষ্টি হয়। তা এভাবে যে, দেশে দেশে যখন শাসক নিযুক্ত হয়ে যায়, তখন ধন-সম্পদের চাবিকাঠি তার মুঠোয় চলে যায়। ফলে সবল ও বিচক্ষণ লোকেরা তার পাশে ভিড় জমায়! তাদের ভেতর কার্পণ্য, সংকীর্ণতা, লোভ-লালসা ও হিংসা-বিদ্বেষের বীজাণু ছড়িয়ে পড়ে । তার ফলে তাদের ভেতর শুরু হয় ঝগড়া, ফাসাদ ও রক্তারক্তি। তখন শাসকরা বাধ্য হয় এ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।