হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১২৭ এ উদ্দেশ্যেই যখন সব লোক উথ্থিত হবে তখন শুরুতেই একদলকে তাদের পাপ ও পুণ্যের জন্য শাস্তি ও পুরস্কার দেয়া হবে। সে বিচার তাদের হান্কা ভাবেই করা হোক কিংবা কঠিন ভাবে । কিছু লোককে পুলসিরাত পার হতে বলা হবে । পাপীরা হোচট খাবে এবং পুণ্যবানরা স্বচ্ছন্দে পার হবে। কিছু লোককে তাদের নেতার পিছু ধরতে বলা হবে। পুণ্যবান নেতৃত্বে অনুসারীরা মুক্তি পেয়ে যাবে এবং পাপী নেতার অনুসারীরা ধ্বংস হবে। কিন্তু লোকের হাত-পা কথা বলবে এবং কিছু লোক আমলনামা পড়বে । কখনও কৃপণের কার্পণ্য রূপ ধরে এসে তার পিঠে সোয়ার হবে কিংবা দাগ হয়ে বসে যাবে। মোটকথা, এ সব উপমা-উদাহরণ তার জাতিগত কার্য কলাপেরই বহিঃপ্রকাশ মাত্র। যে ব্যক্তির আল্লাহদত্ত প্রাণ সবল ও জৈবিক প্রাণ উদার, তাদের সামনে উপমা-উদাহরণ আসবে সুন্তর হয়ে ও পূর্ণত্ নিয়ে। মহানবী (সঃ) যে বলেছেন, “আমার উম্মতের অধিকাংশের শাস্তি কবরেই হয়ে যাবে'-এ ব্যাপারটি ঠিক উক্ত উপমা-উদাহরণেরই অন্তভূক্ত। হাশর মাঠে এমন কিছু উপমা-উদাহরণও পেশ করা হবে যা সবাই সমানে দেখতে পাবে। যেমন মহানবীর (সঃ) সার্বজনীন নবুয়তের প্রতীক হবে - হাউজে কাওছার ৷ তেমনি মানুষের সুরক্ষিত কার্যকলাপের প্রতীক হবে “মীযান'। তেমনি উৎকৃষ্ট পানীয় এ হিসেবে *শরাবান তহুরা'। গৌরবের পরিধেয় হিসেবে “লেবাছে ফাখেরা" ৷ অনিন্দ্য সহচরী হিসেবে “হরে মাকসূরা' এবং চিত্তাকর্ষী নিবাস হিসেবে 'কসূরে দিল নশীন' পেশ করা হবে। তেমনি পাপের আধার থেকে আল্লাহর নিয়ামতের দিকে ফিরে আসার জন্য আশ্চর্য ধরনের সব পদ্ধতি রয়েছে । যেমন মহানবী (সঃ) সবার শেষে জাহান্নাম থেকে মুক্তি লাভের ব্যক্তি সম্পর্কে সে সব বিশদ বিবরণ দিয়েছেন। তিনি তার আকৃতি-প্রকৃতিও বলে দিয়েছেন। (১) (১) বোখারী ও মুসলিম শরীফের উক্ত হাদীসটি এই -“জনৈক জাহান্নামী আল্লাহর কাছে আরজ করবে, দয়াময় প্রভু! দোযখের আগুন আমাকে ঝলসে ফেলেছে, তাই তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত রেখ না। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরূপ দয়া চাও! সে আরজ করবে, শুধু আমার মুখটাকে আগুন থেকে বাচাও, আৰ কিছু চাইনা । এ কথার ওপর সে প্রতিজ্ঞাও করবে। যখন তার মুখ আগুন থেকে ওপরে উঠে আসবে, তখন সে জান্নাতের ছায়াঘেরা বাগান দেখতে পাবে । অমনি তার ধৈর্যচ্যুতি ঘটবে । আরজ করবে, প্রভু! শুধু আমাকে বাগানটির কাছে যেতে দাও। তাকে ভালভাবে প্রতিজ্ঞা করিয়ে যখন গোসল সারিয়ে সেখানে নেয়া হবে, কিছুক্ষণ কোনমতে চুপ থেকেই জান্নাতের লোভনীয় আরাম-আয়েশের সামী দেখে আবার নতুন আব্দার তুলবে ইত্যাদি। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।