১২৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ মানুষটির জন্য মৃত্যুপরবর্তী নতুন মানুষটির কর্মফল ভোগ সংগত হত না। বাইরে আমরা যে সব বস্তু দেখছি তার অনেকটাই স্বপ্রে দেখা বস্তুর মত। বস্তু সত্তার ধারণাটি রূপ নিয়ে ধরা দেয়। যেমন হযরত দাউদের (আঃ) কাছে ফেরেশতা ঝগড়ারত অবস্থায় এসে বিচার প্রার্থী হলেন। দাউদ (আঃ) সংগে সংগে বুঝে ফেললেন, উরিয়ার স্ত্রীর বিচারে তিনি যে ভুল করেছেন, সেটাকেই বস্তুরূপ দিয়ে ফেরেশতারা তার সামনে তুলে ধরছেন। (১) অমনি তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। এভাবে (শবে মে'রাজ) মহানবীর সামনে ফেরেশতারা এক পেয়ালা দুধ ও এক পেয়ালা শরাব পেশ করলেন। তিনি দুধের পেয়ালাটি গ্রহণ করে শরাবের পেয়ালা প্রত্যাখ্যান করলেন। এখানে তীর উম্মতের জন্য দুধকে বিবেক (হেদায়েত) ও শরাবকে রিপুর (গোমরাহীর) প্রতীক হিসাবে উপস্থিত করা হল। দুধ গ্রহণ করে তিনি পুণ্যবান উম্মতের হেদায়েত লাভের ইংগিত দিলেন । তেমনি মহানবী (সঃ) স্বপ্নে দেখলেন, তিনি হযরত আবু বৰর (রাঃ) ও উমরকে (রাঃ) নিয়ে একটি কৃপের পাড়ে বসে আছেন এবং হযরত উসমান (রাঃ) পৃথক হয়ে অন্যত্র বসেছেন। এটা ছিল তাদের দাফন হবার বাস্তব রূপ। তাদের তিন জন একই স্থানে ও উসমান (রাঃ) অন্যস্থানে দাফন হবেন বলে জানানো হল। হযরত দাউদ ইবনুল মুসাইয়েবও মহানবীর (সঃ) স্বপ্নের এই ব্যাখ্যা দিয়েছিলেন। এ থেকে আরও জেনে নিন; শেষ বিচারে অনেক ব্যাপারই এ ধরনের ঘটবে । গুণাগুণকে বস্তুরূপে দাড় করিয়ে কাজ চালানো হবে। জানা দরকার, সাধারণ লোকের আল্লাহদত্ত প্রাণ ও জৈব প্রাণের ভেতর গভীর সম্পর্ক হওয়ায় স্বরূপ জগতের ব্যাপারগুলো সম্পর্কে তারা জন্মান্ষের মত হয়ে যায়। জন্মান্ধ যেমন আলো ও রূপ সম্পর্কে কোন ধারণাই করতে পারে না, সেও তেমনি স্বরূপ জগতের ধারণা হারিয়ে ফেলে । এমনকি তা উদ্ধারের চেষ্টাও করে না তারা। অবশ্য দীর্ঘ জানা-শোনার পর যেমন জন্মান্ধ আলো ও রূপের মোটামুটি ধারণা নেয়, তেমনি সাধারণ লোকদের ধারণা সৃষ্টির জন্য হাশরের দিন কিছু ব্যাপার আত্মপ্রকাশ করবে। (২) (১) এ ঘটনাটির বিশুদ্ধতা যদিও প্রশ্নাতীত নহে, তথাপি কোন কিছু বুঝাবার জন্য উপমা হিসেবে ব্যবহার করা আপত্তিকর হতে পারে না। €২) তার ফলে তার জৈবিক প্রভাব লোপ পাবে এবং নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবে । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।