হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১২৫ শ্রেণীগত এ সহজাত বিধানের পূর্ণ আনুকূল্যের ভেতর । তাই শ্রেণীগত জাতিগত বিধানের তারতম্যের কারণেই সৌভাগ্য ও দুর্ভাগ্যের প্রশ্নে ব্যক্তি সত্তার ক্রিয়া-কলাপে পার্থক্য দেখা দেয়। যতক্ষণ ব্যক্তি তার শ্রেণীগত রীতির ওপর বহাল থাকে, ততক্ষণ তার কোনই দুর্ভোগ আসে না। কিন্তু বাইরের প্রভাবে যখনই ব্যক্তি জাতীয় স্বভাবের বাইরে চলে যায়, দুর্ভোগ তার জন্য অপরিহার্য হয়। এটা যেন ঠিক মানুষের কোন অংগ-প্রত্যংগ বাইরের কোন আঘাত পেয়ে পংগু বা অচল হয়ে গেল। মহানবীর (সঃ) এ হাদীসটি তারই ইংগিত দেয় ঃ টি 91৯৩ শান 2 ৫5 রতটি ৮৩ ১৮৫ মাজি 2১551175715 নহি +150243459191752 5151 “প্রতিটি মানব শিশু নিজ প্রকৃতি (ইসলাম) নিয়ে জন্মে। তার বাপ-মা তাকে পরে ইহুদী, নাসারা বা মজুসী করে গড়ে তোলে ।” জানা দরকার, মানব প্রাণের পবিভ্র দরবারে (হাযিরাতুল কুদস) উপনীত হবার দুটো পদ্ধতি রয়েছে। কোন প্রাণ নিজ সাহস ও দিব্য সৃষ্টির বদৌলতে সরাসরি সেখানে পৌছে। কোন প্রাণকে পুরস্কার বা শাস্তিদানের জন্য সেখানে রূপ দিয়ে নেয়া হয়। সাহস ও দিব্যদৃষ্টি নিয়ে পৌছার অর্থ হল এই, যে ব্যক্তি জৈবিক অনাচার ও অপবিব্রতা থেকে মুক্ত রযেছে, তার প্রাণ সরাসরি পবিত্র দরবারে পৌছে যায়। তখন সেখানকার কিছু কিছু ব্যাপার সে জানতেও পায় । মহানবীর (সঃ) এ হাদীস তার ইংগিত দেয়ঃ “আদম ও মূসা নিজ প্রভুর দরবারে উপস্থিত রয়েছেন।” এ ছাড়া বিভিন্ন সূত্রে পাওয়া তার কয়েকটি হাদীসেই বলা হয়েছে ঃ “পুণ্যবানদের প্রাণ শ্রেষ্ঠতম প্রাণের (রূুহে আজম) পাশে সমবেত হয়।” দ্বিতীয় ধরনের উপনীত হবার ব্যাপারটি হল এই, কেয়ামতের দিন আবার মানব দেহকে প্রাণ দান করে উথ্থিত করা হবে। এটা কোন নতুন জীবন নয়। আগের জীবনের এটা উপসংহার মাত্র । বেশী খেয়ে কারো বদ হজম হলে যেমন অসুস্থতার পর নতুন স্বাস্থ্য ফিরে পায়, এও তেমনি ব্যাপার। যদি তা না হত,তা হলে ভিন্ন মানুষ হয়ে যেত। ফলে মৃত্যুপূর্ব ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।