১২৪-হজ্জাতুন্লাহিল বালিগাহ্ স্বভাবতই সেগুলো মানবের জাতিগত রৈশিষ্ট্য। সেগুলোই হল মানব প্রকৃতি । “প্রতিটি মানব শিশু তার প্রকৃতির ধর্ম (ইস্লাম) নিয়ে জনা নেয় তার মা-বাপ (পরিমণ্ডল) তাকে অন্যান্য ধর্মে দীক্ষা দেয়' হাদীসটি এ সত্যেরই প্রমাণ দেয়। সৃষ্টির প্রত্যেকটি জাতির বিশেষ প্রকৃতি বা রীতি-নীতির দুটি দিক রয়েছে। তার একটি দিক হল বাহ্যিক। যেমন তার জন্ম, আকৃতি, বর্ণ, পরিমাপ, স্বর ইত্যাদি । যে সত্তার ভেতর যে শ্রেণীর বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, তাকে সেই শ্রেণীর অন্ত্তুক্ত ধরা হবে। কারণ, উপাদানে অভাব বা ক্রটি না থাকলে শ্রেণীগত বৈশিষ্ট্য ও চাহিদা মতেই সৃষ্টিটি গড়ে উঠবে। যেমন, মানুষ মাত্রেই সরল আকৃতির, বাকসম্পন্ন ও মসৃণ ত্বকবিশিষ্ট হয়ে থাকে । পক্ষান্তরে ঘোড়ার বীকা গড়ন, হ্েষারব, রোমশ চর্ম ইত্যাকার বৈশিষ্ট্য সম্পন্ন হয়। এ শ্রেণীগত বৈশিষ্ট্য তার অন্তর্তক্ত কোন সত্তায়ই অবর্তমান হতে পারে না। হতে পারে যদি ভেতর বা বাইরের কোন কারণ তার প্রকৃতি বদলে দেয়। প্রতিটি শ্রেণীর রীতি-নীতিও ভিন্ন । আপনি কি দেখতে পাচ্ছেন না, মধুমক্ষিকাকে আল্লাহ কিরূপ দিব্যজ্ঞান দিয়েছেন যে, বিভিন্ন গাছের ফল-ফুল থেকে সে খুঁজে খুঁজে মধু আহরণ করে, সুনিপুণ ভাবে ঘর তৈরি করে, ঘরকেই আবার মধুর আকরে পরিণত করে? পাখীদের দেখুন। আল্লাহ তাদের সহজাত শিক্ষা দিলেন পুং পাখী স্ত্রী পাখীর প্রতি আসক্ত হবে এবং জোড়া মিলে বাসা বানাবে । সেখানে ডিম দেবে । ডিম থেকে বাচ্চা হবে । বাচ্চাকে যথাযথ ভাবে তারা লালন-পালন করবে । বাচ্চা বড় হলে তাদের বাপ-মা শিখিয়ে দেয়, কোথায় পানি পাবে আর কোথায় পাবে খাদ্য । কি ভাবে শক্র থেকে বাচতে হবে তাও শিখিয়ে দেয়। শিখায় কিভাবে বিড়াল আর শিকারী থেকে পালাতে হবে সে পদ্ধতি । কল্যাণ কোন পথে আসবে এবং নিজ জাতি ও মানব জাতির সৃষ্ট অকল্যাণ থেকে বাচার উপায় কি, সবই সবিস্তারে বুঝিয়ে দেয় । কোন বিবেক বুদ্ধি সম্পন্ন লোক কি বলতে পারবে, এ সব বিধি-বিধান জাতিগত চাহিদার অনুকূল নয় কিংবা কোন সম্পর্ক নেই এ সবের সেই পাখিকুলের সাথে? জানা দরকার, ব্যক্তি সত্তার সৌভাগ্য নিহিত রয়েছে জাতিগত বা ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।