Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

| হুজ্জাতুল্লাহিল বালিগাহ-১২৩ কিংবা শাস্তি প্রাপ্ত ব্যক্তিরা তাদের দেখতে পেত না। জেনে রাখুন, কবর জগত কোন আলাদা জগত নয়। এ জগতেরই পরিশিষ্ট বা শেষাংশ। সেখানে সে কিছু গায়বী খবর জানতে পায় মাব্র। প্রত্যেকের বিশেষ বিশেষ অবস্থা সেখানে প্রকাশ পায়। বিচার জগতের ব্যাপার অন্যর্ূপ। সেখানে মানুষের ব্যক্তিগত অবস্থা লোপ পেয়ে সকল মানুষের সামগ্রিক অবস্থা প্রকাশ পাবে । অর্থাৎ মানুষের ব্যক্তিগত খুঁটিনাটি কাজগুলোর স্ব স্ব রূপে আত্মপ্রকাশের ব্যাপারটি কবর জীবনেই শেষ হবে। বিচার জীবনে তার কাজের সামগ্রিক বিচার-বিবেচনা হবে। আল্লাহই ভাল জানেন। সপ্তদশ পরিচ্ছেদ বিচার জগতের তত্বকথা জেনে রাখুন, মানব প্রাণের বিশেষ একটি প্রত্যাবর্তন স্থল রয়েছে। লোহাকে যেভাবে চুম্বক টেনে নেয়, তেমনি টেনে নেয় প্রাণকে তার উৎসভূমি। সে জায়গার নাম হল, 'হাযিরাতুল কুদৃস' বা পবিত্র মজলিস। সব প্রাণই দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানকার ধারক প্রাণ বা শ্রেষ্ঠতম প্রাণের স'থে মিলিত হয়। রাসূল (সঃ) সে প্রাণের আখ্যা দিয়েছেন বহুমুখী ও বহু ভাষী প্রাণ । এ সমাবেশ স্থলকে স্বরূপ জগত বা উপমা জগত যা ইচ্ছা বলতে পারেন। সেখানে মানব জাতির আদি নকশা বা চিত্র তৈরী হয়। এখানে ব্যক্তি বিশেষের ব্যক্তিগত বৈশিষ্ট্যমূলক রীতি-নীতি ও কার্ষ-কলাপ লোপ পেয়ে তা মানব জাতির সামগ্রিক বৈশিষ্ট্যের ও বিধি-বিধানের সাথে একাত্ম হয়। অন্য কথায়, তার জড় বেশিষ্ট্যের ওপর আত্মিক বৈশিষ্ট্যের বা রূপের ওপর স্বরূপের প্রাধান্য ঘটে এবং সেটাই অবশিষ্ট থাকে। | _ কথাটির ব্যাখ্যা এই, কিছু ব্যাপার মানুষের নেহাৎ ব্যক্তিগত বৈশিষ্ট্যমূলক। সেগুলোই একটি মানুষকে অপর মানুষ থেকে পৃথক করে দেখায় । তেমনি কতকগুলো ব্যাপার সব মানুষের ভেভর সমানে পাওয়া যায়। সুতরাং যে ব্যাপারগুলো সব মানুষের ভেতরেই সমভাবে বিদ্যমান, ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।