১২২-হুজ্জাতুল্নাহিল বালিগাহ দিক দুর্বল থাকে । অধিকাংশ লোকই এ শ্রেণীভুক্ত । তাদের অধিকাংশ কাজই জৈব স্বভাবের হয়ে থাকে । জৈবিক চাহিদা পূরণেই তারা ব্যস্ত থাকে। এ শ্রেণীর লোকের দেহের সাথে প্রাণের সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় না; বরং বাস্তব সংযোগ বিচ্ছিন্ন হয়ে চৈত্তিক সম্পর্কটা থেকে যায়। তার প্রবৃত্তি কখনও ভাবতে পারে না যে, দেহের সাথে তার সম্পর্কচ্ছেদ ঘটেছে। তাই (মের) দেহটি যদি তার কেটে কুটে টুকরা করা হয় তো ভাবে যে, তাকেই তা করা হচ্ছে। তাদের বৈশিষ্ট্য হল এই, আন্তরিক ভাবেই তাত্না দেহগত প্রাণ হয় অর্থাৎ দেহকেই প্রাণ ভেবে থাকে । কিংবা মনে করে, দেহছাড়া প্রাণের আলাদা অস্তিত্ব নেই। হয়ত সে বিশেষ সমাজ বা মতাদর্শের আওতায় পড়ে মুখে অন্যরূপ কথা বলে থাকে । এ ধরনের রোক মারা গেলে স্বরূপ জগতের হান্কা জ্যোতি তাদের ওপর দেখা দেয়। তাদের ভেতর দেখা দেয় উদত্রান্ত খেয়াল ও ধ্যান-ধারণা । এখানে আত্মিক সাধনাকারীদের যে অবস্থা দেখা দেয়, তাদেরও ঠিক সেই আবস্থা দেখা দেয়। তাদের কৃত কাজকর্ম কখনও খেয়ালী রূপ নিয়ে, কখনও স্বরূপ জগতের অন্যান্য বস্তুর মত বাস্তব রূপ ' নিষে তাদের সামনে দেখা দেয়। আত্মিক সাধনাকারীদের সামনে যে ভাবে সব কিছু স্বরূপে দেখা দেয়, এও তেমনি ব্যাপার। এখানে যদি তারা ফেরেশতা সুলভ কাজ করে থাকে, তা৷ হলে সেগুলো তাদের ফেরেশতা আকারে দেখানো হয় । তাদের হাতে থাকে নরম রেশমী কাপড় তাদের সাথে তারা খুব নম্র ও জদ্রভাবে মিলে-মিশে ও কথা-বার্তা বলে। তাদের জন্য জান্নাতের জানালা খুলে ধরা হয়। তাই তারা জান্নাতের ঘাণ পেতে থাকে। যদি তারা পশু সুলভ খারাপ কাজ করে থাকে ও অভিশপ্ত হয়, তা হলে তারা কাজগুলো সে ভয়াবহ ও কুৎসীত ফেরেশতা রূপে দেখতে পাবে। তারা. কালো চেহারা নিয়ে বিকট আওয়াজে রূঢ় ভাষায় কথা বলবে । সেখানে যেমন ক্রোধকে হিংস্র জীব ও কাপুরুষতাকে খরগোশ আকারে দেখানো হবে, এও তেমনি দেখানো হবে। কবর জগতে এমন সব ফেরেশতা রয়েছেন যাদের নিজ নিজ যোগ্যতা অনুসারে কাজে নিয়োজিত রাখা হয়েছে। এ জগতে আগমনকারী মানুষদের শান্তি বা শাস্তি দেবার কাজেও তাদের ব্যবহার করা হয়। সুতরাং শাস্তিপ্রাপ্ত ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।