Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১২০-হুজ্জাতুল্লাহিল বালিগাহ ৃ “দেখা যায়; নপুংসক ব্যক্তি পুরুষ আকারে জন্ম নিয়েও নারী প্রকৃতি ও স্বভাবের হয়ে থাকে। যদিও শৈশবে পুরুষ ও নারীর বাসনা কামনার স্বাতন্তয সে উপলব্ধি করে না। কারণ, সে বয়সটি হল খাওয়া-দাওয়া আর খেলা-ধূলার বয়স। তখন তার সৈ সবের দিকে খেয়ালই থাকে না। তখন যদি তাকে পুরুষের চাল-চলনে অভ্যস্ত করা হয় এবং নারীর চাল-চলন রৌধ করা হয়, তা হলে সে ইচ্ছায় হোক কি অনিচ্ছায়, পুরুষ স্বভাবেরই হয়ে ওঠে। কিন্তু যখন সে যুবক হয় এবং নিজ স্বতাবে বেপরোয়া হয়, তখন সঠিক ভাবেই সে নারী প্রকৃতির ওপর জমে বসে । ফলে চলনে-বলনে, আচার-আচরণে ও ইচ্ছায় অভিলাষে সে পুরোপুরিই নারী হয়ে যায়। এমন কি যৌন ক্ষেত্রেও সে কর্তার ভূমিকা ভুলে কর্মের ভূমিকা পালন করে চলে । এভাবে বেশ কিছুকাল চলার পর দেখা যাবে, সে পুরুষের সমাজ ছেড়ে নারী সমাজেই বিচরণ করে ফিরছে। ঠিক.এ অবস্থাই দীড়ায় মানুষের অন্যান্য ক্ষেত্রেও । মানুষ তার পার্থিব জীবনে খাওয়া-পরা, বাসনা-কামনা এবং অন্যান্য রীতি-নীতিও প্রয়োজন সম্পাদনে নিয়োজিত থাকে। কিন্তু নিম্ন স্তরের ফেরেশতাদের সাথে তাদের আত্মিক ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। তাই আকর্ষণও সেদিকে থাকে । যখন সে মরে যায় এবং জড় দেহ থেকে মুক্তি পায়, তখন সে সেই মূল স্বভাবে ফিরে যায় এবং ফেরেশতাদের সমাজে গিয়ে ঠাই নেয়। তখন তাদেরও ফেরেশতাদের মত ইলহাম হয় । তাদেরও পাখা পালক হয় । হাদীসে আছে, “আমি জাফর ইবনে আবু তালিবকে জান্নাতে পাখায় ভর 'করে ফেরেশতাদের সাথে উড়তে'দেখেছি।' তৃতীয় শ্রেণীর মানুষ কখনও আল্লাহর বাণীকে উচ্চকিত করার কাজে এবং আল্লাহর দলের সহায়তায় নিয়োজিত থাকেন। কখনও বা মানুষের পুণ্যের খেয়াল উদ্রেক করেন। কখনও তাদের কিছু লোকের স্বভাবগত আকাজ্ষা জাগে দেহ ধারণের তাই স্বরূপ জগতের দুয়ার খুলে যায়। তখন তার জৈব প্রাণে এক এঁশী শক্তি এসে যায় এবং সেটা একটা জ্যোতির্ময় দেহের অধিকারী হয় । কখনও তাদের কিছু লোক খাওয়া-দাওয়া করতে চায়। তখন তাদের সে ইচ্ছা পূরণের জন্য তারা যা খেতে চায় ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।