Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌-১১৯ মানুষের ভেতর অনুসন্ধান চালিয়ে আপনি এরূপ বিচিত্র অবস্থার লোক পাবেন যারা নিজ জীবনের বিভিন্ন বিক্ষিপ্ত ধারণা ও ঘটনা সুখ বা দুঃখের স্বপ্ন রূপে নিদ্বাবস্থায় অর্জন করে সেগুলো সাধারণত অভিজ্ঞতা অর্জনকারীর ধ্যান-ধারণা ও স্বভাবের অনুকূল হয়ে থাকে। তেমনি দ্বিতীয় ধরনের ব্যক্তির কবর জীবনে পাপ বা পুণ্যের ফল এভাবে স্বপ্লেই লাভ করবে। পার্থক্য শুধু এতটুকু, এ এমন এক স্বপ্নকাল বা নিদ্রা যা থেকে মানুষ কেয়ামতের আগে মুক্ত হয় না। স্বপ্নদ্রষ্টা কখনও স্বপ্নে জানতে পায় না যে, স্বপ্ন তার বাস্তব নয়, শুধুই স্বপ্ন । এও বুঝতে পায় না যে, আসলে তার কোন সুখ বা দুঃখ হচ্ছে না। বরং স্বপ্রকেই সে সত্য ভেবে থাকে । এখন যদি তার এ স্বপ্ন কেয়ামতের আগে শেষ না হত অর্থাৎ সে জাগ্রত না হত, তা হলে বাস্তব যে অন্যকিছু তা সে কোন দিনই জানতে পেত না। সুতরাং কবর জীবনকে স্বপ্ন জীবন না বলে বাস্তব জীবন বলাই অধিক সংগত । এ কারণেই হিংস্র প্রকৃতির লোক কবর জীবনে দেখতে পায়, তাকে কোন হিংস্র জীব ছিড়ে খাচ্ছে। কৃপণরা দেখতে পায়, তাদের সাপ-বিচ্ছ দংশন করে চলছে। তারপর উর্ধতন জগতের জ্ঞান থেকে যারা বঞ্চিত ছিল, তারা দেখতে পায়, দু'ফেরেশতা (মুনকার-নাকীর) এসে উর্ধতন জগতের তত্ব জিজ্ঞেস করল। তারা প্রশ্ব করছে, 'তোমার প্রভূ কে? * তোমার দ্বীন কি?' * তোমার রাসূল কে? ইত্যাদি। তৃতীয় শ্রেণীর লোকদের ভেতর পশুত্ব ও. দেব দুটোই দুর্বল বলে মরার পর তারা কবর জীবনে নিম্ন স্তরের ফেরেশতাদের সাথে গিয়ে মিলিত হয়। কখনও নিজেদের প্রকৃতিগত ও জন্মগত কারণে, কখনও আবার অন্য কোন কারণে তারা সেরূপ করে থাকে। প্রকৃতিগত কারণ হল এই, তার দেবতৃ পশুত্বের প্রভাবে কমই আচ্ছন্ন হত। তারা না সে নির্দেশ মানত, না প্রভাব স্বীকার করত । অন্য কারণের একটি হল এই, সে ব্যক্তি তার ইচ্ছা ও আকাঙ্ক্ষা দাবিয়ে রেখেছে ও ভালভাবে এ পথে স্থির রয়েছে । তারপর আস্তিক সাধনা চালিয়ে দেবত্বের জ্যোতি ও ইলহাম অর্জন করেছে । কখনও ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।