65148 টিপ হাতত রিল জা ১৩১০৪০৮০১০০ ৪৪০৮৮ ঠা + ০2৯44084950 ও উজ সূরা যুমার 8 আয়াত ৫৬ “€যেন কেয়ামতের দিন) কেউ এ কথা না বলে, হায়, আল্লাহর ব্যাপারে কেন ক্রটি-বিচ্যুতি করে এলাম । তখন তার এ কথা হাস্যকরই হবে ।” আমি এমন এক দল আল্লাহর ওলি দেখেছি, যাদের মন ঠিক শান্ত পানিপূর্ণ পুকুরের মতই প্রশান্ত । বাতাসে সে পানিতে ঢেউ খেলে না। তাই ঠিক দুপুরে মধ্যাহ্ন সূর্যের আলো যখন তার বুকে পড়ে, তখন সেটা এক খণ্ড নূরের টুকরার মতই হয়ে যায়। তাদের সে নূর হল পুণ্য কাজ কিংবা পুণ্য স্ৃতি (আল্লাহর ধ্যান) অথবা আল্লাহর রহমতের নূর। দ্বিতীয় ধরনের লোক তাদেরই কাছাকাছি হয়ে থাকে। কিন্তু তারা স্বাভাবিক নিদ্রায় আচ্ছন্ন থাকে এবং যা কিছু স্বপ্রেই পেয়ে থাকে। স্বপ্রে আমরা স্বতাবতঃ তা-ই দেখি, যা আমাদের মিশ্র অনুভূতিতে মওজুদ থাকে । সজাগ অবস্থায় সেদিকে খেয়াল যায় না কিংবা মনোযোগ থাকে না। শুধু কতিপয় ধারণা রূপে অন্তরে সেগুলো সঞ্চিত হয়ে থাকে । স্বপ্রে সেগুলোই হুবহু রূপ ধরে আমাদের কাছে ধরা দেয়। যেমন, তপ্ত পিত্তের মানুষ স্বপ্নে দেখতে পায়, প্রচণ্ড শ্রীষ্মে সে এক জংগলে অবস্থান করছে। তীষণ গরম হওয়া বয়ে চলছে। হঠাৎ জংগলে আগুন লেগে গেল । সে আগুন চারদিক থেকে তাকে ঘিরে নিল। সে এদিক-ওদিক ছুটাছুটি করছে পালিয়ে বাচার জন্য । কিন্তু পালাবার জায়গা পাচ্ছে না। ফলে সেই আগুনে সে জলে মরছে। এভাবে তার ভীষণ কষ্ট ভুগতে হয় । তেমনি সদী-কাশীতে আক্রান্ত ব্যক্তি স্বপ্নে দেখে যে, শীতের রাতে সে নৌকায় কোথাও যাচ্ছে। নদীর পানিও ভীষণ ঠাপ্তা। কন কনে শীতল হাওয়া বয়ে চলছে। এমন সময় হঠাৎ তুফান এসে তার নৌকা উল্টে ফেলল । তখন সে বাচার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে লাগল। কিন্তু বাচতে পারছিল না। ডুবে মরতে বসে ভীম্বণ কষ্ট পাচ্ছিল । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।