Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ পসন্দ করে । তখন তাকে স্বাভাবিক অবস্থায়ও সেই পোশাক ও ঢং অনুসরণ করতে দেখা যাবে। তেমনি কিছুলোক এরূপ স্মরণ শক্তি রাখে যে, নানা ধরনের কথা-বার্তার ভেতর থেকে সে তার প্রয়োজনীয় কথাগুলো বেছে নিয়ে স্মরণ রাখে । তার দৃষ্টি থাকে আলোচনার দিকে, ফলাফলের দিকে নয়। বাক চাতুর্যই তাকে আকৃষ্ট করে এবং বাক চাতুর্ষের দক্ষতা কোথেকে এল তা নিয়ে তার ভাবনা নেই। এক ধরনের বেখেয়াল লোক এমন থাকে যে, মূল কথা ছেড়ে আজে বাজে কথায় ডুবে থাকে । তার নজরে কারণ আসে না, আসে শুধু কাজ । ফলে কাজের প্রাণ সম্পর্কে উদাসীন থেকে কাজের রূপই তার স্মরণে রাখে । জেনে রাখুন, যখন মানুষ মারা যায়, তখন তার জড় দেহটি পচে-গলে ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু তার প্রকৃতিগত প্রাণ জৈবিক প্রাণের সাথে সংযোগ রাখে । তবে তার ভেতর (পার্থিব প্রয়োজনে) যে বৈশিষ্ট্যগুলো ছিল, তা থাকে না। ফলে তার উদ্দেশ্যমূলক কাজ ছাড়া পার্থিব প্রয়োজনে যেগুলো করতে হত, তা আর প্রকাশ পায় না। শুধু যে সব উদ্দেশ্যমূলক নৈতিক কাজ তার ব্যক্তিত্ের প্রভাবে দেখা দিত, সেগুলোই তার আসল প্রাণের সাথে থেকে যায় । তখন তার জীবনে বিবেক প্রাধান্য পায় ও রিপু অবদমিত হয়। তারপর যখন উর্ধতন জগৎ থেকে তার অন্তরে হাযিরাতুল কুদুস এবং তার সুরক্ষিত কৃতকার্ষের আলোকপাত ঘটে, তখন তার্'িবেক হয় দুঃখ পায়, নয় আনন্দ লাভ করে। এটাও জানা দরকার, যখন বিবেক (পার্থিব জীবনে) রিপুর সাথে মিলে-মিশে সমঝোতা করে চলে, তার কিছু না কিছু প্রভাব বিবেকে ঢুকে যায় এবং বিবেককে তা মেনে চলতে হয়। কিন্তু সব চাইতে ক্ষতিকর ও খারাপ ব্যাপার হল এই, বিবেকে তার উদ্দেশ্য ও পরিণতির বিপরীত অভ্যেস ও অবস্থার সৃষ্টি হওয়া । তেমনি সব চাইতে উত্তম ও কল্যাণকর ব্যাপার হল এই, বিবেকে তার অভ্যেস ও অনুকূল অবস্থাকে বহাল তবিয়কে কায়েম রাখা । মোট কথা, খারাপ ব্যাপারের আরেক দিক হল, অন্তরে সম্পদ ও সন্তান- সন্ততির এরূপ মায়া হওয়া যে, দুটি ছাড়া জীবনে অন্য কোন ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।