Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

১১০-হুজ্জাতুল্রাহিল বালিগাহ এও জানা প্রয়োজন, প্রতিটি দুঃখ-কষ্ট এবং আনন্দ-খুশীর নিজ নিজ বিশেষ আকৃতি-প্রকৃতি রয়েছে। তারা সেই বিশেষ রূপ ধরেই প্রকাশ পায়। যেমন, রক্ত দুষিত হওয়ার প্রকাশ ঘটে দেহে খুজলী পাচড়া রূপে । তেমনি পিত্ত গরমের কষ্ট প্রকাশিত হয় দেহের অস্থিরতা ও স্বপ্নে আগুন দেখার মাধ্যমে ৷ কফের কষ্ট সর্দীর প্রচণ্ততায় ও স্বপ্নে বরফ দেখায় প্রকাশ পায়। তেমনি বিবেক যখন প্রাধান্য পায় এবং মানুষ তার অনুকূল অবস্থা সৃষ্টি করে অর্থাৎ নিজের ভেতর পবিত্রতা ও বিনয় সৃষ্টি করে, তখন স্বপ্ন কি জাগরণে আনন্দ ও প্রীতির বিশেষ বিশেষ দৃশ্য ও চিত্র দেখতে পায়। যদি তার বিপরীত কাজ করে তা হলে সে সব অসামঞ্জস্য কাজগুলো এরূপ দৃশ্য ও চিত্রের সৃষ্টি করবে যাতে লাঙ্কনা ও ভীতির ব্যাপার থাকে । যেমন হিংস্র বাঘকে দেখবে শিকার ছিন্ন-বিচ্ছিনন করে ক্রোধ প্রকাশ করতে কিংবা সাপকে দেখবে দংশন উদ্যত কিংবা দংশন করতে ইত্যাদি । বাহ্যিক তথা পার্থিব পুরস্কার-শাস্তির মূলনীতি হল এই, কারণ সৃষ্টি হলেই কেবল সে কাজগুলো দেখা দেবে । যে ব্যক্তি কার্ষকারণ রীতি বুঝে নিবে এবং কোন্‌ কারণে কোন্‌ কাজ দেখা দেয় তা খেয়ালে রাখবে, তা হলে সে সুস্পষ্ট জানতে পাবে, আল্লাহ পাক পার্থিব জীবনেও পাপীকে শাস্তি থেকে রেহাই দেননা। তবে সংগে সংগে দুনিয়া .পরিচালনার (কার্যকারণ) রীতি ব্যাহত করে তিনি তা করেন না (বরং পরকালের জন্য মুলতবী রাখেন)। ব্যাপারটা এই হয়, পৃথিবীতে পুণ্যবানের শান্তি ও পাপীর শাস্তি লাভের ৰাহ্যিক কারণ-উপকরণ যদি সৃষ্টি ও সরবরাহ না হয়, তখন পুণ্য কাজ করাতে (আত্মিক) শান্তি ও পাপ কাজ করাতেই (আত্মিক) শাস্তি পেয়ে থাকে। যদি কোন পুণ্যবানের শাস্তির জন্য পার্থিব কারণ সৃষ্টি হয় এবং তা বন্ধ করলে তার পুণ্য কাজের কোন ক্ষতি না হয় তাহলে তার পুণ্য সেটাকে পুরোপুরি বন্ধ করতে কিংবা শাস্তির পরিমাণ ও প্রচণ্ততা কমাতে সহায়ক হয়। তেমনি কোন পাপীর জন্য যদি শাস্তির পার্থিব কারণ সৃষ্টি হয়, তখন তার পাপ সে শাস্তির পথে অন্তরায় হয় এবং তা কার্যকর হতে দেয় না। তবে যদি তার কর্মফলের অনুকূল কারণ-উপকরণ সৃষ্টি হয়,তা হলে শাস্তি ও শান্তি দুটোই যথেষ্ট পরিমাণে মিলে । তা বলে পাপ-পুণ্যের ফলাফল ছ্বারা ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।