১০৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ কিছু লোক তো এরপ দুর্বল হয় যে, নিজের যা কিছু কাজকেই দক্ষতা ভেবে বসে । কারণ, তার কাছে অন্তর্নিহিত অবস্থাগুলো সুবিন্যত্ত হয়ে ধরা দেয় না। সব কিছু সে দেখে কাজের আবরণে । তাই তাদের তেতর যা কিছু যোগ্যতা কাজ থেকে জন্মে (স্বতন্ত্র দক্ষতা থাকে না) অধিকাংশ লোকই-এ শ্রেণীর অন্তভূক্তি। তাঙ্গের নির্দিষ্ট সময়ে নির্ধারিত কার্যসূচী অনুসরণ অত্যাবশ্যক । শরীয়তের তাৎপর্য ও অন্তর্নিহিত অবস্থার চিত্ত! ছেড়ে তাদের আমলের ওপর বেশী জোর দিতে হয়। . কথা থেকে যায় যে, কোন কোন কাজ এমন রয়েছে যার পসন্দ বা অপসন্দের ব্যাপারটি কারো নিজস্ব মনোভাৰ থেকে হয় না, হয় উচ্চ পরিষদের সরাসরি প্রভাব থেকে । এ ভাবে কোন ভাল কাজ করা যেন সর্বোচ্চ পরিষদের এ ইলহাম গ্রহণ করা “আমাদের নৈকট্য লাভ কর, আমাদের মত হও এবং আমাদের আলোকে উজ্জল হও ।' তেমনি কোন খারাপ কাজ করার ক্ষেত্রে এর বিপরীত প্রভাব আসে । সর্বোচ্চ পরিষদে কয়েকটি কারণে এভাবে কাজ নিয়ন্ত্রিত ও নির্ধারিত হয়। এক, আল্লাহ পাকের তরফ থেকে তারা জানতে পান, অমুক অমুক কাজগুলো না করা হলে কিংবা অমুক অমুক কাজ বর্জিত না হলে মানবীয় জীবন ধারায় পরিবর্তন ও সংস্কার আসবে না । তখন সর্বোচ্চ পরিষদে সে কাজগুলোর রূপরেখা অংকিত হয়। তারপর বিশেষ বিশেষ লোকের কাছে তা আল্লাহর নির্ধারিত বিধান রূপে অবতীর্ণ হয়। দুই, এ অবতীর্ণ পুণ্য কাজগুলো যখন এক দল মানুষ অহরহ করে চলে, তখন তাতে তাদের পূর্ণ দক্ষতা অর্জিত হয়। তারপর যখন তারা এভাবে সর্বোচ্চ পরিষদের নৈকট্য লাভ করে তখন তাদের এ পসন্দ-অপসন্দ বোধ সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এ অবস্থায় বেশ কিছুদিন কাটাবার পর সেই ভাল ও মন্দ কাজগুলো তাদের কাছেও যথার্থ রূপ নিয়ে স্থির হয়ে ধরা দেয়। সেক্ষেত্রে তাদের কাজ বা আমলগুলো অতীতের বুষুর্গদের পরীক্ষিত ও বর্ণিত তাবীজ ও ঝাড়-ফুঁকের মতই প্রতাব সৃষ্টি করে। আল্লাহই সর্বজ্ঞ। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।