ৃ ছজ্জাতুল্লাহিল বালিগাহ-১০৩ দেয়, তা হলেও সে জিজ্ঞাসিত হয়ে তার মুক্ত হস্তে বিরাট বিরাট দান কার্ষের ও অর্থ ব্যয়ের উল্লেখ করবে। এখন কেউ যদি তার বীরত্ব ও. দানশীলতা কল্পনা করতে চায়, তা হলে তার সামনে তার বীরত্বের ও দানের কার্যাবলী ও অবস্থাগুলোই ভেসে উঠবে। হ্যা এটা অন্য কথা যে, মানুষকে আল্লাহ যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, সে প্রকৃতিই বদলে যাবে। (অর্থাৎ মানবীয় স্বাভাবিক রীতি-নীতির উর্ধে থেকে কেউ যদি চিন্তা-ভাবনা ছাড়াই কোন কিছুর চিত্র প্রয়োজন মতে সামনে দেখতে পায়, তার কথা স্বতন্ত্র ।) যদি কেউ নতুন কোন চরিত্র বা অভ্যেস চেষ্টা করে অর্জন করতে চায়, তা হলে তার জন্য সঠিক সুযোগের অপেক্ষায় থাকা ছাড়া উপায় নেই। সে যেন তার চরিত্রের সাথে অন্তত সম্পর্ক রাখে, এমন কিছুর জন্য প্রাণপণ চেষ্টা চালায় এবং যারা এ ধরনের কাজ করে গেছেন, তাদের ঘটনাবলী বারংবার ম্বরণে আনে । সে কাজগুলোই কেবল আয়ত্তে আনা যেতে পারে এবং সেগুলো করার জন্যই সময় নির্ধারণ করা চলে । চোখেও চরিত্র ধরা দেয় না, দেয় চরিত্রের কাজ । বর্ণনাও দেয়া যায় কাজের, অভ্যেসের নয়। তাই তার উপরেই শর্ত আরোপ করা যায়। সেটাই অনুসরণ করা যায়। ক্ষমতা ও এখতিয়ারের অন্তর্তৃক্ত সেটাই এবং পুরস্কার বা তিরস্কার সেটার ভিত্তিতেই হবে। প্রশ্ন থাকে, সব মানুষ তো কাজ করার ও দক্ষতা অর্জনের বেলায় এক নয়? কারো কারো তো এরূপ ক্ষমতা রয়েছে যে, কাজের চাইতেও পরিকল্পনা দানে সিদ্ধ হস্ত। জবাব এই, যদিও তার ক্ষমতা রয়েছে নিজের ভেতর স্বভাব ও দক্ষতা সৃষ্টি করার, তথাপি তার তাবনায় কাজের চিত্রও এসে যায়। কারণ, কাজই হল স্বভাব ও দক্ষতার ধারক । তাই স্বভাব ও দক্ষতা আয়ত্তে থাকার মানেই কাজ আয়ত্তে থাকা । তবে এ ক্ষেত্রে কাজের সংরক্ষণ কিছুটা কম হয়। চোখে যা দেখা যায় না, সেটার চিত্র সামনে দেখা যেন স্বপ্ন যোগে কোন তাৎপর্যপূর্ণ ব্যাপার বাস্তব ঘটনার মাধ্যমে দেখা । যেমন, একজন স্বপ্নে দেখল, সে মানুষের মুখে ও লজ্জাস্থানে তালা লাগাচ্ছে। (ইবনে সিরীনের কাছে এর ব্যাখ্যা জানতে চাওয়া হলে তিনি বললেন, লোকটি মুআজ্জিন। রোযার দিনে ফজরের আজান ওয়াক্তের আগেই দেয় বলে মানুষের খাওয়া-দাওয়া ও স্ত্রী সংসর্গ নেয়া বন্ধ হয়ে যায়।) ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।