১০২-হজ্জাতুল্লাহিল বালিগাহ রেখা দেখে না। তেমনি লওহে মাহফুজেও সব বস্তুর আল্লাহু নির্ধারিত পরিমাপের রেকর্ড এমন ভাবে লিখে রাখা হয়েছে যা লিখক ব্যতীত অন্য কেউ দেখতে পায় না।”, ইমাম গাজ্জালীর (রঃ) বক্তব্য এখানেই শেষ হল। মানুষের “আমল' সুরক্ষিত রাখার সপক্ষে এও এক যুক্তি যে, সে ভাল বা মন্দ যাই করুক না কেন, অধিকাংশ সময়ে তা তার স্বরণে পড়ে এবং স্বতাবতই সে তাল কাজের পুরস্কারের আশা ও মন্দ কাজের জন্য শাস্তির আশংকা রাখে । দ্বাদশ পরিচ্ছেদ কাজের সাথে স্বভাবের সংযোগ জেনে রাখুন, কাজ হল মনোগত ভাবের বহিঃপ্রকাশ, তাদের সাধারণ ব্যাখ্যা বিশ্রেষণ এবং তাদের শিকারের বস্তু । সাধারণের ধারণা মতে কাজ ও মনোগত ভাবে কোন প্রভেদ নেই। তাই অধিকাংশ মানুষই কাজ বলতে মানুষের স্বভাব-চরিত্রকে বুঝে থাকে । তার কারণ এই, যখন কোন আস্তরিক অভিলাষ কাউকে কোন কাজে উদ্ুদ্ধ করে এবং প্রবৃত্তি সেটাকে পছন্দ করে, তখন সে খুশীতে বাগ বাগ হয়। যদি স্বভাবের সেটা অপছন্দনীয় হয়, তখন সে বিমর্ষ ও হতাশ হয়। তারপর যখন সে কাজটি করে ফেলে, তখন সে অভিলাষের উৎস ফেরেশতা স্বভাব হোক কিংবা পশু স্বভাব, স্বতন্ত্র ও শক্তিশালী হয়ে যায়। তখন তার বিপরীত পশু কিংবা ফেরেশতা প্রবৃত্তি অধীন ও দুর্বল হয়ে যায়। এ দিকেই ইংগিত দিয়ে মহানবী (সঃ) বললেন, “মানুষের প্রবৃত্তি যখন কিছুর অভিলাষ করে, তার অংগ- প্রত্যংগ সেটাকে বাস্তবায়িত করে কিংবা ব্যর্থ করে দেয় ।' যে চরিত্র বা অভ্যেসই দেখুন না কেন, এটাই দেখতে পাবেন যে, তার পেছনে বিশেষ কিছু কাজ ও অবস্থা সক্রিয় রয়েছে। সেগুলোই চরিত্র ও অভ্যেসের ইংগিত দেয় এবং সেণডলার মাধ্যমেই তাদের পরিচয় মিলে ৷ ফলে কাজ ও অবস্থা চরিত্র ও অভ্যেস প্রকাশের বাহন হয়ে দীড়ায়। কেউ যদি কাউকে বীর বলে আখ্যায়িত করে এবং তার কাছে বীরত্বের পরিচয় জানতে চাওয়া হয়, তা হলে অবশ্যই সে তার বড় বড় আক্রমণ ও অভিযানের উল্লেখ করবে । কেউ যদি তার দানশীলতা ও দরাজ হস্তের বর্ণনা ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।