Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৮ অভিশাপ ও রহমত আল্লাহ তা'আলা বলেন, আমি মানুষের অন্তরে গোনাহের আকর্ষণও দিয়েছি এবং তাকওয়ার প্রতি ধাবিত হওয়ার যোগ্যতাও দিয়েছি। (সুরা শামস, আয়াত ৮) অর্থাৎ মানুষের মনে গোনাহের আকর্ষণও হবে আবার সৎকাজের স্বাধও জাগবে । আর এর ভিতরেই রয়েছে মানুষের জন্য পরীক্ষা । যদি মানুষের অন্তর থেকে সম্পূর্ণরূপে গোনাহের চাহিদা দূর হয়ে যায়, তাহলে আর গোনাহ থেকে বেচে থাকার ভিতর মানুষের জন্য কি কৃতিত্ব আছে? নফস এবং শয়তানের সাথে তার কি বিষয়ে মুকাবিলা হবে এবং সে জান্নাত-ই বা পাবে কিসের বিনিময়ে? কারণ জান্নাততো দেয়া হবে এমন কাজের বিনিময়ে যা করতে মন চাইবে না কিন্তু তা সত্তেও আন্নাহর সন্তুষ্টি লাভের জন্য সম্পন্ন করে যাবে । আর তখনি মানুষের ঈমানের পূর্ণতা প্রকাশ পাবে। হযরত শেখ সাদী (রহঃ) বলেন- ১৮৫০৮৯১০ ১1৬ ওতর্র ৬তালঠ ৩৪) ৬০ ভীতি ০১০ ৮০ জটাসিই ১১ অর্থাৎ, বৃদ্ধ বয়সেতো জালেম-হিংস্র বাঘও পরহ্যগার ও মুত্তাকী হয়ে যায়। কারণ এ সময় না মুখে দাত থাকে, আর না পেটে আত থাকে । তখন তার জুলুম করার আর কোন শক্তি থাকে না। সুতরাং তখন সে পরহেজগার না হয়ে, হবেটা কি? পক্ষান্তরে নবীগণের অভ্যাস হল যুবক বয়সেই তাওবা করে ফেলা । যখন গোনাহের শক্তি-সামর্থ থাকে, অন্তরে আকর্ষণও থাকে । গোনাহ করার সুযোগ-সুবিধাও থাকে । এত সুযোগ থাকা সত্তেও গোনাহ থেকে বেচে থাকা, গোনাহ পরিহার করা শুধু আন্মাহর ভয়েই হয়ে থাকে । আর এটাই হল নবীগণের অভ্যাস বা রীতি-নীতি । _ বুযুর্গদের সশ্রব কোন কোন মানুষ মনে মনে এ আকাংখা করে যে, যদি কোন বুযুর্গ আমার উপর নেক দৃষ্টি করতো। যদি তার বুকের সাথে আমার বুক তাহলে আমার অন্তর থেকে গোনাহের সব আকর্ষণ শেষ হয়ে যেত। গোনাহ ও তাওবা ৃ ১৯ মনে রাখবেন! এটা অলিক ধারণা মাত্র বাস্তব নয়। যে এ ধারনায় আছে, সে সম্পূর্ণ ভুলের মধ্যে আছে। যদি সংশ্রবের প্রতিক্রিয়া এমনই হতো তবে দুনিয়ার মাঝে কোন কাফের থাকতো না । কারণ তাদের সাথে মুসলমানদের দেখা-শুনা, চাল-চলন সদা-সর্বদাই হয়ে থাকে। হযরত থানভী (রহঃ)-এর নিকট এক ব্যক্তি এসে বললেন, “হুযুর! আমাকে কিছু নসীহত করুন।” হযরত থানভী (রহঃ) তাকে কিছু নসীহত করে দিলেন। বিদায় নেয়ার সময় সে ঘলল, “হুযুর! আপনার বুক থেকে আমাকে কিছু দান করুন ।' তার উদ্দেশ্য ছিল যে, হযরত থানভী (রহঃ)-এর বুক থেকে কিছু নূর তার বুকে চলে আসুক । যার ফলে তার গোনাহের সকল আকর্ষণের সমাপ্তি ঘটবে । আখেরাতে মুক্তি পাওয়া সহজ হয়ে যাবে । উত্তরে হযরত থানভী (রহঃ) বললেন, “আমি আমার বুক থেকে তোমাকে কি দেবঃ আমার বুকে তো আছে কিছু “কফ যদি চাও নিয়ে যাও)” সারকথা এই যে, ধারণা করা হয় যে, কোন বুযুর্ণের নেক দৃষ্টি পড়লে, বুক থেকে নূর আসলে, নিজের গোনাহের সমস্ত খাহেশ বিদায় নিবে। গোনাহের কোন আগ্রহ থাকবে না । এসব একেবারে কাল্পনিক এবং অবাস্তব । ১৯১ পা ০৬০ এ ০৭ ০০৬ ০৯ এটা এক অবাস্তব ধারণা মাত্র, যা অসম্ভব এবং পাগলামী | তবে হা এ কথাটি চীর সত্য যে, আল্লাহ তাআলা বুযুর্গদের সংশ্রবের প্রতিক্রিয়া রেখেছেন। যে তাদের সংশ্রবের কারণে মানুষের চিন্তা-চেতনার রূপ পরিবর্তন হয়ে যায়। যার ফলে মানুষ সঠিক পথে চলতে শিখে । কিন্তু সমস্ত কাজ নিজের-ই করতে হবে । নিজেই প্রচেষ্টা চালাতে হবে। এরপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে । এক কাঠুরিয়ার ঘটনা হযরত আল্লামা রুমী রেহঃ) তার জগদ্িখ্যাত কাব্য গ্রন্থ “মসনবী শরীফে" একটি ঘটনা উল্লেখ করেছেন যে, এক কাঠুরে বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত । আর এভাবেই তার সংসার চলতো ।

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।