Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ | অভিশাপ ও রহমত কে হত্যা করেছে? কেন হত্যা করেছে। যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৌদ্দশত বৎসর পূর্বেই আজকের অবস্থাকে নিজ চোখে দেখে দেখে বলে গেছেন। আর এসব কাজ আমাদের আমলের দুর্ভাগ্যের কারণেই হচ্ছে। গোনাহই আজ এ পরিবেশ সৃষ্টি করেছে। অথচ আজ সে খুন-হত্যা-রাহাজানী বন্ধ করার জন্য বিভিন্নজন বিভিন্ন পন্থা খুজে বেড়াচ্ছেন। কেউ বলছেন- রাজনৈতিকভাবে এ সমস্যার সমাধান করা হোক, আবার কেউ বলছে পরস্পর বৈঠকের মাধ্যমে এর সমাধান করা হোক । কেউ-ই সঠিক কোন পন্থা খুজে পাচ্ছে না। কারণ সবাই ভুলে গেছে যে, এ সমস্ত অপকর্ম ও খুন-খারাবীর মূল হচ্ছে গোনাহ । যখনই কোন উম্মতের মধ্যে গোনাহ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সমস্ত গোনাহের প্রতিক্রিয়া হিসেবে বিপদ আপদ, খুন-সন্ত্রাস ইত্যাদি ছড়িয়ে পড়ে । তাই সর্বাগ্রে গোনাহের প্রতি দৃষ্টি দেয়া উচিত। গোনাহ থেকে বেঁচে থাকা উচিত । তবেই অন্যান্য অপকর্মগুলোও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ । নেক আমলের চেয়ে গোনাহের প্রতি বেশী দৃষ্টি রাখতে হবে বেশী বেশী নফল ইবাদতে মগ্ন হওয়া মন্দ কিছু নয়। বরং তা খুবই উত্তম কাজ । তবে এর চাইতে বেশী প্রয়োজনীয় বস্তু হচ্ছে গোনাহ থেকে বেঁচে থাকা । প্রত্যেক দিন আমার নিকট মা-বোনদের পক্ষ থেকে অনেক ফোন আসে । তারা বলেন, হুযূর অমুক কাজের দু'আ শিক্ষা দিয়ে দিন। অমুক উদ্দেশ্য হাসিল করার দু'আ শিক্ষা দিয়ে দিন । তাদের ধারণা প্রত্যেক কাজের জন্য আলাদা আলাদা দু'আ নির্দিষ্ট আছে । আলাদা আলাদা ওযীফা নির্ধারিত আছে । আরে ভাই! দুঁআও ওষীফা প্রত্যেকটাই তার নিজ নিজ স্থানে অত্যন্ত মুল্যবান বস্তু । কিন্তু এর চাইতে মূল্যবান বস্তু হচ্ছে, গোনাহ থেকে বেঁচে থাকা । নিজেও গোনাহ থেকে বেঁচে থাকুন এবং সন্তান ও পরিবারের সবাইকে গোনাহ থেকে বাচানোর চিন্তা-ফিকির করুন । যদি এ কাজ না করতে পারেন, তবে যত অধিক তাসবীহ ও ওযীফা আদায় করুন না কেন, তেমন কোন ফল হবে না। হ্যা যদি সম্পূর্ণভাবে গোনাহ থেকে গোনাহ ও তাওবা | ১৪৩ বেঁচে থাকার চেষ্টা করেন এবং নিজের স্ত্রী-সন্তান তথা নিজ পরিবারকে গোনাহ থেকে বাচানোর চেষ্টা করেন। তবে তখন তাসবীহ ও অযীফা কাজে আসবে । চাই তা পরিমাণে খুব কম হোক । সারকথা, আমাদেরকে গোনাহ থেকে বেঁচে থাকার চিন্তা করা খুব প্রয়োজন । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হিসাব লাগাতে হবে, গোনাহের একটি লিষ্ট বানাতে হবে । অতঃপর দেখতে হবে কোন কোন গোনাহ আমার পক্ষ থেকে হচ্ছে। আমার কোন কোন কাজটি 'আল্লাহর সন্তুষ্টির খেলাফ হচ্ছে? যে সমস্ত গোনাহকে. তাৎক্ষণিকভাবে পরিহার করা সম্ভব হয় সেগুলোকে সাথে সাথে ছেড়ে দিবেন। আর যে সমস্ত গোনাহ ছাড়ার জন্য কোন তদবীর করার প্রয়োজন সেগুলোর তদবীর করবেন এবং নিজ গোনাহসমূহের জন্য আল্লাহর নিকট তাওবা করবেন । তাহাজ্জুদপগ্জার থেকে আগে বেড়ে যাওয়ার আমল এক হাদীসে এসেছে, উম্মুল মুমিনীন হযরত আয়েশা (রাযিঃ) ইরশাদ করেন- কোন ব্যক্তি যদি চায় যে, আমি ইবাদতগুজার ও তাহাজ্জুদণ্ডজারে চেয়ে অগ্রসর হবো, তাহলে তার পন্থা হল, সে নিজকে সব ধরনের গোনাহ থেকে বাচিয়ে রাখবে । যেমন, আমরা অনেক বুযুর্দের অবস্থা শুনি যে, অমুক বুযুর্গ সারারাত ইবাদতে মগ্ন থাকেন। এত এত রাকাত নফল পড়েন, এত এত পারা দৈনিক তিলাওয়াত করেন, এখন যদি কেউ চায় যে, এ সমস্ত ইবাদতগুজারদের থেকে আগে বেড়ে যাব, তাহলে তার পন্থা হল যে, সে নিজেকে সব ধরনের গোনাহ থেকে বাঁচিয়ে রাখবে । কারণ গোনাহ থেকে বাচার দরুন আল্লাহর নিকট মুক্তি পাওয়া যাবে । হয়ত তাদের মাঝে আর আপনার মাঝে এতটুকু পার্থক্য হবে যে, তারা একটু উচ্চ মর্যাদা পাবে। আর আপনি তাদের তুলনায় একটু নীচু আসন পাবেন। কিন্তু নাজাতের ব্যাপারে উভয় সমান । পক্ষান্তরে যদি কোন ব্যক্তি খুব ইবাদত করে কিন্তু সাথে সাথে গোনাহও করে, তবে আপনি এমন ব্যক্তির চেয়ে নিশ্চিত আগে বেড়ে যাবেন। কারণ আপনি আপনাকে গোনাহ থেকে বাচিয়ে রেখেছেন।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।