১৩৬ | | | অভিশাপ ও রহমত শয়তানের তাওবা | যখন হযরত মুসা (আঃ) আন্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় শয়তানের সাথে সাক্ষাৎ হল । শয়তান তাকে বললো, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন। আপনি সেখানে গিয়ে আমার একটু উপকার করবেনঃ হযরত মুসা আঃ) বললেন, বলো, তোমার সে উপকারের কথাটি কি? সে বলল, আমি তো আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে পড়েছি। আমার নাজাতের কোন পথ নেই। আপনি আমার ব্যাপারে আল্লাহ্র নিকট সুপারিশ করবেন, যেন তিনি আমার তাওবার কোন পথ খুলে দেন। আমার নাজাতের কোন ব্যবস্থা করে দেন। হযরত মুসা আঃ) বললেন, বেশ ভাল কথা । আমি এ উপকার করতে পারবো । অতঃপর হযরত মুসা (আঃ) যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন হল। কিন্তু তিনি শয়তানের সে কথা ভুলে গিয়েছিলেন। যখন কথাবার্তা শেষ করে ফিরে আসছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, আপনাকে কি কেউ কোন সংবাদ পাঠানোর কথা বলেছিল? উত্তরে তিনি বললেন, হ্যা আমি ভুলেই গেছি। রাস্তায় আমার সাথে শয়তানের সাক্ষাৎ হয়েছিল । সে অত্যন্ত দুঃখের সাথে. আমাকে বলল যে, “আপনি আমার নাজাতের কোন পথ আল্লাহর নিকট সন্ধান করবেন” । তাই আমি সুপারিশ করছি, হে আল্মাহ! আপনি তো অত্যন্ত দয়ালু, আপনি তার মুক্তির কোন ব্যবস্থা করে দিন। উত্তরে আল্লাহ তাআলা বললেন, আমি কি কখনও বলেছি যে, আমি তাওবার ছার বন্ধ করে দিয়েছি । বরং আমি এখনও তাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। আর এর পন্থা হল যে, আমি তাকে আগে নির্দেশ দিয়েছিলাম যে, তুমি আদম (আঃ)কে সিজদা করো । কিন্তু সে তা করেনি । আর আমি এখন ব্যাপারটি আরো সহজ করে দিয়েছি। এখন গিয়ে শুধু আদম-এর কবরে একটি সিজদা করলেই আমি তার সব গোনাহ ক্ষমা করে দেব। একথা শুনে হযরত মুসা (আঃ) বললেন, এতো খুব সহজ ব্যাপার | অতঃপর মুসা (আঃ) সেখান থেকে ফিরে আসার সময় পথে পুনরায় শয়তানের সাথে সাক্ষাৎ হল, তখন সে জিজ্ঞাসা করলো, আমার নাজাতের ' গোনাহ ও তাওবা ১৩৭ কোন ব্যবস্থা হয়েছে? উত্তরে মুসা (আঃ) বললেন, আরে! তোমার ব্যাপারে আল্লাহ তাআলা খুব সহজ ফায়সালা করেছেন। আর তাহল যে, তুমি শুধু আদম (আঃ)-এর কবরে গিয়ে একটি সিজদা করে আসবে । তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। একথা শুনে শয়তান বললো, আরে ভাই! এটা আপনি কেমন কথা শুনালেন। যাকে জীবন্ত অবস্থায় সিজদা করিনি, আজ বুঝি মৃত্যুর পর তার কবরে সিজদা করবো? তা কম্মিনকালেও সম্ভব নয়। শয়তান এমন উত্তর এজন্য দিতে পেরেছে যে, গোনাহের কারণে তার জ্ঞান শক্তি হারিয়ে গিয়েছে। সারকথা গোনাহের প্রতিক্রিয়া এমন যে, সেটি মানুষের বুঝ শক্তিকে অন্ধ করে দেয়। জ্ঞান শক্তিকে শুন্য করে দেয় । যার ফলে হক কথাও তার বুঝে আসে না। | যে সমস্ত বস্তুকে কুরআন ও হাদীসে স্পষ্টভাবে গোনাহ হিসেবে আখ্যা দেয়া হয়েছে, সেগুলোতে যারা লিপ্ত, তাদেরকে যদি বলা হয় যে, এ গোনাহগ্তলো হারাম । তখন তারা সাথে সাথে এর বিরুদ্ধে যুক্তি খাড়া করে এবং বলে যে,.এ গোনাহকে কেন হারাম করা হলঃ আমি তো এতে অনেক উপকারিতা দেখতে পাচ্ছি। এটাকে কোন উদ্দেশ্যে হারাম করা হল? . এ সমস্ত লোককে জিজ্ঞেসা করবেন, আপনারা কি দুনিয়াতে খোদা হয়েছেন? না কি খোদার বান্দা হয়ে এসেছেন? যদি আপনারা বান্দা হয়েই এসে থাকেন তাহলে আপনারা আপনাদের এই প্রশ্ন করার অধিকারের ব্যাপারটা আপনাদের নিজ চাকরের সাথে তুলনা করে দেখুন । যেমন, হিসেবে নিযুক্ত করলেন এবং তাকে বললেন, যাও বাজার থেকে অমুক অমুক সদাই নিয়ে এসো। এখন যদি সে চাকর আপনাকে প্রশ্ন করে যে, আগে আমাকে বলুন, অমুক অমুক সদাই কেন আনবেন? কেন এত পরিমাণ আনবেন? কেন এত অহেতুক খরচ করতে যাবেন? উদ্দেশ্য কি? তাহলে, বলুন আপনি কি চাকরের এসব কথা সহ্য করবেন? বরং আপনি তার কান ধরে তাকে ঘর থেকে বের করে দিবেন এবং বলবেন যে, তুমি
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।