Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৩৪ | অভিশাপ ও রহমত থাকেন । কারণ গোনাহ এতই মারা বু যা মানুষকে উদাসীন করে দেয় এবং এর দ্বারা অন্তরে পর্দা পড়ে যায়। গোনাহের তৃতীয় অনিষ্টতা অন্তর অন্ধকারাচ্ছন্ন হওয়া | আজ আমরা যেহেতু গোনাহের পরিবেশে থেকে অভ্যস্থ হয়ে গেছি। তাই গোনাহের যে অনিষ্টতা ও অন্ধকার তা আমাদের অন্তর থেকে মিটে গেছে। নতুবা গোনাহের অন্ধকার এতই মারাত্মক যে, যারা প্রকৃত পক্ষে খাটি মুমিন তারা তা সহ্য করতে পারে না। হযরত মাওলানা ইয়াকুব নানুতবী রহঃ) নিজের একটি ঘটনা বর্ণনা করেন, তিনি বলেন, এক ব্যক্তি আমাকে দাওয়াত দিলো । তার দাওয়াতে যাওয়ার পর সে খানা পরিবেশন করল আমি খানা খেলাম । পরে জানতে পারলাম যে, তার উপার্জন পথ ছিল হারাম । ভুলবশতঃ সে এক দিনের হারাম খাবার পেটে যাওয়ার পরিণাম. এই হয়েছে যে, দু" মাস পর্যন্ত অন্তরে সে হারাম খানার অন্ধকার অনুভব করছিলাম । কখনও গোনাহের আগ্হ অন্তরে জাগ্রত হতো । কখনও মনে হত যে, অমুক গোনাহটি করে নেই। এর সব খারাপ কাজের আকর্ষণ সে এক দিনের হারাম উপার্জন ওয়ালার দাওয়াতের খানার প্রতিক্রিয়া । গোনাহে অভ্যস্থ হয়ে যাওয়ার দৃষ্টান্ত হল এমন যে, দ্গ্ধময় একটি ঘর । যেখানে সব ধরনের ময়লা-আবর্জনা জমে আছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন যদি বাইর থেকে কোন ব্যক্তি সে ঘরে প্রবেশ করে, তবে তার জন্য একটি মুহূর্তও সেখানে থাকা কষ্টকর হয়ে দীড়াবে। পক্ষান্তরে এমন এক ব্যক্তি যে সে ঘরেই সর্বদা থাকে এবং দুর্গন্ধে অভ্যন্ত হয়ে গেছে তার তো কোন কষ্টই হবে না। কারণ সে এতে অভ্যস্থ হয়ে পড়েছে । এখন যদি কেউ তাকে বলে, তুমি কিভাবে এই দুর্ণন্ধময় ঘরে থাক? তোমার নিকট খারাপ লাগেনা? উত্তরে সে প্রশ্নকারীকে বলবে, তুমি তো একটি পাগল । আমি এখানে খুব আরামেই বসবাস করছি । আমার কোন কষ্ট হয় না। ঠিক এমনিভাবে যারা খাটি মুমিন । যাদের অন্তর তাকওয়ার কারণে আয়নার মত স্বচ্ছ। তারা গোনাহের ঘোর অমানিশাকে অনুভব করতে সক্ষম হন: কিন্তু আমরা যারা গোনাহে অভ্যস্থ, তারা তা অনুধাবন করতে পারিনা । গোনাহ ও তাওবা : ১৩৫ গোনাহের চতুর্থ অনিষ্টতাঃ টিকার লোপ পাওয়া মানুষ যখন বরাবর শুধু গোনাহ করেই যায় তখন এক সময় তার জ্ঞান শক্তি বিলুপ্ত হয়ে যায়। তার চিন্তা-চেতনা ভুল পথে ব্যবহার হতে শুরু হয়। তখন ভাল কথাও তার নিকট খারাপ মনে হয়। কেউ যদি তাকে সঠিক কোন কথা শত নম্রতার সাথেও বুঝায়, তবুও তা তার ব্রেনে প্রবেশ করে না। এ ব্যাপারে আল্লাহ তা“আলা ইরশাদ করেন, যাকে আল্লাহ তা“আলা পথভ্রষ্ট করে দেন, তাকে আর কে হিদায়াত দিতে পারে? আর আল্লাহ তাআলা কাউকে কোন কারণ ব্যতীত পথত্রষ্ট করেন না। গোনাহের কারণে আর তার পক্ষে সঠিক বিষয়কে অনুধাবন করার শক্তি থাকে না। গোনাহই শয়তানের বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে গাজার রানার রোলার রাডার রাসুল সে-ই সর্বপ্রথম গোনাহের বীজ বপণ করেছে । নিজেও গোনাহ করেছে এবং হযরত আদম (আঃ)-এর মত এক বড় নবীকেও বিভ্রান্ত করছে। এ গোনাহ করতে গিয়ে শয়তানের জ্ঞান শক্তি লোপ পেয়েছিল । যখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিলেন যে, “তুমি আদম (আঃ)কে সিজদা কর” । তখন সে যুক্তি পেশ করল, আপনি আমাকে বানিয়েছেন আগুন দ্বারা । আর আদমকে বানিয়েছেন মাটি দ্বারা । সুতরাং আমি আগুন হয়ে মাটিকে কেন সিজদা করবো? তার এই যুক্তিটি তো বাহ্যিক দৃষ্টিতে খুবই সুন্দর যে, মাটির তুলনায় আগুন উত্তম । কিন্তু তার মনে এ কথাটি আসেনি যে, যে আল্লাহ আগুন সৃষ্টি করেছেন, সে আল্লাহ-ই তো মাটি-সৃষ্টি করেছেন। আর যখন সৃষ্টিকর্তা স্বয়ং আদেশ দিচ্ছেন, সেখানে কিসের আবার উত্তম আর অধমের, প্রশ্নঃ এ অবস্থা এজন্য হয়েছে যে, তখন তার জ্ঞানশক্তি লোপ পেয়েছিলো । উপরন্তু আজও আন্লাহ তাআলা তাওবার দ্বার উন্মুক্ত রেখেছেন । আজও যদি সে স্বীয় বুদ্ধিকে সহীহভাবে কাজে লাগিয়ে আল্লাহর নিকট গিয়ে বলতে পারে যে, আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন। ভবিষ্যতে আপনি যেভাবে বলেন, সেভাবেই চলবো । কিন্তু সে আজও তা করতে রাজী নয়। কারণ তার সঠিক বুদ্ধি লোপ াড়ার গার সা রিনি গোনাহের কারণেই ।

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।