Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৩২ অভিশাপ ও রহমত | রনির 'অকৃতজ্ঞতার" প্রকাশ গোনাহের সবচেয়ে বড় অনিষ্টতা হলো “আল্লাহর অনুগহ ও দয়ার কথা ভুলে তার অকৃতজ্ঞতা প্রকাশ করা । কারণ যে মহান দাতা আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টি করেছেন এবং সদা-সর্বদা তাদেরকে তার নিআমতের মধ্যে ডুবিয়ে রেখেছেন । মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর নিআমতে পরিবেষ্টিত। যদি শরীরের এক -একটি অঙ্গের মূল্য নির্ধারিত করা হত, তবে বুঝা যেত যে, প্রতিটি অঙ্গ কতই না দামী। এ সমস্ত নেআমত যেহেতু আল্লাহ তা'আলা আমাদেরকে চাওয়া ব্যতিরেকে ফ্রি দিয়ে রেখেছেন, তাই এগুলোর কোন মূল্য আমাদের অন্তরে নেই। আল্লাহ না করুন, যদি কখনও কোন একটি অঙ্গ অকেজো হয়ে পড়ে, তখন বুঝে আসে যে, সে অঙ্গের কি মূল্য এবং কত বড় ক্ষতি হয়েছে। আমাদের এই চোখ, আমাদের এই জিহবা, কত বড় নেআমত । যদি কোন ব্যক্তিকে বলা হয় যে, তোমাকে দুনিয়ার সব ধন-সম্পদ দেয়া হবে শর্ত হলো, তুমি তোমার চোখ দু'টি অথবা তোমার জিহাটি অন্য একজনকে দিয়ে দিবে, সে কখনও এতে সম্মত তবে না । সকাল থেকে যে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে রিযিক দিচ্ছেন এ-ও আল্লাহ তা“আলার স্বীয় মেহেরবাণীতেই দিচ্ছেন । সুতরাং যে মহান দাতা তার নে'আমত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। তার দাবী এই যে, আমরা যেন শুধু সামান্য কয়েকটি কথা ও কাজ যা নিষিদ্ধ তা থেকে বিত থাকি। কিন্তু আমরা এ সামান্য কাজটিও করি না। তাই বলা হয় যে, গোনাহের সবচেয়ে বড় অনিষ্টতা হচ্ছে, মহান দাতার সাথে নিয়কহারামী ও তার অকৃতজ্ঞতা । তার প্রাপ্য হককে না দেয়া । হাদীস শরীফে এসেছে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মানুষ একটি গোনাহ করে, তখন তার অন্তরে কালো একটি দাগ পড়ে । আবার যখন দ্বিতীয় আরেকটি গোনাহ করে, তখন আরেকটি দাগ পড়ে। যখন তৃতীয় বার আবার গোনাহ করে, তখন আরেকটি দাগ পড়ে । যদি এর ভিতরে সে তাওবা করে নেয়, তবে তার এ গোনাহ ও তাওবা | | এ দাগকে মিটিয়ে দেয়া হয়। কিন্তু যদি তাওবা না করে, বরং একের পর এক গোনাহ করতেই থাকে, তবে ধীরে ধীরে সে কালো দাগটি তার পুরো অন্তরকে পরিবেষ্টিত করে নেয় এবং এ অন্তরে মরিচা পড়ে যায়। আর অন্তরে যখন মরিচা পড়ে, তখন সে অন্তর আর হককে মেনে নেয়ার যোগ্য থাকে না। শুধু তাই নয় বরং এই অন্তর এমন হয়ে যায় যে, তার তখন আর গোনাহকে গোনাহ হিসেবে অনুভব করার শক্তি থাকে না। যেন এ অন্তর জ্ঞান শক্তি ও বোধ শক্তি হারিয়ে ফেলেছে। গোনাহের ক্ষেত্রে মুমিন ও ফাসিকের পার্থক্য এক রেওয়ায়েতে এসেছে, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাধিঃ) ইরশাদ করেন, ফাসেক এবং পাপিষ্ঠরা গোনাহকে এতই তুচ্ছ ও হাল্কা মনে করে, যেন এটি একটি মাছি যা নাকের উপর এসে বসেছে। একটু হাত বাড়ালেই উড়ে যাবে। অর্থাৎ, তারা গোনাহকে খুবই তুচ্ছ মনে করে। পক্ষান্তরে একজন মুমিন যে, এখনও গোনাহে অভ্যস্থ হয়নি। যাকে আল্লাহ তা'আলা ঈমানের বরকত দান করেছেন। সে একটি গোনাহকে পাহাড়ের মত মনে করে । যদি ভুলবশতঃ কোন গোনাহ হয়ে যায়, তখন সে মনে করে যে, তার উপর যেন একটি পাহাড় ভেঙ্গে পড়েছে। যার প্রেক্ষিতে সে চিন্তা ও পেরেশানীর গ্রানী উঠাতে থাকে । শুধু তাই নয় বরং মুমিনের অবস্থা হলো, যদি তার কোন সৎ কাজের সুযোগ হয় । কিন্তু কোন কারণে সে তা করতে না পারে, এর জন্য সে পেরেশান হয় এবং বলে, হায় আফসোস! আমার তো এ নেক কাজটি করার সুযোগ এসেছিল, কিন্তু আমি হতভাগা তা করতে পারিনি । এ সম্পর্কে মাওলানা রূমী রেহঃ) বলেনঃ ১৮ পট ৪০৮ ০১০৫ 7১০৮ শত ০1১1১ 4৮৮ ০১০৮ অর্থাৎ, সালেকের (আল্লাহর পথের পথিকের) অন্তরের বাগানের ক্ষুদ্র একটি ফুলও যদি কমে যায় অর্থাৎ, সৎ কাজ করার সুযোগ এসেছিলো, _ কিন্তু করতে পারেনি, তখন যেন তাদের অন্তরে চিন্তার পাহাড় এসে ভেঙ্গে পড়ে এবং তারা শত সহস্র আফসোস করতে থাকে । সুতরাং যখন নেক কাজ ছুটে গেলে তারা এত চিক্িত হন তবে গোনাহ হলে তীরা কত বেশী চিন্তিত হবেন? গোনাহকে তীরা খুব ভয় করে

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।