25 | | অভিশাপ ও রহমত হযরত থানভী (রেহঃ)- র সংশোধনের পদ্ধতি আজকের অবস্থা হল যে, যদি কোন ব্যক্তি শায়খের সাথে ইসলাহী সম্পর্ক কায়েম করে, তখন শায়খ তাকে প্রথম দিনেই সব সবক দিয়ে দেয়। বলে যে, এত হাজার বার এ যিকির করবে, এত হাজার বার এই তাসবীহ পড়বে। কিন্তু হাকীমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ)-এর নিয়ম ছিল* যে, যখন কোন ব্যক্তি তার নিকট সংশোধনের জন্য আসতো, তখন তিনি প্রথমেই তাকে যিকির-আযকার এবং তাসবীহ এর আমল দিতেন না। বরং তিনি সর্বপ্রথম তাকে বলতেন যে, সমস্ত গোনাহ পরিহার কর। বাস্তবেও সংশোধনের পথে সর্বপ্রথম কাজই হচ্ছে পূর্ণ তাওবা করে নেয়া যে, হে প্রভু! পূর্বে যা গোনাহ হয়েছে সবগুলো থেকে তোমার নিকট ক্ষমা চাই। তুমি স্বীয় রহমত দ্বারা আমাকে ক্ষমা করে দাও এবং ভবিষ্যতের জন্য ওয়াদাবদ্ধ হচ্ছি যে, আর কখনও গোনাহ করবো না। অতঃপর সামনে সব ধরনের গোনাহ থেকে বেঁচে থাকবো । শুধু বড় বড় এবং প্রসিদ্ধ গোনাহসমূহ থেকে বাঁচলেই চলবে না বরং ছোট বড় সব ধরনের গোনাহ থেকে বাচতে হবে। | আল্লাহ তা'আলা কুরআনে কারীমে ইরশাদ করেনঃ 20 ১১1 26516 অর্থাৎ, প্রকাশ্য এবং গোপন সব ধরনের গোনাহকে পরিহার কর) ত্র টাও 2573 5৯ তা অর্থাৎ, যারা গোনাহে জড়িত হয়েছে, তারা অতি সত্তর তাদের কৃতকর্মের শাস্তি পাবে। (সূরা আনআমঃ ১২০ আয়াত) তাই কোন খোনাহকেই তুচ্ছ মনে করে অবহেলা করবেন না। এমনটি মেন শা হয় যে বড় বড় গোনাহ থেকে তো বিরত থাকলেন, কিন্তু ছোট ছোট গোনাহে অবাধে লিপ্ত হলেন। এক কথায় যে সমস্ত কাজকে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোনাহ হিসেবে নির্ণয় করেছেন, সে সবগুলো পরিহার করতেই হবে এবং সর্বদা গোনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কা গোনাহ ও তাওবা হ মানুষকে সম্পূর্ণভাবে গোনাহ থেকে বাচতে হলে, তাকে সর্বপ্রথম নিজের পরিবেশকে দুরস্ত করতে হবে । যদি কোন ব্যক্তির স্ত্রী-সন্তান ভূল পথে চলে | এবং গোনাহের কাজে লিপ্ত হয়। কিন্তু সে তাদের প্রতি কোন ভ্রুক্ষেপ না করে । সে ব্যাপারে কোন চিন্তা-ফিকির না করে । তাহলে সে ব্যক্তি গোনাহ থেকে বেঁচে থাকার যতই চেষ্টা করুক না, গোনাহ থেকে বেঁচে থাকতে পারবে না। কারণ এ বিবি-বাচ্চা তাকেও একদিন গোনাহের কাজে লিপ্ত করিয়েই ছাড়বে । তাই মানুষের জন্য যেমনিভাবে নিজে গোনাহ থেকে বেঁচে থাকা জরুরী, তেমনিভাবে স্ত্রী-সম্তানদেরকেও বাচিয়ে রাখা জরুরী । আর এ*কাজে মহিলাদেরই ভূমিকাই সবচেয়ে বড় দখল । যদি মহিলাদের অন্তরে এ চিন্তা আসে যে, আমরা আমাদের জীবনকে আল্লাহ ও তার রাসূলের আদেশ অনুযায়ী চালাবো এবং গোনাহ থেকে বেঁচে থাকবো । তাহলে ঘরের পরিবেশ ঠিক হয়ে যাবে। কারণ মহিলারাই হচ্ছে ঘরের প্রধান পরিচালিকা। আর যদি মহিলাদের অবস্থা এমন হয় যে, তারা গোনাহের কাজ থেকে বেচে থাকে ,না। পর্দার কোন তোয়াক্কা করে না, সর্বদা গোনাহে লিপ্ত থাকে, তবে ঘরের পরিবেশ খুব খারাপ হবে । সবাই গোনাহে লিপ্ত হবে । ্ | গোনাহ কাকে বলে? | গোনাহ কি? এবং গোনাহের পরিণাম কি? প্রথমে আমাদের সেটা জানতে হবে । গোনাহের অর্থ “অবাধ্যতা' । যেমন, আপনার কোন মুরুববী আপনাকে কোন কাজের আদেশ দিল যে, তূমি এ কাজটি এভাবে কর। উত্তরে আপনি বলে দিলেন যে, আমি তো করতে পারবো না। অথবা বড় কেউ আপনাকে বলল, তুমি এই কথাটি এবং এই কাজটি থেকে বিরত থাক। উত্তরে আপনি বললেন, আমি এ কাজ নিশ্চয় করবো । এই বড়দের কথা না মানাকেই বলা হয় নাফরমানী বা অবাধ্যতা । এই অবাধ্যতা যদি আল্লাহ ও তার রাসূলের কোন বিধানের সাথে হয়ে থাকে, তবে সেটাকে বলা হয় 'গোনাহ'। আল্লাহর সাথে নাফরমানীর পরিণাম এতই ভয়াবহ হয়ে থাকে, যার কল্পনা করাও দু্কর ।
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।