১২৮ অভিশাপ ও রহমত তথা- নফল নামায, যিকির-আযকার ইত্যাদিতে তেমন বেশী লিপ্ত হয় না। অধিকাংশ সময় শুধু ফরয, ওয়াজিবগুলো আদায় করে) কিন্তু তার গোনাহও কম। এ ব্যক্তি আপনার নিকট বেশী পছন্দনীয়, নাকি এ ব্যক্তি যে, নফল ইবাদত বেশী করে সাথে সাথে গোনাহও অনেক করে? (যেমন তাহাজ্জুদের নামাযও পড়ে, ইশরাকের নামাযও পড়ে, আউয়াবীন নামাযও পড়ে, খুব বেশী তেলাওয়াতও করে । কিন্তু সাথে সাথে গোনাহের কাজেও জড়িত হয়) । উত্তরে হযরত আবদুন্নাহ ইবনে আববাস (রাধিঃ) বলেন, “গোনাহ থেকে বেচে থাকার সমান আমল আমি অন্য কোনটিকে পাই না।” অর্থাৎ মানুষ গোনাহ থেকে বেচে থাকবে, এটা এমন এক নেআমত এবং গুরুতপূর্ণ আমল যার সমান অন্য কোন আমল নেই । ব্যাখ্যা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) তার এই বাণীতে একথা বুঝাচ্ছেন যে, নফল নামায যতই আদায় করা হোক না কেন, তা নিজ নিজ স্থানে ফযীলতপূর্ণ। কিন্তু মানুষ যদি এ সমস্ত নফল নামাযের উপর ভরসা করে এ চিন্তা করে যে, আমি তো অনেক নফল ইবাদত করেছি। তাই গোনাহ থেকে বেঁচে থাকার এত বেশী প্রয়োজন নেই । তবে সে ব্যক্তি একান্তই ধোকার মধ্যে আছে। কারণ মানুষের জীবনের সবচেয়ে বেশী লক্ষ্যণীয় বিষয় হল গোনাহ থেকে বেঁচে থাকা । যেমন, কেউ যদি জীবনে কোন নফল ইবাদত করতে নাও পারে, কিন্তু গোনাহ থেকে বেচে থাকে, তাহলে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযাত পাবে ইনশাআল্লাহ । পক্ষান্তরে যদি নফল ইবাদত খুব করল। কিন্তু সাথে সাথে গোনাহও করল, তবে সে ব্যক্তির নাযাতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায় না। গোনাহের ব্যাপারে সবাই উদাসীন আজ গোনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সবাই উদাসীন । আজ যদি আমাদের মধ্যে কারো দ্বীনের উপর চলার স্পৃহা হয় এবং আল্লাহর দিকে ধাবিত হওযার তাওফীক হয়, তখন আমরা এ চিন্তা করি যে, আমাকে কিছু ওযীফা দেয়া হোক। যিকির-আয্কার এবং নফল ইবাদত আদায়ের পদ্ধতি বলে দেয়া হোক । আর আমি সে নফল ইবাদতগুলো আদায় করতে গিয়ে দিন-রাত মেহনত করি । কিন্তু এ চিন্তা কেউ করে না যে, সকাল থেকে গোনাহ ও তাওবা ১২৯ সম্প্রসারিত... আল্লাহর সত্তৃষ্টির পরিপন্থী করেছি। অনেক ভাল শিক্ষিত দ্বীনদারদেরকেও দেখেছি, যারা মসজিদে গিয়ে জামাতের সাথে প্রথম সারিতে দীড়িয়ে সাথে আদায় করে যাচ্ছে। কিন্তু এই চিন্তা করে না যে, আমার ঘরে যে গোনাহের স্রোত বয়ে যাচ্ছে, হারাম ও নাজায়েয বস্তু চালু আছে, গান চলছে, ফিল্ম চলছে এগুলোকে কিভাবে সংশোধন করা যায় । কিভাবে এগুলো বন্ধ করা যায়। নিজে যখন বাজীরে যায় তখন হারাম-হালালের কোন ভেদাভেদ করে না। কথা বলার সময়, গীবত করে তার দিকে কোন লক্ষ্য নেই। লক্ষ্য শুধু নফল ইবাদাতের প্রতিই নিবদ্ধ । অথচ গোনাহ মানুষকে ধ্বংসকারী । এ থেকে বাচার চিন্তা করা একান্ত কর্তব্য । নফল ইবাদত ও গোনাহের দৃষ্টান্ত নফল ইবাদত ও গোনাহের দৃষ্টান্ত হল এমন যে, যত নফল ইবাদত আছে সব হল ভিটামিনের মত। যার দ্বারা শক্তি অর্জিত হয়। আর গোনাহ হল বিষের মত। এখন যদি কোন ব্যক্তি ভিটামিনও খুব খায় সাথে সাথে বিষও খায়, তবে এর পরিণাম এ দীড়াবে যে, এ ভিটামিন এ বিষের উপর কোন প্রতিক্রিয়া করতে পারবে না'। পক্ষান্তরে এ ভিটামিনের উপর সে বিষ প্রবল হয়ে যাবে । আর সে ব্যক্তির মৃত্যুর কারণ হবে। অন্য এক ব্যক্তি যে, কোন ভিটামিন খায় না। শুধু ডাল-রুটি খায়। কিন্তু যে সমস্ত বস্তু শরীরের জন্য ক্ষতিকারক সেগুলো থেকে বেঁচে থাকে, তবে এ ব্যক্তি সুস্থ থাকতে পারবে । অথচ সে কোন ভিটামিন খায় না। কিন্তু প্রথম ব্যক্তি যে ভিটামিনও খায়, সাথে ক্ষতিকারক বস্তু থেকে বেঁচে থাকে না। তবে এমন ব্যক্তি নিশ্চিত অসুস্থ হয়ে পড়বে । নফল ইবাদত আর গোনাহের অবস্থাও হল ঠিক তেমনি । তাই এ চিন্তা করা উচিত যে, আমাদের সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কতগুলো গোনাহ _ হচ্ছে এবং এ চেষ্টা করতে হবে যেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত : আমাদের পক্ষ থেকে কোন গোনাহ না হয়। যদি গোনাহ থেকে বাচা সম্ভব না হয় তবে শুধু নফলে কোন ফায়দা হবে না। . |
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।