১২২ অভিশাপ ও রহমত যেতাম । এতেই প্রশান্তি লাভ করতাম । কিন্তু আফসোস! তুমি আমাকে খোদা প্রদত্ত স্কাধের পরিবর্তে মদ পানে অভ্যস্থ করেছো । নফসের বিরুদ্ধাচারণে স্বাদ পাবে এমনিভাবে “মুজাহাদা" প্রথম প্রথম খুব দুষ্কর মনে হবে । মনে হবে কত কঠিন সবক দেয়া হচ্ছে যে, স্বীয় নফসের মোকাবেলা কর, কু-প্রবৃত্তির মুকাবেলা কর। যেমন, মন তো চায়, গীবত করি। হঠাৎ গীবতের সুযোগ হয়ে গেল, এখন মনতো চায় গীবতে অগ্রণী ভূমিকা পালন করতে। কিন্তু এই মুহূর্তে, নফৃসকে বাধা দিতে হবে যে, না, একাজ করা যাবে না। এভাবে বাধা দেয়া অনেক কষ্টের কাজ। তবে মনে রাখবেন! দূর থেকে এটাকে খুব কষ্টকর মনে হলেও । কিন্তু মানুষ যখন দৃঢ় প্রতিজ্ঞ হয় যে, একাজ করবই না। তখন আল্লাহর রহমত ও তার মেহেরবাণীতে সাহায্য আসবেই । অতঃপর আপনি যে আপনার স্বাধ ও আকাংখাকে ধুলিম্মাৎ করেছেন । এর কারণে আপনি যে ঈমানের স্বাদ পাবেন তার মোকাবেলায় গীবতের স্বাদের কোন মূল্যই হতে পারে না। ঈমানের স্বাদ আহ্বাদন করুন হাদীছ শরীফে এসেছে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তির অন্তরে অবৈধ স্থানে (যেমন- বেগানা মহিলার প্রতি) দৃষ্টি দেয়ার ইচ্ছা হল এবং দেখার জন্য অন্তর ছটফট করছে কিন্তু সে একমাত্র আল্লাহর ভয়ে দৃষ্টি ফিরিয়ে নিল এবং সেদিকে তাকালো না। যার ফলে তার অন্তরে প্রচন্ড আঘাতও লাগল । যেন অন্তর করাত দ্বারা টুকরো করা হচ্ছে। তার এ আঘাতের পরিবর্তে আল্লাহতা'আলা তাকে ঈমানের এমন স্বাদ দান করবেন। যার মোকাবেলায় সেদিকে তাকিয়ে আনন্দ উপভোগ করা নিতান্তই তুচ্ছ। মুসনাদে আহমদ, খণ্ড ৪, পৃষ্ঠা ২৬৪) নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওয়াদা শুধু কু-দৃষ্টি থেকে বাঁচার সাথেই সীমাবদ্ধ নয় । বরং সব ধরনের গোনাহ সম্পর্কেই এই গোনাহ ও তাওবা ১২৩ ওয়াদা রয়েছে । যেমন, গীবত করতে খুবই মজা লাগে । তাই গীবত করছিল । হঠাৎ আল্লাহর ভয় অন্তরে আসার সাথে সাথে গীবত থেকে বিরত রইলো । এভাবে কিছুদিন বিরত থাকার পর, ঈমানের স্বাধ আস্বাদন করতে সক্ষম হবে। ্ বাস্তবেই মানুষ যখন গোনাহের স্বাদের মোকাবেলায় ঈমানী স্বাদে অভ্যস্থ হয়ে পড়বে, তখন তার অন্তরে আল্লাহর মুহাব্বত সৃষ্টি হবে এবং আত্মশুদ্ধির মূলতত্ত হাকীমুল উম্মত, হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) খুব সুন্দর একটি কথা বলেছেন। যা স্মরণ রাখার মত। তিনি বলেন, “তাসাউফ. বা আত্মশ্ুদ্ধির মূলতত্ত্ব হল, “যখন কোন সৎ কাজ করতে গিয়ে অন্তরে অলসতা আসে । (যেমন নামায পড়ার সময় হয়েছে কিন্তু এতে অলসতা লাগছে) তখন সে অলসতাকে দূর করে ইবাদতে মগ্ন হবে । গোনাহ থেকে বাচতে মন চাচ্ছে না, কষ্টকর মনে হচ্ছে, তখন অবাস্তব ধারনায় ও অলসতায় পদাঘাত করে গোনাহ ত্যাগ করবে । ব্যস! এর দ্বারাই আল্লাহর সাথে মুহাব্বত সৃষ্টি হবে এবং সে মুহাববত ধীরে ধীরে গাঢ় হবে। আর যার এ জিনিস অর্জিত হয়েছে তার দুনিয়ার আর অন্য কিছুর প্রয়োজন নেই । তাই যখন বান্দা যখন আল্লাহর মহব্বতে গোনাহ ত্যাগ করার জন্যে অন্তরে ধারালো করাত চালায় এবং হাতুড়ি দিয়ে আঘাত করে, তখন তার অন্তর আল্লাহর নূরে আলোকিত হয়। আমার পিতা, হযরত মুফতী মুহাম্মাদ শফী (রহঃ) একটি দৃষ্টান্ত দিতেন যে, এখন তো সে যুগ চলে গেছে। পূর্বেকার যুগে “ইউনানী” হাকীম ছিলো । তারা 'কুশতা” নামক হালুয়া বানাতো। সে হালুয়া বানাতে গিয়ে তারা স্বর্ণকে আগুনে খুব জ্বালীতো । এত বেশী সময় তা জ্বীলাতো যে, জুলতে জুলতে সে স্বর্ণ ছাই হয়ে যেত এবং তারা বলতো স্বর্ণকে যত বেশী জ্বালানো হবে, হালুয়া ততই বেশী শক্তিশালী হবে । যখন জলে জ্বলে সে
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।