Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ অভিশাপ ও রহমত হয়ে পড়বে । তাই সে বেচারী নিজের নফসের সকল চাহিদা পরিহার করে, এত কড়া শীতের ভিতরে ও পানিতে গিয়ে নিজের কাপড় ধুয়ে নেয়। বাচ্চার কাপড় পাল্টিয়ে দেয়। | এটা কোন সাধারণ কষ্ট নয়। তবে প্রশ্ন হল মা এত কষ্ট করতে যান কেন? কারণ হল যে, মা এ বাচ্চার সুস্থ্যতা ও সুস্বাস্থ্য কামনা করেন । তাই প্রচণ্ড শীত ও তার কাছে হার মানতে বাধ্য । ঠিক তেমনিভাবে আমরা যখন আধ্যাত্মিক জীবনের সুস্বাস্থ্যের ইচ্ছা করবো, তখন অন্যান্য সব কষ্ট সহ্য করা সহজ হয়ে পড়বে । মহব্বত কষ্টকে হার মানায় এক মহিলার কোন সন্তান ছিল না। সে লোকদের বলত, “তোমরা যে কোন ভাবে আমার চিকিৎসা কর এবং আল্লাহর নিকট দু'আ কর যেন তিনি আমাকে একটি সন্তান দান করেন এবং সে এর জন্য তাবীজ-তুমার সহ আরো কত কি তদবীর করে বেড়াতো। এ সময় অন্য এক মহিলার তার সাথে সাক্ষাত হলে সে মহিলা তাকে বলল, আরে! তুমি কি সন্তানের জন্য পাগলপারা হয়ে গেছো? কিন্তু চিন্তা করেছো কি, এ সন্তান হতে হলে তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হবে । প্রচণ্ড শীতের রাতে উঠে ঠান্ডা পানিতে কাপড় ধুতে হবে । উত্তরে সে মহিলা বলল, আমি একজন সন্তানের জন্য হাজার কষ্ট বুক পেতে নিতে প্রস্তুত আছি। এ মহিলা একথা এজন্য বলতে পেরেছে যে, তার অন্তরে সন্তানের মূল্য রয়েছে । তাই তার সকল কষ্ট-ক্লেশ শান্তিতে পরিণত হয়ে গেছে। সুতরাং যে মা আল্লাহর নিকট দুআ করছে যে, হে আল্লাহ! আমাকে একটি সন্তান দাও, এর অর্থ হচ্ছে যে, সন্তানের লালন-পালনে যত জিনম্মাদারী ও কষ্ট-করেশ রয়েছে, তা আমাকে দাও । কিন্তু এ সমস্ত কষ্ট তার দৃষ্টিতে আর কষ্ট রূপে নেই । বরং তা শান্তিতে পরিণত হয়েছে ।.তাহলে যে মা কঠিন শীতের রাতে কাপড় ধুচ্ছে, যদিও বাহ্যিক দৃষ্টিতে তার কষ্ট হচ্ছে। কিন্তু আন্তরিকভাবে সে প্রশান্তি অনুভব করছে এ ভেবে যে, আমি এ কাজ আমার সন্তানের কামিয়াবীর জন্যই করছি। আর যখন এ প্রশান্তি লাভ হয়, তখন তার আশা-আকাঙ্খার সাগরে শান্তির ঢেউ বয়ে যায়। এ কথাটিকে হযরত মাওলানা রমী (রহঃ) এভাবে উল্লেখ করেনঃ ১৯৩ ১:০6 ৮৫৮০ ৩31 গোনাহ ও তাওবা হর অর্থাৎ, যখন মহব্বত সৃষ্টি হয়, তখন তিক্তের চেয়ে তিক্ত বস্তুও মিষ্টি মনে হয়। যে কাজগুলো করতে কষ্ট মনে হত, মহব্বতের কারণে করতেও আনন্দ অনুভূত হয় । প্রশান্তি লাভ হয়। মাওলার মহব্বত লায়লার মহবব্বতের চাইতে কম নয় হযরত মাওলানা বূমী (রহঃ) ভালবাসার এক বিরল দৃষ্টান্ত উল্লেখ করেন, তাহল “লাইলী ও মজনুর ঘটনা” । তিনি বলেন, মজনু লায়লার জন্য খুবই পাগলপারা ছিল। তার জন্য বহু দুঃখ-কষ্ট সহ্য করত। তার জন্য দুধের ঝর্ণা প্রবাহিত করার মনস্থ করে এর কাজে হাতও দিয়েছিলো । তার এ সমস্ত কষ্ট দেখে এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, মজনু! তুমি কেন এত কষ্ট করছো? এসব তুমি পরিহার কর । উত্তরে মজনু বলল, আমার হাজারো কষ্ট উৎসর্গ হোক। আমি এতে কোন পরওয়া করি না। আরে আমি তো দুধের ঝর্ণা প্রবাহিত করার মত কষ্টও সহ্য করতে প্রস্তুত । কারণ আমি যা করছি সবই আমার লায়লার ভালবাসা ও মহব্বতেই করছি। তাই এতে আমি প্রশান্তি অনুভব করছি । মাওলানা রূমী (রহঃ) বলেনঃ ১৯৪ গো 91 শি শ্ডি ৪০ ০5 ২৬৫ ০৮15/91 ০৫ 0র্ট লগ অর্থাৎ, মাওলার স্থায়ী) ভালবাসা কখনও লায়লার (অস্থায়ী) ভালবাসার চাইতে কম হতে পারে না। বরং মাওলানার জন্য পাগল হওয়া লায়লার জন্য পাগল হওয়া থেকে অতি উর্ধ্বে । সুতরাং মানুষ মহব্বতের বশবতী হয়ে যে কষ্ট করে, তা বাস্তবে প্রশান্তিমূলকই হয়ে থাকে । তাই গোনাহ থেকে বাচতে গিয়ে যে কষ্ট অনুভব হয়, তা যদি আন্নাহর মহব্বতে হয়ে থাকে তবে তা আর কষ্ট থাকবে না। শুধু প্রশান্তি অনুভব হবে। বেতনের মহব্বত এক লোক চাকুরী করে । তাই তার খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। প্রচন্ড শীতের দিনে যদি কম্বলের নিচেও শুয়ে থাকে তবু যখন

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।