Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

অভিশাপ ও রহমত ১১৪ সস্পী রনী পেশ করে, তখন সে তার উপর ভয়ংকর আগ্াসী থাবা মেরে তাকে নিস্তেজ করে দেয় এবং সে তার সকল আশা পূর্ণ করতে সক্ষম হয় । পক্ষান্তরে যদি কোন নির্ভীক বাহাদুর সিংহের ন্যায় তার সামনে দাড়িয়ে যায় এবং দীপ্ত কণ্ঠে বলে “আমি তোমাকে আমার উপর কর্তৃত্ব চালাতে দেব না'। তবে সে ব্যক্তি নফসের আগ্রাসী থাবা থেকে বেঁচে যাবে এবং এ কাজে যদিও প্রথম প্রথম তার কিছুটা কষ্ট হবে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে, প্রথম দিন তার যে পরিমাণ কষ্ট হয়েছে, দ্বিতীয় দিন তার থেকে কম হবে। তৃতীয় দিন এর চাইতে আরও কম হবে । এভাবে অবাধ্য নফস একদিন তার আয়ত্বে এসে পড়বে ইনশাআল্লাহ । নফ্স দুধ পানকারী ছোট বাচ্চার ন্যায় আল্লামা বুসাইরী নামে একজন বড় বুযুর্গ ছিলেন । তার “কাসীদায়ে বুরদা খুবই প্রসিদ্ধ কাব্য । যা তিনি রাসূল সান্রান্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শানে করেছেন। সে কাব্যগুলোর মধ্য থেকে একটি হেকমতপুর্ণ পংক্তি হল- ৮৮৮০ 4৮58 01১ 6০০০। জি 5৩ লাজ এ 91 এ ভ পচন অর্থাৎ নকৃস হল দুধ পানকারী ছোট বাচ্চার ন্যায়। যদি তুমি একে প্রশ্রয় দাও, তবে সে দুধ পান.করার জন্য নিত্য-নতুন বাহানা বের করবে। আর যদি জোরপূর্বক তার দুধ ছাড়িয়ে নাও, তবে সে দুধ গান ত্যাগ করে দিবে। ব্যাখ্যাঃ মানুষের নফ্সকে উপমা দেয়া হয়েছে এ বাচ্চার সাথে যে, মায়ের স্তন থেকে দুধ পান করে এবং যে এতে অভ্যস্থ হয়ে পড়ে । এ অবস্থায় যদি তাকে দুধ পান করা থেকে বারণ করা হয় তবে সে চিৎকার করবে, কীদবে। এখন যদি কোন মা-বাবা চিন্তা করে যে, দুধ ছাড়াতে গেলে যেহেতু তার কষ্ট হয়, তাই তার দুধ ছাড়ানোর কোন প্রয়োজন নেই। তাকে দুধপান করতে দেয়া হোক। তাহলে সে বিড় হয়েও) দুধ পান করতেই থাকবে । আল্লামা বুসাইরী (রহঃ) বলেন, যদি বাচ্চাকে এভাবে দুধ পান করার সুযোগ দেয়া হয়, তবে এর পরিণাম এ দীড়াবে যে, সে জওয়ান হয়ে যাবে কিন্তু তার থেকে দুধ ছাড়ানো যাবে না। যদি তাকে রুটি খেতে দেয়া হয় ১ ১২ সস ০ ৯১৮৭ 128 গোনাহ ও তাওবা ৰ ১১৫. তবে সে বলবে, না আমি রুটি খাবনা। আমি দুধ পান করবো । কিন্তু এ পৃথিবীতে এমন কোন মা-বাবা পাওয়া যাবে না, যারা বলবে যে, এর যেহেতু কষ্ট হচ্ছে তাই এর দুধ ছাড়ানোর প্রয়োজন নেই। একে দুধপান করতেই দাও । মা-বাবা জানেন যে, দুধ ছাড়াতে গেলে এ বাচ্চা কীদবে, চিৎকার করবে। কিন্তু এতদসত্তেও তারা জোরপূর্বক দুধ ছাড়িয়েই দিবেন। কারণ তারা জানেন যে, এ বাচ্চার কল্যাণ দুধ ছাড়ানোর মধ্যেই নিহিত । আজ যদি তার দুধ ছাড়ানো না হয়, তবে জীবনে আর কোন দিন তার দুধ ছাড়ানো সম্ভব হবে না। তাই আল্লামা বুসাইরী (রহঃ) বুঝাতে চাচ্ছেন যে, মানুষের নফসও হল এ বাচ্চার ন্যায় তার মুখে গোনাহের স্বাধ দীর্ঘদিন থেকে লেগে আছে, সে গোনাহের স্বাদ আস্বাদন করে আসছে। নফস যা করতে চেয়েছিল, সবই আপনি তাকে করতে দিয়েছেন। অবৈধ স্থানে দৃষ্টি ফেলতে দিয়েছেন। যবানকে মিথ্যা বলতে অভ্যস্থ করেছেন৷ গীবত করতে দিয়েছেন । সুদ গ্রহণে অভ্যস্থ করেছেন। এ ধরনের আরও অনেক গোনাহে অভ্যস্থ করেছেন । এখন যদি আপনি একে হঠাৎ করে গোনাহ করতে বাধা দেন, তবে প্রথম প্রথম খুবই কষ্ট হবে। কিন্তু এ কষ্টের সাথে সাথেই আপনার জন্য চির-সুখের দ্বার উন্যুক্ত হয়ে যাবে । পক্ষান্তরে যদি আপনি নফ্সের কষ্টকে কষ্ট মনে করে ঘাবড়িয়ে যান এবং একে যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে শুরু করেন, তবে মনে রাখবেন! জীবনে কখনও আপনার এ নফস কন্ট্রোলে আসবে না। আর আপনি পাপের জগত থেকে বের হয়েও আসতে পারবেন না। মনে রাখবেন, আল্লাহর নাফরমানীর মধ্যে কোন প্রশান্তি আর স্বাধ নেই । দুনিয়ার সমস্ত ধন-সম্পদ ও টাকা-কড়ি যদি আপনি অর্জন করেন, তবুও আপনি সুখ-শান্তি অর্জন করতে পারবেন না। আমি একটু পূর্বে পাশ্চাত্যের সামাজিক অবস্থা বর্ণনা করেছি। তাদের ধন-সম্পদ ও টাকা-পয়সার বাজার খুব গরম । শিক্ষাগত দিক দিয়েও তারা উন্নত । এক কথায় সুখ-শান্তি ও আরাম-আয়েশ অর্জন করার সকল পথ তাদের জন্য উন্মুক্ত। যেভাবে চায় সেভাবেই আরাম করতে পারে । কিন্তু এত কিছু সত্তেও তাদের অবস্থা হল যে, তারা ঘুমানোর সময় ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায় । তাদের অন্তরে একটুও সুখের ছোয়া নেই । তবে প্রশ্ন হল, কেন এ অশান্তি?

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।