১১০ অভিশাপ ও রহমত & রী ভাররনরাররতা বা পক্ষান্তরে যদি সে এপথ অবলম্বন না করে, ভোগ-বিলাস ও কু-প্রবৃত্তির পথ বেছে নেয়, তবে সে সুখ কপালে জুটবেই না। বরং সেটা হবে তার নিবৃ্ধিতার পরিচায়ক। আর এ | পথটিই তাকে নিয়ে যাবে শাস্তিপূর্ণ জাহান্নামের দিকে। মানুষের মন সর্বদা ভোগ-বিলাস অন্বেষণে অভ্যস্থ সৃষ্টিগতভাবেই আল্লাহতা “আলা নফস্কে এমন করে বানিয়েছেন যে, এ নফস সদা-সর্বদা দুনিয়ার বাহ্যিক সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতি ধাবিত থাকে । আর এ নফস মানুষকে উদ্ুদ্ধ করতে থাকে যে, অমুক কাজটি করে নাও খুব আনন্দ পাবে। এখন যদি কোন নির্বোধ তার পিছনে পড়ে তার অনুসরণ-অনুকরণ শুরু করে দেয়, তবে আর সে শান্তি পাবে না। তার অন্তর আর স্থির হবে না। কারণ মানুষের মন কখনও একথা বলবে না যে, আমার সকল আশা পূর্ণ হয়ে গেছে, আমার আর কোন কিছুর প্রয়োজন নেই । কেননা মানুষের সকল আশা পুরো জীবনেও পূর্ণ হওয়ার মত নয় । আর নফসের স্বভাব এটাই যে, একটি বস্তুর আশা পূর্ণ হতেই দ্বিতীয় আরেকটির দিকে ধাবিত হয় । আবার দ্বিতীয়টি অর্জিত হওয়ার সাথে সাথে তৃতীয়টি অর্জনে পাগলপারা হয়ে যায়। এভাবেই নফ্সের খাহেশাতের চাকা অবিরাম গতিতে ঘুরতেই থাকে। সুতরাং মনে রাখবেন, আপনি যদি এই নফসের অনুসরণ-অনুকরণের মাধ্যমে শান্তি অর্জন করতে চান, তা আপনার পক্ষে আদৌ সম্ভব হবে না। জীবনে আপনি কখনও শান্তি পাবেন না। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন। তাই সাবধান! আপনি আপনার এ “নফ্স” নামক পাগলা ঘোৌঁড়াকে লাগামহীনভাবে ছেড়ে দিবেন না। কারণ যারা স্বীয় নফসকে লাগামহীনভাবে ছেড়ে দিয়েছে, তারা আর মানুষ থাকেনি, বরং তারা চতুষ্পদ জন্তুতে পরিণত হয়ে গেছে। | স্বাধ ও আমোদ-প্রমোদের কোন সীমা নেই হল, “মানুষের স্বাধীন জীবনে বাধা সৃষ্টি করো না। যার মন যা চায় তাকে গোনাহ ও তাওবা তা করতে দাও। যে যা করে আত্মতৃক্তি লাভ করতে. পারে, তাকেনী করতে দাও। তার উপর কোন ধরনের পাবন্দী লাগাতে যেও না। তার পথে কাটা হয়ে দাড়িও না। তার হাতকে রুখো না। | আপনারা আজ দেখতে পাচ্ছেন যে, মানুষের আনন্দ-বিনোদন, আমোদ-প্রমোদ ও ভোগ-বিলাসের ক্ষেত্রে কোন নিয়ম-নীতি ও বাধা নেই। না আছে রাষ্ত্রীয় কোন বাধা, না আছে ধর্মীয় কোন বাধা, না আছে চারিত্রিক কোন বাধা, আর না আছে সামাজিক কোন বাধা । কোন পাবন্দী নেই, প্রত্যেকেই এ কাজ করে যাচ্ছে, যা তার মন চায়। গেছে? তুমি এ দুনিয়ায় যে সুখ-শান্তি, ভোগ-বিলাস কামনা করেছো, তা কি তোমার দ্বারপ্রান্তে এসে পৌছেছে? তবে এ প্রশ্নের উত্তরে কেউ হ্যা? বলবে না। বরং সকলেই এক বাক্যে উত্তর দিবে, আমি আরও চাই, আমার এরর সারাদর একটি খাহেশ আরেকটি খাহেশকে ডেনে আনে । আজ পাশ্চাত্যের সমাজে যদি একজন পুরুষ ও একজন মহিলা পরস্পরে কামভাব পুরো করতে চায়, তবে তারা একে অপরের নিকট চলে যায়। তাদের বাধা দেয়ার মত কেউ নেই । কেউ তাদের হাতকে রুদ্ধ করতে সাহস পায় না। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্নাম যে ইরশাদ করে গেছেন তার বাস্তব রূপ আজ প্রকাশ পাচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন ব্যভিচার এত ব্যাপক হয়ে পড়বে যে, সে দিন দুনিয়ার মাঝে পূর্ণ নেককার ব্যক্তি সে-ই হবে, যে দুই ব্যক্তিকে রাস্তার উপর অপকর্মে লিপ্ত দেখবে, তখন সে তাদেরকে বাধা দিবে না যে, এ কাজটি মন্দ, এ কাজটি তোমরা করো না। বরং সে বলবে, তোমরা প্রকাশ্যে রাস্তার উপর পথচারী লোকদের সামনে এ কাজটি করো না। বরং এ যে গাছটি দেখা যায়, তার আড়ালে গিয়ে এ কাজ করতে পার। সেদিনের দুনিয়ায় এ ব্যক্তিই হবে সবচেয়ে বড় নেককার । আজ সে সময় প্রায় এসেই পড়েছে । আজ কোন ধরনের বাধা-বিপত্তি ব্যতিরেকে লোকালয়েই এ কাজ হতে চলেছে । তাই কোন নির্বোধ ব্যক্তি যদি হারাম পন্থা অবলম্বন করে আত্মতৃপ্তি অর্জন করতে চায়, তার জন্য দ্বার উন্মুক্ত রয়েছে। কিন্তু এতকিছু ফি থাকা সত্তেও “জোরপূর্বক ব্যভিচার” এর ঘটনা
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।