১০১৮ | [ভিশাপ ও রহমত আর পরীক্ষা হতো না। কিনতু আল্লাহতা'আলা পরীক্ষার্টি এমনভাবে নিয়েছেন যে, তিনি জান্নাত ও জাহান্নাম উভয়টিকেই সৃষ্টি করেছেন। কিন্তু জাহান্নামকে কু-প্রবৃত্তির চাহিদার বস্তু দ্বারা ঢেকে দিয়েছেন । আর সে কু-প্রবৃত্তির চাহিদাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। যেমন, মন চায় যে, অমুক অপকর্মটি করে নেই । অথচ সে কাজটি এমন যা করলে তাকে জাহান্নামের অধিবাসী হতে হবে । অপরদিকে জান্নাতের উপর এমন বস্তু রেখে দেয়া হয়েছে, নি রানিনি ররর দহ করনি যেগুলো আদায় করতে মন চায় না। যেমন, সির দিরালারা রর বর টি নির নামায আদায় করা । গোনাহের কাজ পরিহার করা ইত্যাদি। মানুষ তো বাহ্যিক দৃষ্টিতে এ সমস্ত বস্তুকে কষ্টকর মনে করে । আর জান্নাত এ সমস্ত বস্তুর অন্তরালেই রেখে দেয়া হয়েছে। | | জাহান্নামের আগুন কু-প্রবৃত্তির চাহিদার সাথে সম্পর্কিত যে সমস্ত বস্তু রয়েছে মানুষ যদি সেগুলোর পেছনে এমনভাবে চলতে শুরু করে যে, মন যা চায় তা-ই করতে থাকে । একটু চিন্তাও করে না যে, আমি যে কাজটি করছি তা কি বৈধ? তা কি শরীঅত সম্মত? তবে বুঝতে হবে যে, সে এমন পথে চলতে শুরু করেছে, যা তাকে সোজা জাহান্নামের দিকে নিয়ে যাবে। যেমন, মানুষের মন রং-তামাশার প্রতি খুব ধাবিত থাকে । পূর্বেকার দিনে তো খেলাধুলা ও রং-তামাশার জন্য নির্দিষ্ট স্থান থাকতো । সেখানে যেতে হত। টিকেট কিনতে হত । কিন্তু বর্তমানে তো প্রত্যেক ঘরেই রং-তামাশার বস্তু প্রস্তুত রয়েছে। এ সব বস্তুর সবই কু-প্রবৃত্তির চাহিদার বাত্তবরূপ । যা পুরা করার জন্য মানুষ নিজের বহু কষ্টের টাকা-পয়সা ব্যয় করে থাকে । মার্কেটে গিয়ে কত কষ্ট সহ্য করে এ সমস্ত বস্তু ক্রয় করে আনে । যেন তারা নিজেদের ড্রয়িং রূমে ও বেড রুমে নিজের আদরের সন্তানদের জন্য জাহান্নামের আগুনের টুকরো ক্রয় করে আনছে। জান্নাতের সদাইয়ের পরিবর্তে জাহান্নামের সদাই করে এনেছে । আর এসব কাজ গোনাহ ও তাওবা ১০৯ এজন্য করছে যে, অন্তরে কুপ্রবৃত্তির চাহিদার পর্দা পড়ে গেছে । আর যে দিন সে পর্দা উঠে যাবে, সে দিন সব কিছুর বাস্তব চিত্র চোখের সামনে এসে পড়বে এবং বুঝতে পারবে যে, আমি যে সব কাজ করছি এর সবই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। পক্ষান্তরে জান্নাতে যাওয়ার রাস্তায় দুঃখ-কষ্ট ও প্রবৃত্তির চাহিদার বিরোধী বন্তুসমূহ রেখে দেয়া হয়েছে। যেগুলো বিষাক্ত কাটার মত মনে হয়। যেমন, মানুষের মন চায় না যে, সে আল্লাহর ইবাদত-বন্দেগী করুক । তার হুকুম মানুক। কিন্তু বাস্তবে সেটা এমন রাস্তা যা তাকে চির সুখের জান্নাতের দিকে নিয়ে যাবে । যে ব্যক্তি একটিবারের জন্য হিম্মত করে নিজেকে কু-প্রবৃত্তির ভয়াল আগ্রাসন থেকে বাচিয়ে, খোদা প্রদত্ত রাস্তায় চালাতে থাকে । যা বাহ্যিক দৃষ্টিতে খুব কষ্টকর মনে হয়। তবে বাস্তবে সে ব্যক্তি জান্নাতের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ । সব আশা-অভিলাষ পুরা করার চিন্তা উল্লেখিত হাদীসে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে, দেখ- কখনও কু-প্রবৃত্তির চাহিদা পূরণের পিছনে পড়তে যেও না। কারণ কু-প্রবৃত্তির চাহিদা এমন বস্তু যার কোন অন্ত নেই, নেই তার কোন নির্দিষ্ট সীমারেখা । দুনিয়ায় এমন কোন মানুষ নেই, চচোই সে প্রচুর ধন-সম্পদের মালিক হোক, রাজা-বাদশা হোক, চাই সমাজের বড় সম্মানী ব্যক্তি হোক) যে একথা বলতে পারবে যে, 'আমার মন.যা চায় তার সবই আমি দুনিয়াতে পূর্ণভাবে পূরণ করতে পারি, আমার মনমত সবকিছু হয়'। যত বড় সুখীই দাবী করুক, খোজ নিলে দেখা যাবে যে, সেও কোন না কোন ধরনের কষ্টে জীবন যাপন করে যাচ্ছে। আর এর বাস্তব কারণ হচ্ছে যে, এ দুনিয়া কোন স্থায়ী শান্তির স্থান নয়। তাই এতে দুঃখ-কষ্টে জড়িত হওয়াটা স্বাভাবিক। তবে একথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে, এ দুনিয়ায় থাকলে কষ্ট করতেই হবে । এখন যদি বান্দা স্বীয় নফসকে খোদা প্রদত্ত্ব বিধানাবলী পালনার্থে কষ্ট দেয়। (যেমন নফৃসকে বলে দেখ! এ কাজ করতে মহান আল্লাহতা“আলা নিষেধ করেছেন, তাই সেটা করা যাবে না। চাই এতে যত কষ্টই হোক না কেন) তবে সেটা হবে বান্দার বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় । আর এ রাস্তা-ই
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।