১০৪ অভিশাপ ও রহমত মুমিনের মধ্যে কোন দোষ-ক্রুটি দেখবে, তখন তার জন্য উচিত যে, তাকে মহব্বতের সাথে বলে দিবে, হে ভাই! তোমার মধ্যে এ দোষটি আছে। যেমন, আপনি দেখলেন যে, একজনের শরীরে জৌক বা বিষাক্ত ধরনের কোন জন্তু দগে আছে। তখন মহব্বতের দাবী তো এটাই যে, আপনি তাকে বলে দিবেন, দেখ! ভাই তোমার শরীরে জোক বা বিষাক্ত বস্তু লেগে আছে। সেটাকে দূর করে নাও । তেমনিভাবে যদি+কোন মুসলমান ভাইয়ের ভিতরে দুনিয়াবী বা দ্বীনী ব্যাপারে কোন ক্রটি দেখা যায়, তাহলে তাকে মহব্বতের সাথে বলে দিতে হবে যে, হে ভাই! তোমার ভিতরে অমুক দোষটি আছে, তুমি এর সংশোধন করে নাও । পরনিন্দা করবেন না হাকীমুল উম্মত, 4 উল্লেখিত হাদীস থেকে একথা স্পষ্ট হয়ে গেল যে, যখন কোন ব্যক্তির মধ্যে কোন দোষ দেখতে পাবেন, তখন শুধু তাকেই গিয়ে বলবেন যে, ভাই! আপনার মধ্যে অমুক দোষ আছে । অন্য কারো কাছে বলতে যাবেন না যে, অমুকের ভিতরে অমুক দোষ-ক্রুটি আছে। কারণ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে আয়নার সাথে উপমা দিয়েছেন । আর আয়না শুধু এ ব্যক্তির নিকটেই চেহারার দাগের কথা বলে যে আয়নার সামনে গিয়ে দাড়ায়। এই আয়না অন্য কারো নিকট বলতে যায় না যে, অমুক ব্যক্তির চেহারায় দাগ আছে । তাই মুমিনের জন্যও উচিত যে, যার ভিতরে কোন দোষ-ক্রটি দেখবে শুধু তাকেই গিয়ে বলবে । অন্য কারো কাছে এ খবর বলতে যাবে না। আর যদি অন্যের নিকট বলে দেন, তার অর্থ এই হবে যে, আপনি এ কাজ স্বার্থহীনভাবে করেননি বরং এতে আপনার স্বার্থ জড়িত আছে। কাজেই এটা দ্বীনের কোন কাজ. হিসেবে গণ্য হবে না। আর যদি খুব গোপনে মহব্বতের সাথে শুধু তাকেই তার দোষ সম্পর্কে অবহিত করেন। তবে সেটিই হল ভ্রাতৃত্ ও ঈমানের দাবী । কিন্তু তাকে ছোট ও তুচ্ছ মনে করা কখনও জায়েয হবে না। .. আল্লাহ আমাদের সবাইকে বুঝে-শুনে আমল করার তাওফীক দান করুন| আমীন।
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।