Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

নি অভিশাপ ও রহমত টিকেট ক্রয় করছে বা তার জন্য লাইনে দাড়িয়ে আছে, তখন এদের দেখেও এ দু'আ পড়ে নেই এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি যে, তিনি আমাকে এ পাপ থেকে মুক্ত রেখেছেন। আর আমার এ দু'আ পড়ার কারণ হল যে, রোগী ব্যক্তি যেমনিভাবে সমবেদনা ও দু'আ ও দয়া পাওয়ার যোগ্য, ঠিক তেমনিভাবে এ গোনাহগার ব্যক্তিও সমবেদনা ও দু'আ পাওয়ার যোগ্য । কারণ সে এ মুসীবতে জর্জরিত। তাই তার জন্য দু'আ করা উচিত। হে আল্লাহ! তুমি একে এ রোগ থেকে মুক্তি দিয়ে দাও । এমনটি হওয়া তো অসম্ভব কিছু নয় যে, আজ যারা গোনাহগারের সারিতে দাড়িয়ে আছে। আর আপনি তাদের তুচ্ছ মনে করছেন, হয়তো এমন একদিন আসবে যেদিন আল্লাহ তাদেরকে তাওবার তাওফীক দিবেন । তখন তারা তাওবা করে আপনার উপরে চলে যাবে । তাই কিসের ভিত্তিতে আপনি অহংকার দেখাবেন? যখন আল্লাহতা“আলা আপনাকে গোনাহ থেকে বাচার তাওফীক দিয়েছেন তার জন্য তার দরবারে শুকরিয়া আদায় করুন। আর তাদের জন্য দু'আ করুন যে, হে প্রভূ! আপনি এদের হেদায়েত দিয়ে দিন। সারকথাঃ কাফেরের কুফরী, গোনাহগারের গোনাহকে ঘৃণা করবেন। কাফের ও গোনাহগারকে ঘৃণা করবেন না। বরং তাদেরকে মায়া-মমতা ও নরম ব্যবহার করে মহব্বতের সাথে বুঝাবেন। তবেই তাদের অন্তরে আপনার কথার প্রতিক্রিয়া হবে। আর এটাই ছিল আমাদের সকল বুযু্গের তরীকা হযরত জুনায়েদ বাগদাদী ও চোর আমি আমার সম্মানিত পিতা, হযরত মুফতী মুহাম্মাদ শফী (রহঃ)-এর নিকট থেকে হযরত জুনায়েদ' বাগদাদী (রহঃ)-এর ঘটনা শুনেছি। ঘটনাটি হল, হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) একদিন এক জায়গা দিয়ে যাচ্ছিলেন । হঠাৎ দেখলেন যে, রাস্তার পাশে এক ব্যক্তিকে শুলে চড়ানো । আর তার এক হাত এবং এক পা কাটা । তিনি স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার তাকে কেন শুলিতে চড়ানো হলোঃ উত্তরে লোকেরা বলল, এ ব্যক্তি চুরিতে অভ্যস্থ হয়ে পড়েছিলো । যখন প্রথম বার সে ধরা পড়েছে, তখন তার হাত কেটে দেয়া হয়েছে। আর যখন দ্বিতীয় বার ধরা পড়েছে তখন তার পা কেটে দেয়া হয়েছে। এবার যখন তৃতীয় বার আবার ধরা পড়েছে তখন তাকে গুলিতে চড়ানো হয়েছে। গোনাহ ও তাওবা সব কথা শোনার পর হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) আগে বাড়93 এবং তার পা ধরে চুমু খেলেন। এ অবস্থা দেখে মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা | করলো । হযরত! সে একজন স্বভাবগত চোর । কিন্তু এ সত্বেও আপনি তার পা চুন করলেন কেন? উত্তরে তিনি বললেন, সে যদিও একজন বড় অন্যায়কারী। কিন্তু এতদসত্বেও তার ভিতরে একটি উত্তম গুণ রয়েছে। সেটা হল তার দৃঢ়তা । যদিও সে এটিকে ভুল পথে ব্যবহার করেছে। কারণ এমন একটি কাজকে সে অভ্যাসে পরিণত করে নিয়েছিল, যার জন্য তাকে শাস্তি পেতে হয়েছে, হাত ও পা হারাতে হয়েছে । শুধু তাই নয় বরং তাকে জীবন পর্যন্ত দিতে হয়েছে। এত কিছু হওয়া সত্ত্বেও সে তার এ কাজকে পরিত্যাগ করেনি। বরং সে এ কাজ বরাবর করেই যাচ্ছিলো । এতে প্রতীয়মান হয় যে, তার ভিতরে “দৃঢ়তা” ছিল সম্পূর্ণরূপে । আর তার চ/48717757975788758558 ৭ জল ১7৯৩ দিক দিয়ে যত অন্যায়কারী হোক এবং তারা বলেন, যদি কোন মানুষের ভিতরে ভাল কোন গুণ থাকে তবে সেটা গ্রহণযোগ্য । আর তার ভিতরে যদি কোন মন্দ স্বভাব থাকে, তবে তা দূরীভূত করার চিন্তা-ভাবনা করবেন। তাকে মহব্বতের সাথে বুঝাবেন। তার দোষ-ক্রুটি শুধু তার কাছেই গিয়ে বলবেন । তার মন্দ স্বভাবগুলো অন্যদের নিকট বলে বেড়াবেন না। এক মুমিন অন্য মুমিনের আয়না স্বরূপ চিনির চিনা? লাকা অর্থাৎ একজন মুমিন, অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ । ব্যাখ্যাঃ যদি মানুষের চেহারায় কোন দাগ লাগে, আর সে ব্যক্তি গিয়ে আয়নার সামনে দাড়ায়, তবে আয়না তাকে বলে দেবে. যে, তোমার চেহারায় দাগ লেগে আছে। ঠিক তেমনিভাবে একজন মুমিনও অন্য মুমিনের জন্য আয়না স্বরূপ। তাই একজন মুমিন যখন অপর একজন

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।