Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১০০ অভিশাপ ও রহমত না, হয়ত কখনও সে এ দৌলত হারাতেও পারে । কারণ প্রত্যেক মানুষেরই আল্লাহর সাথে স্বীয় একটি অবস্থা হয়ে থাকে, যা অন্য কেউ জানে না। তাই অন্যের ব্যাপারে আমি কিভাবে বলবো যে, সে ভাল বা মন্দ। তাই আমি প্রত্যেক মুসলমানকে আমার চেয়ে উত্তম মনে করি এবং একথাও স্পষ্ট করে দিতে চাই যে, আমার এ কথার মধ্যে কোন লৌকিকতা নেই যে, “আমি অন্যকে আমার চেয়ে বড় মনে করি' এ বাক্যটি আমি আমার সৎ চরিত্রের প্রমাণ দিতে গিয়ে বলেছি, এমনটি নয় । বরং আমি বাস্তবেই অন্যকে আমার চেয়ে উত্তম মনে করি আর কাউকে ছোট ও তুচ্ছ মনে করা জায়েয নেই । চাই সে যত বড় গোনাহগারই হোক না কেন। নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট ও তুচ্ছ মনে করা এই ব্যাধিটি বিশেষ করে এঁ সমস্ত লোকের মধ্যে বেশী পরিলক্ষিত হয়, যারা হঠাৎ করে দ্বীনদার হয় অর্থাৎ প্রথম প্রথম তাদের অবস্থা ইসলামের দৃষ্টিকোণ থেকে সঠিক ছিল না। পরে তারা ইসলামের দিকে ধাবিত হয়েছে এবং নামায, রোযার পাবন্দ হয়ে গেছে। চেহারা-সুরত এবং লেবাস-পোষাক ইসলাম মোয়াফেক বানিয়ে নিয়েছে । মসজিদে আসতে এবং জামাতের সাথে নামায পড়তে শুরু করেছে। তাদের অন্তরে শয়তান একথা ঢেলে দিয়েছে যে, তুমিই বর্তমানে সঠিক রাস্তার উপর আছ। বাকি সমস্ত সৃষ্টিজগত যারা গোনাহে লিপ্ত তারা সকলেই ধ্বংসের পথে আছে। তাই তারা নিজেদের.বড় এবং অন্যদের ছোট ও তুচ্ছ মনে করে থাকে এবং অন্যদেরকে হেয় নজরে দেখে । অহংকারের ভাব নিয়ে অন্যদের সমালোচনা করতে থাকে । এভাবে শয়তান তাদেরকে গর্ব, অহংকার, আত্মগৌরব ও খোদ পছন্দীর জালে আবদ্ধ করে দেয় । আর যখন মানুষের মধ্যে এ সকল আধ্যাত্বিক রোগ জায়গা করে নেয়, তখন এর কুফলে সমস্ত আমল সমূহ বিনষ্ট হয়ে যায়। কারণ মানুষ যখন নিজেকে বড় এবং অন্যকে ছোট মনে করতে শুরু করে, তখন বুঝতে হবে যে, সে অহংকারে লিপ্ত হয়ে পড়েছে। আর অহংকার মানুষের আমলসমূহকে জ্বালিয়ে ভম্মিভূত করে দেয়। কারণ আল্লাহর দরবারে কেবলমাত্র এ আমলই গ্রহণযোগ্য হবে, যা ইখলাসের সাথে, শুধু আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য করা হয়। আর যদি ইবাদত করে গোনাহ ও তাওবা অহংকার প্রকাশ করা হয়, তাহলে তা কবুল হবে না। কারণ আল্লাহ পা? দরবারে কেবলমাত্র সেই আমলই করুল হয় যে আমলের পরে আল্লাহর শুকরিয়া আদায় করা হয় এবং একথা বলা হয় যে, আল্লাহতা“আলা : নে লা লীনা মাসি সারার সুরা কোন মুসলমানকে হেয় তপন্ন করা, এমনকি কোন কাফের বা ফাসেককে মনে করা উচিত নয়। 55 বিপদাপন্ন বা রোগাক্রান্ত ব্যক্তিকে দেখলে নিম্নোক্ত দু'আ পড়বে হাদীস শরীফে এসেছে, যখন কোন ব্যক্তি কোন রোগীকে বা বিপদাপন্ | ব্যক্তিকে দেখে তার নিঙ্বো্ত দু'আ পাঠ করা উচিতঃ . ০১৮ ০৮৩ ০৪-55 -- ৩৯, ৮৩০৩0 0) রা অর্থাৎ, সকল প্রশংসা এ আল্লাহর জন্য যিনি আমাকে এ রোগ/বিপদ থেকে মুক্ত রেখেছেন, যাতে তোমাকে আক্রান্ত করেছেন এবং তিনি আমাকে তার সৃষ্টিজগতের অনেক লোকের উপর আমাকে সম্মানিত করেছেন । (তিরমিযী শরীফ) ্যাখ্যাঃ এ দুনিয়ায় অনেক মানুষ আছে যারা খুব জটিল ও কঠিন রোগে আক্রান্ত । কিন্তু আপনি দয়া করে আমাকে সুস্থ রেখেছেন। কোন রুগীকে দেখলে এ দু'আ পড়া সুন্নাত। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তাগিদও করেছেন। আমাদের শায়খ ডাঃ আবদুল হাই (রহঃ) বলতেন, আমি যখন কোন হাসপাতালের নিকট দিয়ে যাই তখন এ দু'আ পড়ে নেই এবং সাথে সাথে এও বলি, হে আল্লাহ! এ সকল রোগীকে সুস্থ করে দাও। | আমাদের এক উত্তাদ বলতেন, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রোগীকে দেখলে এ দু'আ পড়ার জন্য বলেছেন, তাই আমি যখন কোন ব্যক্তিকে কোন গোনাহ বা নাফরমানীর মধ্যে লিপ্ত দেখি তখনও এ দু'আ পড়ি। কারণ গোনাহগার ব্যক্তিও একজন রোগীর ন্যায় । যেমন রাস্তা দিয়ে যাচ্ছি এমন সময় যদি দেখি যে, লোকেরা সিনেমা দেখছে বা তার

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।