১৮ অভিশাপ ও রহমত বরং তার আমলনামা থেকেও এ গোনাহের চিহ্ন মিটিয়ে দেয়া হয়েছে। আল্লাহতা'আলা তাকে পাক-সাফ করে সম্মানিত করেছেন কিন্তু তুমি তাকে গোনাহের কারণে তুচ্ছ ও হেয় প্রতিপন্ন করছো । তাকে ভ€সনা দিচ্ছ। তিরস্কার করছো । তোমার এ কাজ আল্লাহর নিকট খুবই নিন্দনীয় অপরাধ । গোনাহগার রোগীর ন্যায় উল্লেখিত নিয়ম এ ব্যক্তি সম্পর্কে, যার ব্যাপারে আপনি জানেন যে, সে তাওবা করে নিয়েছে । আর যদি আপনি না জানেন যে, সে তাওবা করেছে কি না, তবে একজন মুমিনের ব্যাপারে এ ধারণা রাখাই বাঞ্চনীয় যে, সে ব্যক্তি তাওবা করে নিয়েছে বা সামনে তাওবা করে নিবে। কারণ শরীঅতের হুকুম হল, আপনি যদি কোন ব্যক্তি সম্পর্কে জানেন যে, সে গোনাহ করেছে। কিন্তু একথা জানেন না যে, সে তাওবা করেছে কিনা! এ অবস্থায় আপনার কোন হক নেই যে, আপনি তাকে তৃচ্ছ ও হেয় প্রতিপন্ন করবেন। মনে রাখবেন গোনাহকে ঘৃণা করা যায়। গোনাহগারকে নয়। গোনাহগার বা নাফরমানীকে ঘৃণা করার শিক্ষা নবী সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বরং সে গোনাহগারতো সহানুভূতি ও সমবেদনা পাওয়ার যোগ্য । কারণ এ বেচারা এক ধরনের রোগে আক্রান্ত । সুতরাং যদি কোন ব্যক্তি কোন রোগে আক্রান্ত হয়ে পড়ে তবে কি সে ঘৃণার পাত্র হয়ে যায়? বাস্তব কথা তো এটাই যে, রোগী ব্যক্তি ঘৃণার যোগ্য হয় না। বরং সে রোগই ঘৃণার যোগ্য। তাই রোগীর রোগ দূর করার চেষ্টা করুন । তার জন্য চিন্তা করুন, দু'আ করুন। | এমনকি কাফেরের কুফরকে ঘৃণা করুন। সে ব্যক্তিকে নয়। বরং তার জন্য দু'আ করুন, হে আল্লাহ! একে হেদায়েত দান করুন। দেখুন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পক্ষ থেকে কত নির্যাতনের শিকার হয়েছেন। তার উপর তীর বর্ষন করা হয়েছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, তার শরীরকে রক্তে রঞ্জিত করা হয়েছে । এ করুণ মুহূর্তেও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ গোনাহ ও তাওবা ৯৯ | ০ ০০ ০ অর্থাৎ, হে প্রভু! আমার এ জাতিকে হেদায়েত দিয়ে দাও, তারা বাস্তবে আমার এবং আমার দ্বীন সম্পর্কে জানে না। পর্যায়ে পৌছার পরেও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ঘৃণার প্রকাশ ঘটাননি। বরং দয়া ও মেহেরবাণী দেখিয়েছেন এবং বলেছেন হে প্রভূ! এরা অজ্ঞ। এরা বাস্তব জিনিসটি অনুধাবন করতে সক্ষম হয়নি তাই তারা আমার সাথে এ ধরনের অনাচার করেছে। আল্লাহ! আপনি তাদের ক্ষমা করে দিন। তাদের হেদায়েত দিয়ে দিন। তাই যখন কোন ব্যক্তিকে কোন গোনাহে লিপ্ত দেখবেন, তার জন্য সমবেদনা প্রকাশ করবেন এবং দু'আ করবেন যেন সে এ গোনাহ থেকে বেঁচে যেতে পারে । তাকে তাবলীগ এবং দাওয়াতের মাধ্যমে বুঝাবেন। তাকে ছোট ও তুচ্ছ মনে করবেন না। বলা তো যায় না, হয়ত আল্লাহতা“আলা তাকে তাওবার তাওফীক দিয়ে দিবেন। অতঃপর সে আপনার চেয়ে অনেক উপরে উঠে যাবে। হযরত থানভী (রহঃ) অন্যকে নিজের চাইতে বড় মনে করতেন হাকীমুল উন্মত, হযরত মাওলানা আশরাফ আলী থানতী (রহঃ)-এর এ উক্তিটি আমি আমার পিতা হযরত মুফতী মুহাম্মাদ শফী (রহঃ) এবং আমার শায়খ হযরত ডাঃ আবদুল হাই (রহঃ)-এর নিকট থেকে শুনেছি। হযরত থানভী (রহঃ) বলেন, “আমি বর্তমান কালের দিকে লক্ষ্য করে প্রত্যেক মুসলমান এবং ভবিষ্যত কালের দিকে লক্ষ্য করে প্রত্যেক কাফেরকে আমার চেয়ে উত্তম মনে করি। ভবিষ্যত কালের অর্থ হল যে, যদিও সে এখন কুফরীর মধ্যে নিমজ্জিত। বলা তো যায় না হয়ত আল্লাহতা "আলা তাকে তাওবার তাওফীক দিয়ে দিবেন এবং সে এক সময় খোদাদ্বোহীতার ঘোর অন্ধকার থেকে মুক্তি পেয়ে ঈমানের উজ্জ্বল আলোকে প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি বর্তমানে মুসলমান, ঈমানের অধিকারী । যাকে আল্লাহতা“আলা ঈমানের নূরে আলোকিত করেছেন। বলা তো যায়
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।