Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

১৪ অভিশাপ ও রহমত দিয়ে বয়ে যাবে এবং সে ঘাম মানুষের অঙগ-প্রত্যঙ্গকে ডুবিয়ে দিবে । ধীরে ধীরে তা কান পর্যন্ত পৌছে যাবে । ৃ জাহান্নামের প্রশত্ততা এক হাদীসে এসেছে হযরত আবু হুরায়রা (রাযিঃ) ইরশাদ করেন, আমরা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলাম । এমন সময় তিনি কোন বস্তু উপর থেকে নিচে পতিত হওয়ার আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কেউ কি বলতে পার কোন বস্তু পতিত হওয়ার আওয়াজ হলঃ আমরা বললাম, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভাল জানেন । তখন হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ থেকে সন্তুর বৎসর পূর্বে জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ সে পাথর নিচে গিয়ে পৌছেছে । এ আওয়াজটি সে পাথরেরই পতিত হওয়ার আওয়াজ। আগে মানুষ মনে করত এটা কেমন করে সন্ভব। হয়ত কিছু বাড়িয়ে বলা হয়েছে । আসলে বাস্তবে তা সন্ভব নয়। কিন্তু এখন তো আধুনিক যুগে বিজ্ঞান সেটাকে বুঝার অবস্থা সহজ করে দিয়েছে । আজ বিজ্ঞান বলে যে, অনেক তারকা এমনও রয়েছে যার আলোকরশ্রি সৃষ্টিলগ্ন থেকে পৃথিবীর দিকে আসছে। কিন্তু আজ পর্যন্ত সে আলোকরশ্মি পৃথিবী পর্যন্ত এসে পৌছেনি। যখন আন্মাহতা“আলার সৃষ্টিজগৎ এত প্রশস্ত। তাহলে এতে অসন্ভবের কি আছে যে, একটি পাথর সত্তুর বৎসর পর্যন্ত গড়াতে গড়াতে গিয়ে জাহান্নামের তলদেশে পৌছেছে । আসল কথা হল, এ হাদীস দ্বারা জাহান্নামের প্রশস্ততা বুঝানো হয়েছে। আল্লাহতা“আলা আমাদের বুঝ দান করুন। উল্লেখিত হাদীসের মূল লক্ষ্য হচ্ছে যে, মানুষ যেন কখনও কখনও নিজের মৃত্যু, জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ করে। এর মাধ্যমে ধীরে ধীরে অন্তর বিগলিত হবে এবং আন্লাহভীতি সৃষ্টি হবে। ফলে মানুষের জন্য গোনাহ পরিহার করা এবং তার ভয় সৃষ্টি করে দিন। আমীন ।

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।