2 অভিশাপ ও রহমত বে-আদবী থেকে বেচে থাকতে হবে কোন বুযুর্গ ব্যক্তির সাথে বে-আদবী করা, তাদেরকে উপহাস করা, তাদেরকে কষ্ট দেয়া এমন মারাত্মক যে এর ফলে অনেক সময় নিজের ঈমান-আকীদা পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই আপনার সাথে যদি কোন আল্লাহওয়ালার মতানৈক্য হয়, তখন সে মতানৈক্যকে মতানৈক্যর মধ্যেই সীমাবদ্ধ রাখবেন। কিন্তু যদি আপনি তার শানে বে-আদবী শুরু করেন, তবে মনে রাখবেন এর ফলে মানুষ এমন গোনাহে লিপ্ত হয়ে যায়, যা থেকে রেহাই পাওয়া তার জন্য বড়ই দুষ্কর হয়ে পড়ে৷ আমার সম্মানিত পিতা হযরত মুফতী মুহাম্মাদ শফী (রহঃ) “দরসে ইবরত” নামে একখানা বই লিখেছেন। যাতে তিনি একজন বুযুর্গের উপদেশমূলক একটি ঘটনা উল্লেখ করেছেন। যিনি পুরো জীবন শায়খ ও আল্লাহওয়ালা ছিলেন । হঠাৎ তার আকীদা পাল্টে গিয়েছিলো এবং তিনি গোনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছিলেন । | তাই বলি অনেক ছোট গোনাহের দ্বারাও বড় বড় ক্ষতি হয়ে যায়। এজন্য কোন গোনাহকে ছোট মনে করে তাতে লিপ্ত না হওয়া চাই। পক্ষান্তরে কোন কোন সময় এর উল্টোও হয়ে থাকে যে, এক ব্যক্তির আমল খুবই খারাপ । গোনাহে লিপ্ত । হঠাৎ আল্লাহতা“আলা তাকে নেক আমলের সুযোগ দিয়ে দেন। আর এটাও কোন নেক আমলের বদৌলতেই হয়ে থাকে। যেমন, পূর্বে কোন ছোট নেক আমল করেছিলো। এখন তার বরকতে আল্লাহতা“আলা আরো নেক আমল করার তাওফীক দিয়ে দেন। যার ফলে তীর জান্নাতের রাস্তা সুগম হয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ | 5 ০১৪০] ০ ০1 ০০৪০-হট অর্থাৎ, তোমাদের কেউ যেন কোন নেক আমলকে ছোট ও তুচ্ছ মনে নাকরে। বলা তো যায় না, হয়ত এ সামান্য নেক আমলই তোমার জীবনে আলোড়ন সৃষ্টি করে দিবে এবং এর দ্বারাই তুমি আখেরাতে পার পেয়ে গোনাহ ও তাওবা ৯১ জিরগানিল রর বুজবনুর জলা রর ক রা সওজ উ৬াওধুলনীডগ০১1858 নেই। আর আমি “সহজ আমল নেকী বেশী" নামে একখানা ছোট গ্রন্থ লিখেছি। যার ভেতর এমন ছোট ছোট নেক আমলের কথা লিখে দেয়া হয়েছে, যেগুলোর বহু ফযীলত হাদীসে বর্ণিত হয়েছে । মানুষ যদি এ নেক কাজগুলো করে নেয়, তবে স্বল্প পুঁজিতে প্রচুর লাভ করতে সক্ষম হবে। সব লেইস টি পাঠ করা উঠি এই কিভাবে বশত লস নিজের জীবনে বাস্তবায়িত করা বাঞ্ধনীয়। তাকদীরের অর্থ কেউ কেউ এ হাদীসের ভিত্তিতে বলে থাকেন যে, নিতো দি লেখা আছে যে, অমুক ব্যক্তি জান্নাতী, অমুক ব্যক্তি জাহান্নামী । তবে আর আমল করার কি প্রয়োজন? যা তাকদীরে আছে তা-ই হবে । খুব ভাল করে বুঝে নিন, এ হাদীসের অর্থ এটা নয় যে, তোমরা এঁ আমলই করবে যা তাকদীরে লিখা আছে । বরং হাদীসের অর্থ হচ্ছে যে, তাকদীরে এ বন্তুই লিখা আছে যা তোমরা স্বেচ্ছায় করবে । কারণ তাকদীর বলা হয় হল ইলমে এলাহীর নাম । আর আল্লাহ পূর্ব থেকেই জানতেন যে, তোমরা স্বেচ্ছায় কি কি কাজ করবে । তাই সবকিছু আল্লীহতা"আলা লাওহে মাহফুজে লিখে রেখেছেন । মনে রাখতে হবে, তোমাদের জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া তোমাদের ইচ্ছাধীন কাজের উপরেই । সুতরাং একথা নয় যে, মানুষ এ আমলই করে যা তার আমলনামায় লিখা আছে। বরং তাকদীরে এ বস্তুই লিখা আছে যা মানুষ নিজ ইচ্ছায় করে থাকে । আল্লাহতা “আলা প্রত্যেক মানুষকেই ভুল ও সঠিকের মাঝে ব্যবধান করার বুঝ শক্তি দান করেছেন। ইখতেয়ার দিয়েছেন । আর মানুষ সে বুঝ শক্তি অনুযায়ী কাজ করে থাকে । তাই এখন একথা বলে হাতের উপর হাত রেখে বসে যাওয়া ঠিক হবে না যে, তাকদীরে তো সবকিছু লিখাই আছে।
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।