অভিশাপ ও রহমত তা কিভাবে তখন হযরত হানযালা (োধিঃ) বললেন, হুযূর! যখন আপনার মজলিসে বসি, জান্নাত-জাহান্নামের কথা শুনি, আখেরাতের অবস্থা শুনি তখন অন্তর বিগলিত হয়ে পড়ে, দুনিয়া থেকে বিমুখতা সৃষ্টি হয়, আখেরাতের কথা চিন্তায় আসে কিন্তু যখন ঘরে ফিরে যাই, বিবি-বাচ্চাদের সাথে মেলা-মেশা করি এবং দুনিয়াবী কাজ-কর্মে লিপ্ত হই তখন আর অন্তরের সে অবস্থা বাকী থাকে না। বরং দুনিয়ার মুহাব্বত আমার অন্তরে ছেয়ে যায়। সুতরাং এখানে আসলে এক অবস্থা । আর বাইরে গেলে আরেক রর লিরিক রিতার রারিহরগর উন 2০0৮5 250 24৮22০ অর্থাৎ, হে হানযালা! ভয় পাওয়ার কিছু নেই, এটা শুধু সময় সময়ের । কখনও অন্তরে নম্রতা বেশী হবে, আবার কখনও কম হবে । আল্লাহর দরবারে এর কোন ধর্তব্য নেই। বরং আসল ভীত্তি হচ্ছে আমলের উপর । লক্ষ্যণীয় বিষয় হল, কোন কাজ শরীঅতের পরিপন্থী হচ্ছে কি না? হযরত উমর (রাযিঃ)-এর খোদাভীতি খলীফাতুল মুসলিমীন হযরত ফারূকে আযম (রাধিঃ) নিজ কানে হুযুর সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ঘোষণা শুনেছেন যে, উমর জান্নাতী এবং এ ঘটনাটিও শুনেছেন যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জান্নাত ভ্রমণ করে দেখছিলাম । তখন আমি জান্নাতে একটি চমৎকার উচু দালান দেখতে পেলাম এবং সে দালানের পাশে একটি মেয়েকে বসে উযু করতে দেখলাম । আমি জিজ্ঞাসা করলাম, এত সুন্দর এ দালানটি কার জন্য? আমাকে বলা হল যে, এটি উমর (রোধিঃ)-এর জন্য । এ দালানটি এতই চমৎকার ছিল যে, আমার মন চাইল, আমি এতে প্রবেশ করি। কিন্তু উমর! তোমার আত্মমর্ধাদা বোধের কথা আমার স্মরণ হলো তাই আমি সেখানে প্রবেশ না করে ফিরে এসেছি । তখন হযরত উমর (রাযিঃ) কেদে দিয়ে | গোনাহ ও তাওবা বলে উঠলেন, হে আল্লাহর রাসুল! আপনার উপর কি আমার আত্মমর্যাদাবোধ চলে? হযরত উমর (রাযিঃ) বং হুযুর সা্রাললাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যবান মোবারক থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন এবং জান্নাতে নিজের সুউচ্চ বাসস্থানের কথাও শুনেছেন। এতকিছু হওয়া সত্তেও তার অবস্থা এমন ছিলো যে, হুযূর সান্নান্নাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইন্তেকালের পর তিনি হযরত হুযায়ফা বিন ইয়ামান (রাযিঃ) (যার নিকট হুযূর সান্নান্নাছু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুনাফেকদের নাম বলে দিয়েছিলেন যে, মদীনার অমুক অমুক মুনাফেক)-এর নিকট উপস্থিত হলেন এবং বললেন, হে হুযায়ফা! আল্লাহর ওয়াস্তে আমাকে বলে দাও, আমার নাম কি মুনাফেকের লিস্টে আছে? এবং তিনি ভাবতেন যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন ঠিকই । কিন্তু কোন সময় হয়ত আমার পক্ষ থেকে এমন কোন বদ আমলও হয়ে যেতে পারে যা, আমার সে মান-মর্যাদাকে বিনষ্ট করে দিবে । দেখুন, হযরত উমর (রাযিঃ)-এর মত সাহাবীর এমন চিন্তা আসতো । সারকথা যার যত বেশী আল্লাহর পরিচয় থাকবে, তার ভিতরে তত বেশী আল্লাহর ভয় থাকবে । আর এ ভয় যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত “তাকওয়া'ও অর্জিত হবে না। খোদাভীতি সৃষ্টি করার পদ্ধতি এ খোদাভীতি সৃষ্টি করার পদ্ধতি হল যে, চব্বিশ ঘন্টার যে কোন সময়, ফযরের পরে বা রাতে শোয়ার পূর্বে একটি সময় নির্দিষ্ট করে নিবেন। সে সময়টিতে ধ্যান করবেন যে, আমি এখন মৃত্যুবরণ করছি, আমি মৃত্যু শয্যায় শায়িত। আত্মীয়-স্বজন আমার আশে-পাশে বসে আছে। এখনই আমার জান বের হয়ে যাবে । এরপর আমাকে কাফনের কাপড় পরিধান করানো হবে। এরপর আমাকে দাফন করা হবে । এরপর ফেরেশতাগণ প্রশ্ন করার জন্য আসবেন, আমি আল্লাহর সামনে উপস্থিত হচ্ছি। এভাবে ধ্যান করবেন।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।