৮২ অভিশাপ ও রহমত জঙ্গলের নির্জনতায়, বাস্তবিক পক্ষেই মানুষ শুধুমাত্র আল্লাহর ভয়েই গোনাহ থেকে বেঁচে থাকে । যখন দেখার মত কেউ থাকে না। এছাড়া অন্য কোন বস্তু তাকে গোনাহ থেকে ফিরিয়ে রাখে না। অন্তরে খোদাভীতি আছে কিনা তার চরম প্রমাণ হল রমযান মাস। মানুষ যত বড় গোনাহগার বা ফাসেকই হোক না কেন, সাধারণতঃ রমযান মাসে রোযা রাখে । রোযা যখন প্রচণ্ড গরমের দিনে হয়, তখন খুব পিপাসা লাগে, মনে হয় জিন্া বের হয়ে পড়বে, এ অবস্থায় কেউ যদি কোন রুমের ভিতরে থাকে আবার রুমের দরজাও বন্ধ থাকে, তখন দেখার মত কেউ তো মন চায় যে, ফ্িজ থেকে এক গ্রাস ঠাণ্ডা পানি পান করে নেই। কিন্তু কোন রোযাদার কি এমন কাজ করতে রাজী হবে? কখনও নয় । অথচ যদি সে পানি পান করে নিত, দুনিয়ার কোন মানুষ সামান্যও টের পেত না এবং সে কারো পক্ষ থেকে কোন তিরঙ্কারেরও শিকার হত না এবং মানুষের সামনে সে একজন রোযাদার হিসেবেই গণ্য হত । আর সন্ধ্যা বেলা যদি _রোযাদারের সঙ্গে ইফতার করে নিত, তাহলে কেউ বুঝতো না যে, সে রোযা ভঙ্গ করেছে। কিন্তু এত সুযোগ থাকা সত্তেও কেউ রোযা ভাঙ্গতে _ রাজী নয়। | | এখন বলুন, কোন বস্তু তাকে 'বন্ধ রুমে পানি পান করা থেকে বিরত রেখেছে? শুধু আন্মাহর ভয়। এছাড়া অন্য কোন বস্তু নয়। আমরা যেহেতু রোযা রাখি তাই সে ভয় আমাদের অন্তরে গেঁথে গেছে।, শরীঅতের দাবী হল, যেভাবে রোযার সময় আল্লাহর ভয় আপনাকে পানি পান করা থেকে বিরত রেখেছে, ঠিক তেমনিভাবে যখন আপনার মন অপাত্রে দৃষ্টি দেয়ার জন্য অস্থির হয়ে পড়বে, তখন আল্লাহর ভয়ে আপনার মনকেও ফিরিয়ে রাখতে হবে.। এমনিভাবে গীবত ও মিথ্যা বলতে মন চাইবে, সেটাকেও আপনার বাধা দিতে হবে । আর এটাকেই প্রকৃতপক্ষে গ্লোনাহ ও তাওবা বলা হয় আল্লাহর ভয়' ৷ এটা যখন মানুষের অন্তরে জন্মে যায়, রানে আল্লাহকে নারাজ করে কোন গোনাহ-ই করতে পারে না। জামাত কার জন্য? পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছেঃ পপি পা 2 পাপা তিতা এগ ০ ৪৮ 1541 ০০ ০41 ১১ 45 ডি সির রর (০05)0511 ৮১৯০) * আল্লাহতা'আলা কত সুন্দরভাবে ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের প্রভুর সম্মুখে দাঁড়ানোর ভয় করে (এবং সে ভাবে) কোন একদিন আমাকে আমার প্রভুর সম্মুখে দাড়াতে হবে । তখন কোন মুখ নিয়ে তার সামনে যাব । আর এ ভয় তার মাঝে এত প্রবল হয়ে দাড়ায় যে, সে তার নফসকে অবৈধ খায়েশাত থেকে বিরত রাখে । তবে এমন ব্যক্তির ঠিকানাই হল জান্নাত। (সুরা নাজিয়াত) এক হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ অর্থাৎ, জান্নাতকে এমন বস্তু দ্বারা ঢেকে রাখা হয়েছে, যা করতে মানুষ কষ্ট মনে করে। আর যত ধরনের দুঃখ ও কষ্টদায়ক কাজ দ্বারা জান্নাতকে পরিবেষ্টিত করা হয়েছে, আপনারা যদি সে কাজগুলো করেন, তবে আপনারা জান্নাতে প্রবেশ করতে পারবেন । তাই তো বলা হয় যে, অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করুন। এর ফলে অবৈধ খায়েশাতের উপর আমল করা থেকে বিরত থাকতে পারবেন এবং জান্নাত অর্জন করতে সক্ষম হবেন । আর সে ভয় যেন এমন পর্যায়ের হয় যে, প্রত্যেক কাজ করতে গিয়ে এ চিন্তা আসে যে, আমার এ কাজ আমার প্রভুর সন্তুষ্টির পরিপন্থী হচ্ছে কিনা? সাহাবায়ে কেরামের খোদাভীতির অবস্থা এমন ছিল যে, তাদের পক্ষ থেকে কোন ভুল হয়ে গেলে, যতক্ষণ পর্যন্ত তারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট গিয়ে নিজের উপর শরীঅত প্রদত্ত শাস্তি প্রয়োগ না করতে পারতেন ততক্ষণ তারা অস্থির থাকতেন। আন্লাহতা“আলা আমাদেরকে সাহাবায়ে কেরামের মত আল্লাহতীতি দান করুন ।
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।