৫ অভিশাপ ও রহমত আন্দোলন করতে গিয়ে আপনারা যে পদ্ধতি অবলম্বন করেছেন তা আমার মনোপুত হচ্ছে না। সুতরাং আমি আপনাদের সাথে অংশগ্রহণ করি কিভাবেঃ আপনারা বলুন, কয়েক বৎসর যাবত আপনারা এ আন্দোলন করে যাচ্ছেন, সমাবেশ করছেন, মিছিল করেছেন, হরতাল করেছেন এ সমস্ত কাজের দ্বারা আপনারা কি ফায়দা অর্জন করেছেন। তখন নেতৃবৃন্দের মধ্য থেকে একজন উত্তর দিল, হযরত যদিও এখন পর্যন্ত স্বাধীনতা অর্জিত হয়নি, তবে অনেক বড় একটি ফায়দা হয়েছে। আর সে ফায়দা হল যে, মানুষের অন্তর থেকে লাল টুপির ভয় চলে গেছে (সে সময় পুলিশরা লাল টুপি পরিধান করতো তাই লাল টুপি বলে, পুলিশকে বুঝানো হত) । এখন আর কারো মনে পুলিশের কোন ভয় নেই । আগে যদি কোন পুলিশ আসার ংবাদ পাওয়া যেত, তখন পুরো মহল্লা গরম হয়ে যেত। এখন আমরা আন্দোলন করে অন্তর থেকে এ লাল টুপির ভয় দূরীভূত করতে সক্ষম হয়েছি । এটা তো আমাদের অনেক বড় ফায়দা । এভাবে আমরা ধীরে ধীরে আগে বেড়ে একদিন ইংরেজদেরকেও বিতাড়িত করতে সক্ষম হব। একথার জবাবে হযরত থানভী (রহঃ) খুবই হেকমতপূর্ণ একটি কথা বলেছিলেন । তিনি বললেন, আপনারা অন্তর থেকে লাল টুপির ভয় দূর করেছেন? এটা তো খুবই খারাপ কাজ করেছেন। কারণ লাল টুপির ভয় অন্তর থেকে দূর করে দেয়ার অর্থ হচ্ছে, চোর-ডাকাতের পথকে সুগম করে দেয়া। এখন চোর নির্ভয়ে চুরি করবে । ডাকাত ডাকাতি করবে অন্তরে পুলিশের কোন ভয়-ই থাকবে না। যদি আপনারা লাল টুপির ভয় অন্তর থেকে দূর করার সাথে সাথে আপনাদের সবুজ টুপির ভয়ও অন্তরে ঢুকাতে পারতেন, তবে সেটাকে সফলতা বলা যেত। কিন্তু আপনারা তা করতে পারেননি । যার প্রেক্ষিতে আজ সমাজে নিরাপত্তাহীনতা ও অস্থিরতা শুরু হয়ে গেছে। মানুষের জান-মাল, ইজ্জত-আবরুর হিফাযত দুষ্কর হয়ে পড়ছে। আপনারা কি এটা কোন ভাল কাজ করেছেন? আমি কি আপনাদের এ কাজকে ভাল বলতে পারি? এটা তো এঁ সময়কার কথা যা হযরত থানভী (রহঃ) আজ থেকে ষাট বৎসর পূর্বে বলে গেছেন । কিন্তু তা আজ আমরা বাস্তবে খোলা চোখে গোনাহ ও তাওবা অবলোকন করতে পারছি। আজ যখন অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে তখন সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতার ঝড়-তুফান বইতে শুরু করেছে। অথচ পূর্বে এমন ছিল যে, যদি কোন এলাকায় কোন একজন লোককে হত্যা করা হতো, তখন পুরো দেশে কম্পন শুরু হয়ে যেত যে, এ ব্যক্তিকে কিভাবে, কেন হত্যা করা হল? এবং এর তালাশ-তদন্ত শুরু হতো পুরোদমে । কিন্তু আজ মানুষের জান মশা-মাছির জান থেকেও মূল্যহীন হয়ে পড়েছে। কারণ সে ভয় আমাদের অন্তরু থেকে দূর হয়ে গেছে। আল্লাহর ভয় আল্লাহর ভয় এমন বস্তু যার ফলে পুরো পৃথিবীর পরিবেশ শান্ত থাকতে পারে । আর যদি এ ভয় চলে যায়, তবে সর্বত্র নিরাপত্তাহীনতা, অস্থিরতা ও এ এল বশৃজখলা শুরু হয়ে যায়। তাই আল্লাহতা'আলা কুরআনে কারীমে 19 401 1১2)1 ,এ]। আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর (তোকওয়া অর্জন কর) বাক্যটি বার বার বলেছেন। তাকওয়ার অর্থ হচ্ছে, আল্লাহর ভয়ে সমস্ত গোনাহ পরিহার করা । দুনিয়ার পরিবেশ যেমনিভাবে ভয়-ভীতি ব্যতিরেকে শান্ত থাকতে পারে না। তেমনই দ্বীনের ভিত্তিও আল্লাহর ভয়ের উপর । এ ভয় যখন অন্তর থেকে দূর হয়ে যায় তখনি গোনাহের বৃষ্টি বর্ষিত হতে শুরু করে। যা আজ আপনারা চর্ম চোখে দেখতে পাচ্ছেন। কুরআনে কারীমে আন্নাহতা আলা কোথাও জান্নাতের কথা উন্মেখ করেছেন, কোথাও জাহান্নামের কথা, আবার কখনও শুধু আযাবের কথা, আবার কোথাও তার বড়ত ও কুদরতের কথা ব্যক্ত করেছেন। যেন মুসলমানগণ এ কথাগুলো বার বার চিন্তা করে এবং এগুলোর ধ্যান করে অন্তরে খোদাভীতি সৃষ্টি করে । নির্জনতার সময় খোদাভীতি পুলিশের ভয়, কানুনের ভয়, জেল-জুলুমের ভয়, এমন বস্তু যা অন্যের সামনে মানুষকে অন্যায় করা থেকে বিরত রাখে। কিন্তু যখন অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তখন তা মানুষকে জঙ্গলের নির্জনতায়ও রাতের অন্ধকারে গোনাহ থেকে বিরত রাখে । তখন রাতের অন্ধকারে, ৬
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।