ন্ট অভিশাপ ও রহমত ভাল থাকে, শক্তি পরিপূর্ণ থাকে, তখন মানুষ যা চায় তাই করতে পারে। আর সে বয়সে গোনাহের স্বাধও বেশী জেগে থাকে । তাই সে সময় অন্তরে আল্লাহর ভয়ও বেশী রাখা উচিত। কারণ খোদাভীতি মানুষকে গোনাহের কাজ থেকে ফিরিয়ে রাখে । আর যখন বৃদ্ধ হয়ে যায় এবং শেষ বয়সে এসে পৌছে, তখন আল্লাহর দরবারে ভরসা করা উত্তম। তাহলে নৈরাশ্যের শিকার হতে হবে না। দুনিয়ার শৃঙ্খলা ভয়ের উপর প্রতিষ্ঠিত আজ মানুষ মনে করে খোদাভীতি এমন কোন জিনিস নয় যেটাকে অর্জন করার প্রয়োজন আছে? যেমন অনেকে বলে থাকে, আরে! আল্লাহ তো আমাদেরই । তাকে আবার কি ভয় করবোঃ তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন। আর তিনি বার বার কুরআনে ইরশাদ করেছেন, তিনি 'ক্ষমাশীল', “পরম দয়ালু” ৷ সুতরাং আর তাকে ভয় কেন করবো? কাজেই যদি এসব কথা চিন্তা করা হয়, তবে আল্লাহ তা'আলার ভয় অন্তরে সৃষ্টি করার প্রয়োজন অনুভূত হবে না। এ চিন্তার ফলেই আজ মানুষ উদাসীনতার পোষাক পরে গোনাহের মার্কেটে ঘ্বুরে বেড়াচ্ছে। মনে রাখবেন, “ভয়* এমন বস্তু যা না হলে দুনিয়ার কোন কাজ-কর্মই সঠিকভাবে পরিচালিত হতো না। যদি ছাত্রদের পরীক্ষায় ফেল করার ভয় না হত, তবে তারা কখনও মেহনত করতো না। এ ভয়ই তাদের মেহনত করাচ্ছে, তাদের পড়াচ্ছে। যদি কারো চাকুরী থেকে বরখাস্ত হওয়ার ভয় না থাকতো, তবে সে সঠিকভাবে নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতো না। শুধু বসে বসে সময় নষ্ট করতো । ছেলের যদি পিতার ভয় না থাকতো, চাকরের যদি মনিবের ভয় না থাকতো, সাধারণ মানুষের যদি আইন-কানুনের ভয় না থাকতো, তবে দুনিয়ার সবকিছু বিশৃংখল হয়ে যেত। আর দুনিয়ায় টন ভাদুজি ননদ +-৬৬৮ অরাজকতা ও অস্থিরতার যে প্রবল বায়ু প্রবাহিত হতে দেখছেন, তা এজন্যই । আজ না আছে মালের নিরাপত্তা না আছে জানের নিরাপত্তা, আর গোনাহ ও তাওবা “এ০পািিলিররা রসরাজ মানুষের জান মশা-মাছির জান থেকেও নিম্ন পর্যায়ের হয়ে পড়েছে । এর কারণ হল যে, মানুষের অন্তর থেকে “খোদাভীতি' উঠে গেছে। সাথে সাথে আইনের ভয়ও বিলুপ্ত হয়ে গেছে । কারণ আজকের কানুন দু” পয়সায় বিক্রি হয়। সুতরাং যত অন্যায়ই করুক কোন অসুবিধা নেই। কারণ পয়সা থাকলে তো আইন-কানুন সে (অপরাধীহ) নিয়ন্ত্রণ করতে পারে! তাই আজ সমাজের এ দুরাবস্থা। স্বাধীনতা আন্দোলন যখন ভারত বর্ষে ইংরেজদের রাজতৃ ছিল, তখন মুসলমান ও হিন্দুরা উভয়ে এক সাথে মিলে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাদের বিরুদ্ধে হরতাল, মিছিল, মিটিং ইত্যাদি করতো । যেহেতু হিন্দু ও মুসলমানরা এক সাথে মিলে আন্দোলন করতো, তাই কোন কোন সময় মুসলমানদের দ্বারা হিন্দুদের কাজও করিয়ে নেয়া হত। কোন কোন ক্ষেত্রে মুসলমান ও হিন্দুদের মাঝের ভেদাভেদটুকুও দূর হয়ে যেত। যেমন কখনও যদি হিন্দুদের কোন জলসা হত, তখন মুসলমানরাও তাদের মত নিজেদের মাথায় টিকা লাগাত এবং তাদের মন্দিরে গিয়ে তাদের বদ রুসূমে শরীক হতো । আন্দোলনের ভিতর দিয়ে এ সমস্ত কাজও হত। আন্দোলন করতে গিয়ে যে পন্থা অবলম্বন করা হয়েছে হযরত থানভী (রহঃ)-এর তা মনোপুত হয়নি, তাই তিনি এ আন্দোলন থেকে আলাদা থাকতেন এবং নিজের মুরীদ ও ভক্তবৃন্দকে বলতেন যে, আমার মতে এ আন্দোলনে শরীক হওয়া সঠিক নয়। একবার এ আন্দোলনের নেতৃবৃন্দ মেহমান হয়ে হযরত থানভী (রহঃ)-এর দরবারে উপস্থিত হলেন এবং বললেন, হযরত! আপনি যদি এ হত। আপনি যেহেতু এ আন্দোলন থেকে দূরে আছেন, তাই ইংরেজদের হুকুমত এখনও টিকে আছে। তাই আপনিও আমাদের সাথে এ আন্দোলনে ০০০০০
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।