ও অভিশাপ ও রহমত ভর বিলুপ্ত হয়ে পড়েছে। আল্লাহর সম্মুখে দীড়ানোর অনুভবটুকু হারিয়ে _ ফেলেছে। মানুষ ভুলে গেছে যে, আমাকে একদিন মরতে হবে, মৃত্যুর পর আমার এক নতুন জীবন শুরু হবে, যার শুরু আছে শেষ নেই। তাই মানুষ অন্যায়, অনাচার ও পাপাচার করতে কোন দ্বিধাবোধ করছে না। আর মনে রাখবেন, খোদাভীতির এ অনুভব শক্তি কিন্তু একদিনেই মিটে যায় না। বরং ধীরে ধীরে সে অনুভব শক্তি হারিয়ে যায়। আর তা এভাবে যে, শয়তান মানুষকে বড় ধরনের কোন মন্দ কাজ করার জন্য প্রথমবারেই উদ্ুদ্ধ করে না। অর্থাৎ শয়তান কোন মানুষকে প্রথমবারেই বলে না যে, যাও তুমি ডাকাতি কর। কারণ যদি প্রথমবারেই বড় ধরনের মন্দ কাজ করার জন্য বলে, তখন মানুষ তাতে সম্মত নাও হতে পারে। তাই সে প্রথম প্রথম ছোট ছোট গোনাহে লিপ্ত করায়। যেমন, প্রথমে বলে যে, নাজায়েয স্থানে দৃষ্টি ফেল, এতে আনন্দ পাবে। এভাবে মানুষ যখন ছোট ছোট গোনাহে আক্রান্ত হয়ে পড়ে, তখন বলে আরে! যখন তুমি অমুক অমুক গোনাহ করেছিলে, তখন তো তোমার মনে একথা আসেনি যে, তোমাকে একদিন আল্লাহর কাছে যেতে হবে, তোমাকে একদিন মরতে হবে। সে সময় যেহেতু তোমার মনে একথা আসেনি তাই এখন তুমি এ দ্বিতীয় গোনাহটিও করে নাও। অতঃপর তৃতীয় গোনাহ, অতঃপর চতুর্থ গোনাহর উপর উদ্বুদ্ধ করে। এভাবে ধারাবাহিকভাবে মানুষ অনেক ধরনের ছোট ছোট গোনাহের কাজে অভ্যস্থ হওয়ার পর শয়তান তাকে বলে, যখন তুমি এতসব গোনাহ করতে পেরেছো, তাই এখন একটি বড় গোনাহ করতে অসুবিধা কোথায়? আর এভাবে মানুষ বড় বড় গোনাহে লিপ্ত হয়ে পড়ে এবং অনায়াসে পাপাচারে নিমজ্জিত হয়। যার প্রেক্ষিতে ধীরে ধীরে অন্তর থেকে খোদাভীতি বিলুপ্ত হয়ে যায় । | আজকের টিভি ও যুবক সমাজ আজ আপনারা দেখতে পাচ্ছেন যে, যুবকর। হাতে পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ পিস্তল ঠেকিয়ে কারো মাল ছিনিয়ে নিচ্ছে। কারো জান ছিনিয়ে নিচ্ছে। কানে; ইজ্জত লুগ্ঠন করছে। এ সকল কাজ কি তারা পূর্বে গোনাহ ও তাওবা করতো? না কখনও নয়। আর এর সূচনা হয়েছে এভাবে যে, শন্তান এদেরকে সর্বপ্রথম প্রবঞ্চনা দিল যে, দুনিয়ার সমস্ত মানুষ টিভি দেখে আনন্দ অনুভব করছে, তোমরা কেন বঞ্চিত হচ্ছো? যাও! তোমরাও টিভি দেখো । ফিল্া দেখো, আমোদ-প্রমোদ কর । আর এর মাধ্যমে তারা ধীরে ধারে গোনাহের দিকে আকৃষ্ট হয়েছে। আর টিভির প্রতিক্রিয়া তাদের অন্তরে এই হয়েছে যে, তারা ভাবছে, যখন আল্লাহকে ভূলে, আল্লাহর সামনে দীড়ানোর অনুভবটুকু হারিয়ে এই গ্রোনাহের কাজ করার দুঃসাহস পেয়েছি, ফিল দেখতে পেরেছি, তবে আরও একটু আগে বাড়তে অসুবিধা কিঃ আর শয়তান বলে, তুমি তো অমুক অমুক ফিল্মে এমন এমনভাবে এ্যাকশন করতে দেখেছো, এখন একটু বাস্তব পরীক্ষা করে নাও । ব্যস! আর তো কিছু নয়। এভাবেই তাকে বড় বড় গোনাহে লিপ্ত করে দেয়। আর মনে রাখবেন! সাধারণতঃ বড় গোনাহগুলো ছোট গোনাহের পরই হয়ে থাকে। শয়তানের পক্ষ থেকে প্রথমে ছোট গোনাহের দুঃসাহস দেখানো হয়, এরপর বড় গোনাহের দিকে নিয়ে যাওয়া হয় । আজ এ সকল যুবকের এ ধারণা সৃষ্টি হয়েছে যে, আমরা তো সর্বদাই দুনিয়াতে থাকবো, কখনও এ দুনিয়া থেকে বিদায় নিতে হবে না। কেননা গোনাহে অভ্যস্ত হওয়ার দরুণ অন্তর থেকে আন্লাহতা 'আলার সম্মুখে দাড়ানোর অনুভূতিও দূর হয়ে গেছে। তাই এখন বড় বড় গোনাহের দ্বার উনুক্ত হয়ে গেছে। যে গোনাহই ইচ্ছা হচ্ছে করছে। ১৪210281287 নি নী লিলি5তাঞ্ঞারিন্রিন্দ যেমন, একটু আগুনের স্কুলিঙ্গ থেকে অনেক বড় ধরনের আগুন লেগে যায়। তাই কোন গোনাহকে ছোট মনে করে তাতে জড়িত হতে যাবেন না । মনে করবেন না যে, এটা খুব ছোট গোনাহ । কারণ এটা শয়তানের টোপ যা সে আপনাকে তার ষড়যন্ত্রের জালে শিকার করার জন্য ব্যবহার করছে, আপনাকে তার কণ্ছোলে নেয়া এবং আপনার অন্তর থেকে আল্লাহর ভয় এবং আখেরাতের চিন্তাকে দূর করে দেয়ার জন্য জাপনার সেছনে লেগে
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।