অভিশাপ ও রহমত তা'আলা সাহাবারে কেরামের অন্তরে এমনভাবে সৃষ্টি করে দিয়েছিলেন যে, যদি কোন সময় তাদের পক্ষ থেকে কোন ধরনের গোনাহ হয়ে যেত তখন তারা অস্থির হয়ে পড়তেন এবং বলতেন করতে না পারতেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে স্বীয় অপরাধের জন্য তাওবা করতে না পারতেন, ততক্ষণ পর্যন্ত তাদের স্থীরতা ফিরে আসতো না। দেখা যেত, অন্যায়কারী স্বয়ং এসে হুযুর সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট তার উপর শাস্তি প্রয়োগ করতে অনুরোধ করতেন এবং বলতেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে যে কোনভাবে হোক পবিত্র করুর্ন। সুতরাং যতক্ষণ পর্যন্ত অন্তরে আল্লাহর ভয়, আখেরাতের চিন্তা সৃষ্টি না হবে এবং আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়ার সে ভয়াবহ পরিস্থিতির কথা অন্তরে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত এ দুনিয়া থেকে পাপাচার বন্ধ করা সম্ভব হবে না। তার জন্য যত কলা- রিল রারিরাতারনার সারা সফল হওয়া যাবে না। কয়েক বৎসর হল আমার আদালতের সাথে সম্পর্ক হয়েছে। কানুন _ অনুযায়ী চুরি, ডাকাতির যে সমস্ত মোকাদ্দামা হয়ে থাকে, সেগুলোর সর্বশেষ আপীল আমাদের আদালতে আসার কথা । কিন্তু প্রথম তিনটি বৎসর এমনভাবে অতিবাহিত হল যে, চুরি-ডাকাতির বিষয়ে কোন মুকাদ্দামাই আমাদের নিকট আসেনি । আমিতো আশ্চর্য হয়ে গেলাম। অতঃপর আমি জানতে চাইলাম যে, এ পর্যন্ত আমাদের এ আদালতে চুরি-ডাকাতি সম্বন্ধে কয়টি মুকাদ্দামা এসেছে? উত্তর পেলাম, মাত্র তিন থেকে চারটি মুকাদ্দামা এসেছে । আমি বললাম, কোন মানুষ যদি এ হিসেব শুনে যে, তিন বৎসরে সুপ্রীম কোর্টে চুরি-ডাকাতি সম্পর্কে মাত্র তিন থেকে চারটি মুকাদ্দামা এসছে তখন সে বুঝবে যে, এটাতো কোন মানুষের নয় বরং ফেরেশতাদের এলাকা । খুবই নিরাপদ এলাকা । পক্ষান্তরে যদি , হায়! আমার পক্ষ থেকে এত বড় অন্যায় হয়ে গেল? যতক্ষণ পর্যন্ত নিজের উপর শরীঅত প্রদত্ত শাস্তি প্রয়োগ . গোনাহ ও তাওবা পত্রিকার পৃষ্ঠা খোলা হয়, তবে দেখা যাবে যে, প্রতিদিন চরি-ডাকাও সংক্রান্ত ঘটনা পঞ্চাশের কম হবে না। অতঃপর আমি আরও খোজ নিয়ে জানতে পারলাম যে, চুরি-ডাকাতির সমস্ত মুকাদ্দামা কোর্টে উঠার পূর্বেই ঘুষের আদান-প্রদানের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এই হল আমাদের বর্তমান আদালতের অবস্থা। আর এই ভয়াবহ অধঃপতনের মূল কারণ হচ্ছে, অন্তর থেকে খোদাভীতি ও আখেরাতের চিন্তা বিলুপ্ত হওয়া। উপদেশমূলক ঘটনা আমার আদালতের দায়িত্বের তিন বৎসরের মধ্যে ডাকাতির একটি মামলা আমার নিকট এসেছিল । এর ঘটনাটি ছিল এই যে, এক লোক 'কুয়েত' চাকুরী করত। ছুটিতে করাচী আসছিল । করাচী এয়ারপোর্টে নামার পর বাসায় যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করল। অতঃপর এর মধ্যে নিজের সব মালামাল রেখে বসে পড়ল। পথ চলতে চলতে যখন বাহাদুরপুরের চৌরাস্তায় এসে পৌছলো, সেখানে অশ্বারোহী একদল পুলিশের সাথে তার সাক্ষাত হয়। রাত তখন তিনটে । পুলিশ তার গাড়ি আটক করে তাকে জিজ্ঞাসা করলো, কোথা থেকে এসেছো? কোথায় যাচ্ছ? সে উত্তর দিল, কুয়েত থেকে এসেছি । আর এখন এয়ারপোর্ট থেকে আমার বাড়ি যাচ্ছি। অতঃপর তারা জিজ্ঞাসা করল, তুমি সেখান থেকে কি কি বস্তু এনেছোঃ উত্তরে সে বলল, আমি যা যা এনেছি সেগুলোর পরিক্ষা নিরীক্ষা কাস্টম অফিসার করেছেন। আপনাদের পরীক্ষা করার মত তেমন কিছু নেই। অবশেষে এক পুলিশ তার দিকে বন্দুক তাক করে বলল, তোমার কাছে যা কিছু আছে সবকিছু বের করে আমাদেরকে দিয়ে দাও । . এটাই প্রথম মুকাদ্দামাহ যা আমার নিকট এসেছিল যে মুকাদ্দামায় আশ্চর্যের বস্তু এটাই ছিল, যে পুলিশকে নিযুক্ত করা হয়েছিল মানুষের জান-মালকে চোর-ডাকাতের হাত থেকে রক্ষা করার জন্য, সে পুলিশই বন্দুক ঠেকিয়ে মানুষের মাল ছিনিয়ে নিচ্ছে। যারা ছিলো আইন-কানুনের রক্ষক, যারা ছিল নিরাপত্তাদাতা, ত্বারাই সে আইন কানুনের পায়ে কুঠারাঘাত করছে। আর এর মূল কারণ এটাই যে অন্তর থেকে আল্লাহর
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।