Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

অভিশাপ ও রহমত * মুলকথা হল মানুষ নিজের সম্মানহানী হওয়াকে পছন্দ করে না৷ সুতরাং গোনাহ করে কেন নিজের সম্মানকে বিলীন করবে, সে ব্যাপারে চিন্তা করা উচিত । আর যারা আল্লাহর পরিচয় যত বেশী জানে, তারা তত বেশী আল্লাহর সতুষ্টি অবেষণে ব্যস্ত হয়ে থাকে এবং তার অসত্তুষ্টি থেকে বেচে থাকে। আর যেহেতু জাহান্নাম ও তার শাস্তি আল্লাহর অসন্তৃষ্টির বহিঃপ্রকাশ তাই একে ভয় করে থাকে । নতুবা বাস্তবে তো ভয়ের বস্তু “আল্লাহর অসস্তৃষ্টি'। দুধে পানি মিশানোর ঘটনা খলীফাতুল মুসলিমীন হযরত ফারূকে আযম (রাযি) স্বীয় শাসনামলে বেড়াতেন। যদি কারো ব্যাপারে জানতে পারতেন যে, অমুক ব্যক্তি অভাব-অনটনে নিমজ্জিত আছে, তখন তার সাহায্য করতেন । যদি জানতে পারতেন যে, অমুক ব্যক্তি কোন মুসীবতে আছে, তখন তার মুসীবত দূরীভূত করতেন । আর যদি কাউকে কোন অন্যায় কাজ করতে দেখতেন, তবে তা সংশোধন করে দিতেন । একদিন তিনি তাহাজ্জুদের সময় মদীনার এক গলি দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। হঠাৎ এক ঘর থেকে দু'জন মহিলার কথার আওয়াজ শুনতে পেলেন । আওয়াজ থেকে অনুভব করতে পারলেন যে, একজন বুড়ো অপরজন যুবতী ৷ আর যুবতী মেয়েটি সে বুড়ো মহিলার মেয়ে । সে বুড়ো মহিলা যুবতী মেয়েটিকে লক্ষ্য করে বলছে যে, তুমি যে দুধ দোহন করে এনেছ, এতে কিছু পানি মিশিয়ে নাও। তাহলে দুধের পরিমাণ একটু বেড়ে যাবে । তারপর তা সকালে বিক্রি করে দিবে । উত্তরে সে মেয়ে বলল, আমীরুল মুমিনীন হযরতউমর ফারূক (রাঃ) এ আইন জারী করেছেন যে, কোন ব্যক্তি যেন দুধের সাথে পানি না মিশায়। তাই আমি পানি মিশাতে পারবো না। তখন উত্তরে সে বৃদ্ধা মহিলা বলল, এখানে তো আর আমীরুল মুমিনীন বসে নেই। তিনি হয়ত তার ঘরে আছেন । আর এখন অন্ধকার রাত তাই পানি মিশালে কেউ তোমাকে দেখতে পাবে না। কেউ বুঝতেও সক্ষম হবে না যে, তৃমি দুধে পানি গোনাহ ও তাঁওবা মিশিয়েছ। এর উত্তরে সে মেয়ে বলল, নটি রায় রানা দেখছেন না, কিন্তু আমীরুল মুমিনীনের আমীর অর্থাৎ আল্লাহ তা'আলাতো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তাই আমি একাজ কিভাবে করি? হযরত উমর (রাধিঃ) গেটের বাইরে দাড়িয়ে সব কথা শুন্ছিলেন। যখন রাত গড়িয়ে _ সকাল হল। তখন তিনি সে মেয়েটির খোজ-খবর নিলেন । কে এ মেয়ে? যার হৃদয় খোদাভীতিতে ভরপুর । খোজ-খবর নেয়ার পর এই যুবতীর সাথে স্বীয় পুত্র প্রখ্যাত সাহাবী হযরত আধদুল্লাহ ইবনে উমর (রাযিঃ)-এর বিবাহের প্রস্তাব দিলেন। অতঃপর উভয় দিকের সম্মতিক্রমে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন । অবশেষে এ ভাগ্যবতী মেয়েটির বংশধর থেকেই হযরত উমর ইব্নে আবদুল আজীজ (রহঃ) জন্ম নিয়েছিলেন । যিনি ছিলেন মুসলমানদের পঞ্চম খলীফায়ে রাশেদ। সারকথা এ মেয়েটির অন্তরে একথা এসেছিল যে, যদিও আমীরুল মুমিনীন দেখতে পাচ্ছেন না ঠিকই। কিন্তু আন্্াহ তো নিশ্চয়ই দেখছেন। যখন অন্ধকার রাত । নির্জনতা, নিস্তব্ধতা, দেখার মত কেউ ছিল না। কিন্তু উরাছিলগরা একর বাল ররহিমা ডারিগারা |. শ্রিক্ষণীয় ঘটনা একবার হযরত ফারকে আযম রাযিয়াল্লাহু তাআলা আনহু সফরে ছিলেন। সফরের যা সরঞ্জামাদী ছিল সব ফুরিয়ে গেল। দেখলেন যে, জঙ্গলে ছাগলের পাল চরে বেড়াচ্ছে। আর আরববাসীদের মধ্যে এ নিয়ম ছিল যে, তারা মেহমানদারী হিসেবে মূল্য ব্যতীত দুধ পান করাত । তাই তিনি পালের রাখালের নিকট গিয়ে বললেন, আমি একজন মুসাফির । আমার সফরের সব সরঞ্জামাদি শেষ হয়ে গেছে। তুমি একটি বকরীর দুধ দোহন করে আম।কে দাও, আমি পান করবো । রাখাল উত্তর দিল, আপনি একজন মুসাফির আপনাকে দেয়ার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত । কিন্তু সমস্যা হল, এ সমস্ত বকরীর মালিক আমি নই । এগুলোর মালিক অন্য একজন । আমার শুধু এগ্ডলো চরানোর দায়িত্ব । এগুলো আমার নিকট আমানত

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।