সহজ-সুন্দর, বাস্তব ও সময়োপযোগী সমাধান দেন যে, সে উত্তরে অন্তরের সকল ব্যথা দূরীভূত হয় এবং হযরতের প্রতি ভক্তি-শরদ্ধা ও মহব্বত কয়েকগুণ বেড়ে যায়। এক পর্যায়ে মাকতাবাতুল আশরাফ' থেকে প্রকাশিত হযরতের বয়ান ও কিতাবের অনুদিত বেশ কিছু পুস্তক হযরতের খেদমতে পেশ করলে তিনি খুবই সন্তুষ্টি প্রকাশ করেন এবং মাকতাবাতুল আশরাফ ও অধমের জন্য দু'আ করেন। আমি সুযোগ বুঝে হযরতের খেদমতে আরয করি আমরাতো হযরতের সকল কিতাবের অনুবাদেরই আশা রাখি তবে হযরতের দৃষ্টিতে কোনটির অনুবাদ আগে _ হওয়া দরকার ৷ তখন হযরত বলেন, 'ইসলাহী খুতবাত' এর অনুবাদ আগে হওয়া দরকার । কারণ এটা সর্বশ্রেণীর লোকের জন্য উপযোগী । হযরতের এ নির্দেশনার বাস্তবরূপ “গোনাহ ও তাওবা অভিশাপ ও রহমত” । আমরা ইনশাআল্লাহ যত দ্রুত _ সন্ভব হযরতের সকল রচনা ও বয়ানের অনুবাদ প্রকাশ করবো । অনুবাদক মাওলানা মুহাম্মাদ ওমর ফারুক অনুবাদ ও রচনার জগতে একান্তই নবীন । তবে তার ইখলাস, আগ্রহ ও নিরবিচ্ছিন্ন মেহনত উজ্জ্বল ভবিষ্যতের সাক্ষ্য বহন করে। আমি তার অনুবাদকে যথাসাধ্য সবল করার চেষ্টা করেছি এবং এ পর্যায়ে আরেক খোদাপ্রেমিক জনাব শ্রদ্ধেয় আমানত ভাইয়ের সাহায্যও নিয়েছি। তিনি অত্যন্ত অল্প সময়ের মধ্যে একটি প্রুফ দেখে দিয়ে অনেক অসঙ্গতি দূর করে _ দিয়েছেন। আল্লাহ পাক বইটির সাথে সংশ্লিষ্ট সবাইকে উত্তম বিনিময় দান করুন। বইটির লেখক, অনুবাদক, প্রকাশক ও পাঠক সবাইকে আল্লাহ তার নাফরমানী তথা গোনাহ থেকে বেঁচে থেকে তাঁর সন্তুষ্টির পথে চলার তাওফীক দান করুন। আমীন! ইয়া রাব্বাল আলামীন । নিবেদক মুহাম্মাদ হাবীবুর রহমান খান তারিখ: পহেলা জুমাদাল উলা ১৪২২ হিজরী 17558 ৫০ বাংলাবাজার, ঢাকা-১১০০ বিসমিহি তা'আলা প্রশংসা মহান আন্মাহ তা'আলার জন্য, যিনি সমগ্র জাহানের অধিপতি । শত-সহস্র দুরূদ ও সালাম প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি সম্ধ জগতের জন্য রহমতরূপে প্রেরিত হয়েছেন । মহান আল্লাহ তা'আলা মানুষকে এ দুনিয়ায় তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আর তাদেরকেই বানিয়েছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জাতি । সেই জীবনকে করে কলুষিত। ফলে সে দিশেহারা হয়ে কলংকিত জীবন যাপন করতে শুরু করে। গোনাহ করার পর অনুতপ্ত হওয়া ভাল কিন্তু নিরাশ হওয়া উচিত নয়। কারণ আল্লাহ্ তাআলা একথা ভালভাবেই জানেন যে, মানুষ শুধু ইবাদাতই করবে না মাঝে-মধ্যে গোনাহের কাজেও জড়িয়ে পড়বে । আল্লাহ পাকের যদি শুধু ইবাদতই উদ্দেশ্য হতো, তবে মানুষ সৃষ্টি করার কোন প্রয়োজনই ছিল না। এর জন্য ফেরেশতারাই যথেষ্ট ছিল। আল্লাহ তা“আলা চান যে, তার বান্দা গোনাহও করবে আবার তীর নিকট ক্ষমাও চাইবে । তিনিই আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “তোমরা যদি গোনাহকে সম্পূর্ণরূপে পরিহার কর, তাহলে আল্লাহ তা'আলা এ দুনিয়া থেকে তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিয়ে এমন এক জাতি সৃষ্টি করবেন, যারা গোনাহও করবে এবং স্বীয় প্রভুর নিকট ক্ষমাও চাইবে । প্রিয় নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী থেকে প্রতীয়মান হয় যে, মানুষ থেকে এ দুনিয়ায় গোনাহর প্রকাশ ঘটবেই । এতে নিরাশ ও দিশেহারা হওয়া উচিত নয় তবে অনুতপ্ত হতে হবে । গোনাহের এ কালিমা থেকে পাক-সাফ হওয়ার পথটির নামই হচ্ছে তাওবা? । অনেক দিন থেকে ভাবতাম- এ বিষয়ের উপর কিছু পড়া-শোনা করবো এবং নিজের গোনাহ-কলুষিত জীবনকে পবিত্র করে আল্লাহ পাকের রহমত
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.