Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

অভিশাপ ও রহমত উপ্রর যদি কারো কোন হক থাকে। আর সে এগুলো আদায় করে দেয়ার প্রচেষ্টা আরন্ত করে, চিন্তা-ভাবনা শুরু করে। আর এমতাবস্থায় তার মৃত্যু এসে যায়, তবে আশা করা যায় যে, আল্লাহতা“আলা স্বীয় রহমত দ্বারা সে হক প্রাপ্ত ব্যক্তিকে রাজি করিয়ে হকদাতা ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। সুতরাং সকলেই উভয় প্রকার অর্থাৎ সংক্ষিপ্ত ও বিস্তারিত তাওবাহ করে নিন। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে তাওফীক দান করুন। গোনাহকে ভুলে যাও আমাদের শায়খ ডাঃ আবদুল হাই রেহঃ) (যিনি হাকীমুল উন্মত হযরত | আশরাফ আলী থানভী (রেহঃ)-এর বিশিষ্ট খলীফা ছিলেন) বলতেন, যখন তুমি সংক্ষিপ্ত এবং বিস্তারিত উভয় প্রকার তাওবা করে নিলে, তখন পেছনের সব গোনাহকে ভূলে যাও। সেগুলোকে আর স্মরণ করতে যেও না। কারণ যে সমস্ত গোনাহ থেকে তুমি তাওবা করে নিয়েছো, সেগুলোকে পুনরায় স্মরণ করা মানে আল্লাহ তা'আলার ক্ষমাকে অবমূল্যায়ন করা। কেননা আল্লাহ তা'আলা ওয়াদা করেছেন যে, যদি তোমরা আমার নিকট তাওবা, এস্তেগফার কর, তবে তোমাদের তাওবা কবুল করা হবে এবং তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে । শুধু তাই নয় বরং তোমাদের বদ আমলের খাতা থেকে গোনাহকে মিটিয়েও দেয়া হবে। সুতরাং বুঝা যাচ্ছে যে, তাওবার কারণে আল্লাহ তা'আলা ক্ষমা করে দিয়েছেন। অথচ তুমি সেগুলো নিয়ে ব্যস্ত আছো। এতে আল্লাহ তাআলার রহমতের অবমূল্যায়ন প্রকাশ পায়। অনেক সময় এটা আল্লাহর পথে বাধা হয়ে দাড়ায়। তাই আর স্মরণ করতে যেওনা । কেউ কেউ মনে করেন যে, মুনাজাতের সময় নিজের বিগত জীবনের গোনাহকে স্মরণ করে বেশী বেশী কান্নাকাটি করা উত্তম । আসলে এ উক্তিটি সঠিক নয়। এটা কোন অভিজ্ঞ ব্যক্তির উক্তি নয়। অনভিজ্ঞ : লোকেরা কখনও কখনও বিপরিত কথা বলে দেয়। আমার এক বন্ধু ছিলেন। যিনি খুব পরহেজগার । সর্বদা রোযা রাখতেন। তাহাজ্জুদ পড়তেন। একজন পীরের সাথে তার সম্পর্ক ছিল। তিনি বলতেন, আমার পীর সাহেব গোনাহ ও তাওবা আমাকে বলেছেন যে, 8 পেছনের জীবনের গোনাহসমূহকে স্মরণ করে করে খুব কীদবে। কিন্তু আমাদের শায়খ ডাঃ আবদুল হাই (রহঃ) বলেন, আসলে এটা সঠিক পন্থা নয়। কারণ আল্লাহ তাআলা তাওবার পরে আমাদের পেছনের সব গোনাহকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাদের আমলনামা থেকে তা মিটিয়ে দিয়েছেন। কিন্তু আপনি সেটাকে স্মরণ করে বুঝাতে চাচ্ছেন যে, সে গোনাহগুলোকে এখনও মিটিয়ে দেয়া হয়নি। আর ভাবছেন যে, আমি এ গোনাহকে মিটতে দেব না। বরং এগুলো শুধু স্মরণ করে যাব। এটা সঠিক পন্থা নয়। কারণ এতে আল্লাহ পাকের রহমতের অবমূল্যায়ন প্রকাশ পায়। বরং সঠিক পন্থা হল, পিছনের যে সমস্ত গোনাহ থেকে আপনি সঠিকভাবে তাওবা করেছেন, সেগুলোকে আর স্মরণ করবেন না। হ্যা, যদি কখনও স্মরণ পড়ে সাথে এন্তেগফার পড়ে নিবেন বর্তমান অবস্থার সংশোধন চাই | আমাদের শায়খ হযরত মাওলানা ডাঃ আবদুল হাই রেহঃ) কত সুন্দর কথা বলেছেন। যা স্মরণ রাখার মত। তিনি বলেন, “যেহেতু তুমি তাওবা করেছ। তাই অতীতের কথা ভুলে যাও । তাওবা করার পর মনে করো যে, মহান আল্লাহতা“আলা তার রহমতে এ দু'আ কবুল করে নিবেনই ইনশাআল্লাহ । আর ভবিষ্যতের আগাম চিন্তাও ছেড়ে দাও যে, হায়! _ ভবিষ্যতে আমার কি হবে? আজ আমাদের অবস্থা হল যে, আমরা অতীতের চিন্তায় নিমগ্ন হই যে হায়! আমার থেকে এত গোনাহ হয়েছে, এখন আমার অবস্থাটা কি হবে? আমি ক্ষমা পাব কিভাবে? যার ফলে নিরাশ হয়ে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলে । অথবা ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত হই যে, এখন যদি তাওবা করেও নেই সামনে কি গোনাহ থেকে বেঁচে থাকতে পারবো? আরে এ চিন্তা করেন যে, যখন ভবিষ্যত আসবে, তখন দেখা যাবে । তাই এসব চিন্তা ছেড়ে বর্তমান যে অবস্থায় আছেন, এর চিন্তা করেন। একে সংশোধন করেন, এখনই আল্লাহর ইবাদত করেন, এখন সব ধরনের গোনাহ

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।