Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

৪৮ অভিশাপ ও রহমত সে তার হক, প্রাপ্যকে আদায় করে না দিবে বা তার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিবে। কিন্তু হযরত আশরাফ আলী থানভী (রহঃ) বলেন- যদি কোন ব্যক্তি এমন হয় যার পক্ষ থেকে অপরের হক নষ্ট হয়ে থাকে । অতঃপর আল্লাহ তাআলা তাকে সে সমস্ত হক আদায় করে দেয়ার চিন্তা-ভাবনা দান করেন। তাওবার তাওফীক হয়। তাই সে মানুষের নিকট গিয়ে বলে, যাদের যে হক আমার উপর আছে নিয়ে যাও । কিন্তু সে সমস্ত হক আদায় করা তার পক্ষে সম্ভব হয়নি । যেগুলোর মালিকের ইন্তেকাল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যে সমস্ত হক সে আদায় করতে পারেনি বা ক্ষমাও চেয়ে নিতে পারেনি । সেগুলোর কারণে যে শাস্তি হওয়ার কথা সে কি তা থেকে বাচতে পারবে? এ প্রশ্নের উত্তরে হযরত আশরাফ আলী থানভী (রেহঃ) বলেন_ এমন ব্যক্তিরও নৈরাশ হওয়ার কোন হেতু নেই । কারণ.সে যেহেতু হক আদায় ও তাওবার পথে চলতে শুরু করেছিলো এবং প্রচেষ্টা আরন্ত করেছিল । এই প্রচেষ্টার বরকতে আল্লাহ তা'আলা হক প্রাপ্য ব্যক্তিকে রাজি করিয়ে সে ব্যক্তির হক মাফ করিয়ে ছাড়বেন । আর সে হক প্রাপ্য ব্যক্তি তার হক ছেড়ে দিবে । ইনশাআল্লাহ । অপ্রত্যাশিত ক্ষমা উল্লেখিত কথার দলীল হিসেবে হযরত আশরাফ আলী থানভী (রহঃ) হাদীস শরীফের প্রসিদ্ধ একটি ঘটনাটি উন্মেখ করেন, এক ব্যক্তি নিরানব্বইজন মানুষকে হত্যা করেছিল । অতঃপর তার অন্তরে তাওবার করার চিন্তা মনে জাগ্রত হলো । তাই সে চিন্তা-ভাবনা করে এক খৃষ্টান পাদ্রীর এর নিকট গেল এবং বলল, হুযুর! আমি এ পর্যন্ত নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি। এখনকি আমার মুক্তির কোন পথ আছে? সে রাহেব উত্তর দিল, না তোমার মুক্তির কোন উপায় নেই। তোমার ধ্বং অনিবার্য । এ কথা শুনে সে নৈরাশ হয়ে গেল এবং চিত্তা করল যে, নিরানব্বই জন তো হত্যা করেছি। এক শতের কোঠা পুরো করেই নেই। এ কথা ভেবে সে এ ব্াহেবকেও হত্যা করে ফেলল । অন্তরে যেহেতু গোনাহ ও তাওবা তাওবার চিন্তা শুরু হয়ে গিয়েছিল, তাই দ্বিতীয়বার আবার কোন আল্লাহর ৪৯ ওলীর সন্ধানে বের হয়ে পড়ল। খুজতে খুঁজতে এক আল্লাহর ওলীর সন্ধান পেয়ে গেল। তার নিকট গিয়ে নিজের সব ঘটনা খুলে বলল । সে আল্লাহর ওলী তার সব কথা শুনে বললেন, আরে! তোমার নৈরাশ হওয়ার কোন প্রয়োজন নেই। তুমি প্রথমে তাওবা করে নাও। অতঃপর এ গ্রাম ছেড়ে এ ত্াসে চলে যাও (যে থামের অধিবাসীরা ছিল ন্যায়পরায়ণ ও সৎ লোক) ₹ তাদের সংশ্রব অবলম্বন কর। যেহেতু সে ইখলাসের সাথে তাওবা করেছিল। তাই সে এ গাম ছেড়ে সেই সৎ লোকদের গ্রামের দিকে ছুটে চলল। কিন্তু রাস্তায়-ই তার মৃত্যু এসে গেল। হাদীহ শরীফে বর্িত হয়েছে বে, যখন সে মুমূর্য অবস্থায়ও হামাগুড়ী দিয়ে সে গ্রামেব দিকে অথসর হচ্ছিল। এ অবস্থায় সে ইন্তেকাল করল। এখন তার বূহ নেয়ার জন্য রহমতের ফেরেশতারাও আসলেন এবং শাস্তির আযাবের ফেরেশতারাও আসলেন এবং উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতারা বললেন, যেহেতু সে তাওবা করে সৎ লোকদের এলাকার দিকে প্রত্যাবর্তন করতে শুরু করেছিল তাই আমরা তার জান নেব। আযাবের ফেরেশতাগণ বললেন এ ব্যক্তি একশত জন _ লোককে হত্যা করেছে, উার ক্ষমা পাওয়া আদৌ সম্ভব নয়। সুতরাং আমরাই তার জান নেব। উভয়ের মাঝে এভাবে ঝগড়া চলছিল। এমন সময় আল্লাহ তা'আলা ফাসায়ালা দিয়ে দিলেন যে, “মেপে দেখা হোক, সে যে গ্রামের দিকে যাচ্ছিল সেটা বেশী নিকটে, না কি যে গ্রামে ছিল সেটা বেশী নিকটে। মাপার পর দেখা গেল যে, সে যে গ্রামের দিকে যাচ্ছিল সেটা একটু নিকটে, ত তাই রহমতের ফেরেশতারা-ই তার জান নিল । আর আল্লাহ তাকে তার প্রচেষ্টার বরকতে ক্ষমা করে দিলেন। (মুসলিম শরীফ, কিতাবুত তাওবাহ) হযরত থানভী (রহঃ) বলেন, যদিও তার জিম্মায় বান্দার হক ছিল। কিন্তু যেহেতু সে নিজের পক্ষ থেকে পূর্ণ প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। তাই সল্পা জ আলা তাকে ক্ষনা করে নিয়েছেন। এমনিভাটে কোন মানুষের ৪

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।