Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

8৪8 অভিশাপ ও রহমত এতগুলো নামায ফরজ । আর আমি আজ থেকে সেগুলোর কাজা শুরু করলাম । যদি নিজের জীবনের ভিতরে এ সমস্ত নামায আদায় করা সম্ভব না হয়, তবে একটি ওসীয়তনামা লিখে দিবেন যে, আমার রেখে যাওয়া সম্পত্তি থেকে যেন এ সমস্ত নামাযের কাফফারা আদায় করে দেয়া হয়। আর এই ওসীয়তনামা লিখার কারণ হলো, আপনি যদি আপনার জীবদ্দশায় এ ওসীয়তনামা না লিখেই মারা যান, তবে আপনার কাজা নামাযসমূহের কাফফারা আদায় করে দেয়া শরীঅতের দৃষ্টিতে আপনার উত্তরাধিকারীদের উপর ওয়াজিব নয়। যদি তারা আদায় করে দেয়, তবে তা হবে তাদের বদান্যতা । পক্ষান্তরে যদি আপনি ওসীয়ত করে যান, তবে আপনার উত্তরাধিকারীদের উপর আপনার রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ থেকে কাফফারা আদায় করে দেয়া ওয়াজিব । হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখে আর তার নিকট ওসীয়ত করার মত কিছু থাকে, তবে তার জন্য দু”টি রাতও ওসীয়ত করা ব্যতীত কাটানো জায়েয নেই ।” (তিরমিযী শরীফ ২য় খন্ড ৩৩ পৃষ্ঠা) সুতরাং যদি কারো জিম্মায় কাযা নামাজ থাকে, তবে হাদীসের দৃষ্টিতে তার জন্য ওসীয়তনামা লিখা জরুরী । এবার আমরা প্রত্যেকে একটু চিন্তা করে দেখি, আমরা ক'জন আমাদের ওসীয়তনামা লিখছি। অথচ ওসীয়ত নামা না লিখাই আলাদা একটি গোনাহ । যতক্ষণ পর্যন্ত ওসীয়ত নামা না লিখা হবে, ততক্ষণ পর্যন্ত গোনাহ চলতেই থাকবে । সুতরাং আজ থেকে চলুন সকলে আমরা যার যার ওসীয়ত নামা লিখে নেই। অতঃপর “উমরী কাজা', তথা পুরো জীবনের কাজা নামায আদায় শুরু করবেন। আর এর পদ্ধতি হলো, প্রত্যেক ওয়াক্তিয়া ফরজ নামাযের পর সাথে সাথে এক ওয়াক্ত কাজাও আদায় করে নিবেন । আর যদি সময় থাকে তবে একের অধিকও পড়া যেতে পারে । যত তাড়াতাড়ি এ নামাযগুলো শেষ করা যায়, ততই উত্তম । বরং ওয়াক্তিয়া নামাযের পর যে নফল পড়ার গোনাহ ও তাওবা | রর নিয়ম আছে, সে নফলের পরিবর্তে কাজা আদায় করবেন। ফজর এবং আসরের পর নফল পড়ার নিয়ম নেই, কিন্তু কাজা পড়া জায়েয আছে। কাজা নামা আদায়ে যেহেতু আল্লাহতা “আলা এত সুযোগ করে দিয়েছেন, তাই আমাদের সে সুযোগগুলো কাজে লাগানো উচিত। আর যতগুলো নামায আদায় করা হয় তা কাগজে লিখে রাখবেন যে, এত ওয়াক্ত আদায় হয়েছে আর এত ওয়াক্ত বাকি আছে। কেউ যদি এ প্রশ্ন করেন যে, কাজা নামায যেহেতু খুব গুরুতৃপূর্ণ তাই সুন্নাত নামাযের পরিবর্তে যদি কাজা নামায আদায় করা হয়, এতে কি কোন অসুবিধা আছে? উত্তর হল, হ্যা, অসুবিধা আছে। এমনটি করা যাবে না। সুন্নাতে মুয়াক্কাদাহসমূহ পড়তেই হবে । এগুলো ছেড়ে দেয়া জায়েয নেই। তবে নফল ছেড়ে দিয়ে কাজা আদায় করার সুযোগ আছে। কাজা রোযার হিসাব ও তার ওসীয়ত এমনিভাবে নামাযের ন্যায় কাজা রোযারও হিসাব লাগাতে হবে। অর্থাৎ, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত কোন রোযা ছুঁটেছে কিনা? যদি না ছুটে থাকে তবে বেশ ভাল কথা । আর যদি ছুটে থাকে তবে তা করে হিসাব নিজের কাছে একটি ওসীয়ত নামা লিখে রাখবেন যে, আমার উপর রোযা ফরজ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এতগুলো রোযা কাজা হয়েছে। আমি আজ থেকে এগুলোর কাজা আরন্ত করলাম । আমি যদি আমার জীবনে এগুলো আদায় করে যেতে না পারি, তবে যেন আমার রেখে যাওয়া সম্পত্তি থেকে এর কাফফারা আদায় করে দেয়া হয়। এ ওসীয়ত নামা লিখার পর যতগুলো রোযা আদায় হয় তা, কাগজে লিখে রাখবে টি নিয হরিবার রর রানার ০ সহজ হয়। টরনল ররর অতঃপর যাকাতেরও হিসাব লাগাবেন যে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত কত বৎসর নির্ধারিত যাকাত আদায় ব্যতীত অতিবাহিত হয়েছে। প্রত্যেক বৎসরের যাকাত আলাদা আলাদা হিসাব করে যাকাত

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।