Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ 72
📝 Text 📖 PDF

৪২ অভিশাপ ও রহমত স্তর এর উপর নির্ভরশীল । যতক্ষণ পর্যন্ত তাওবা পরিপূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত তার কোন পদোন্নতিও হবে না। তাই যখন কোন ব্যক্তি নিজের শোধনের নিয়তে কোন বুযুর্ের দরবারে যায়, তখন সে বুযুর্গ তাকে সর্বপ্রথম পরিপূর্ণ তাওবা করিয়ে নেন। ইমাম' গায্যালী (রহঃ) বলেনঃ ৩:৭৮] 21331 41 ১৯ অর্থাৎঃ যে ব্যক্তি কোন শায়খের নিকট যায়। তার প্রথম কাজ-ই হচ্ছে “পরিপূর্ণ তাওবা" । আর শায়খের হাতে যে বায়আত হয়, তা-ও বাস্তবে তাওবার উপরেই হয়ে থাকে । তাওবার সময় মুরীদ তার পেছনের সমস্ত গোনাহ থেকে ক্ষমা চায় এবং ভবিষ্যতে গোনাহ না করার দৃঢ় সং করে থাকে। সংক্ষিপ্ত তাওবা মাশায়েখগণ বলে থাকেন যে, গাজার জানি রা (এক) সংক্ষিপ্ত তাওবা, (দুই) পুঙখানু-পুঙ্খানুরূপে খুলে খুলে সব কিছু থেকে তাওবা করা । সংক্ষিপ্ত তাওবার নিয়ম হচ্ছে, মানুষ একবার ধ্যানের সাথে বসে নিজের জীবনের সব গোনাহকে স্মরণ করে সংক্ষিপ্তভাবে আল্লাহর নিকট ক্ষমা চাইবে । আর এর উত্তম পন্থা হল যে, প্রথমে তাওবার নিয়তে দু রাকাআত নামায পড়বে । এরপর আল্লাহর দরবারে খুব কান্নাকাটির সাথে এক একটা গোনাহকে ম্মরণ করে এভাবে দু'আ করবে, হে আল্লাহ! এ পর্যন্ত আমার যে সমস্ত' গোনাহ হয়েছে। প্রকাশ্যে হোক বা গোপনে, তোমার হক সম্পর্কে হোক বা.বান্দার হক সম্পর্কে হোক, ছোট হোক বা বড়, ০০০০০ থেকে ক্ষমা চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিস্তারিতভাবে ভাওবা উপরে যে সংক্ষিপ্ত তাওবার আলোচনা হলো, এর উদ্দেশ্য এ নয় যে, এখন গোনাহ থেকে সম্পূর্ণ পাক-সাফ হয়েছ। এখন আর কোন দায়িত্‌ গোনাহ ও তাওবা নেই। বরং এরপর তফসীলী অর্থাৎ, পুঙ্খানু- পুষ্ধানুরপে বিস্তারিতভাবে সব গোনাহ থেকে ক্ষমা চাইতে হবে। | আর এর পদ্ধতি হল, লি গুরে রগ সেগুলোর ক্ষতিপূরণ দিতে শুরু করবে । যতক্ষণ পর্যন্ত সম্ভাব্য ক্ষতিপূরণগুলো আদায় না করবে, ততক্ষণ পর্যন্ত তার তাওবা সম্পূর্ণ হবে না। যেমন, ফরজ নামায কাজা হয়েছিল ।তার জন্য শুধু তাওবাই যথেষ্ট নয়।শুধু তাওবা করে বসে গেলেই হবে'না। বরং জীবনের শুরুলগ্ন থেকে এ পর্যন্ত যত নামায কাজা হয়েছে এর সমস্ত কাজা আদায় করে নিতে হবে । কারণ এ সমস্ত গোনাহের ক্ষতিপূরণ দেয়া মানুষের ক্ষমতার ভিতরে । আর সংশোধনের প্রথম স্তর-ই হচ্ছে পরিপূর্ণ তাওবা । এগুলো আদায় না করলে তাওবাও পরিপূর্ণ হবে না । আর সংশোধনের কোন পথই খুলবে না। বিস্তারিত তাওবার ক্ষেত্রে সর্বপ্রথম আসবে নামায" ৷ বালেগ হওয়ার পর থেকে নিয়ে এ পর্যন্ত যত নামায কাজা হয়েছে, সেগুলোর হিসেব লাগবে । (আর ছেলেরা বালেগ হয়, যখন তাদের স্বধীদোষ হয়, আর মেয়েরা বালেগা হয়, যখন তাদের হায়েজ বা মাসিক খতুস্রাব আসে । হা যদি কারো মধ্যে এ অবস্থা পরিলক্ষিত না হয়, তবে এ অবস্থায় তাদের বয়স ১৫ বৎসর হলেই তাদেরকে বালেগ-বালেগা হিসেবে ধরা হবে । সেদিন থেকেই তাদের উপর নামায, রোজা সহ শরীয়তের অন্যান্য বিধান সমূহ ফরজ হয়ে যায়।) অনেক লোক তো এমনও রয়েছে, যারা দ্বীনী পরিবেশে থাকে । ছোট থেকে-ই মা-বাবা নামাযে অভ্যস্ত করেন। যার ফলে বালেগ হওয়ার পর থেকে নিয়ে তাদের কোন নামায কাজা হয় না। যদি এমন হয় তাহলে তো কোন কথাই নাই। হ্যা যদি বালেগ হওয়ার পর. উদাসীনতার কারণে কোন নামায ছুটে যায়, তবে সেগুলোকে আদায় করে নেয়া ফরজ । আর এর পদ্ধতি হল, নিজের পুরো জীবনের হিসাব করবেন যে, আমার জীবনের কতগুলো নামায কাজা হয়েছে । যদি ঠিক মত হিসাব করা সম্ভব হয়, তবে হিসেব করবেন । আর যদি তা সম্ভব না হয়, তবে সতর্কতার সাথে অনুমান করবেন । যেন বেশী হয়, কম না হয়। অতঃপর একটি কাগজে লিখে নিবেন যে, আজ এত তারিখ পর্যন্ত আমার জিম্মায়

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.