Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ৭২
📝 লেখা 📖 পিডিএফ

৪০ অভিশাপ ও রহমত অন্তর থেকে তাওবা করে, তবে কখনও কখনও এর দ্বারা আল্লাহ তাকে এত মর্যাদার্র অধিকারী বানিয়ে দেন, যা সে কল্পনাও করেনি । আর যা সে কোন ইবাদতের মাধ্যমেও অর্জন করতে সক্ষম হতো না। এজন্য পূর্বে উল্লেখিত হাদীসে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যদি মানুষ সমস্ত গোনাহকে পরিত্যাগ করে দেয়। তবে আল্লাহ তা'আলা এদেরকে হটিয়ে এমন এক জাতিকে সৃষ্টি করবেন, যারা গোনাহ কবে এবং আরাহর দরবারে ক্ষণীও চাইবে। আর আর়াহ তাদের সব পাপ মোচন করে দিবেন । হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ হাদীস থেকে একথা বুঝাতে চাচ্ছেন যে, দেখ! যদি কখনও ভূল-্রান্তিতে অন্যায়-অপরাধ হয়েও যায়। তবে নিরাশ হওয়ার কোন যুক্তি নেই। বরং তাওবা ও এস্তেগফার কর, তিনি ক্ষমা করে দিবেন । কিন্তু দেখ, নিজের পক্ষ থেকে বেড়ে গিয়ে গোনাহ করতে যেও না। বরং গোনাহ থেকে সম্পূর্ণভাবে বেচে থাকার চেষ্টা করবে । হ্যা যদি চেষ্টা সত্তেও গোনাহ হয়ে-ই যায়, তবে ক্ষমা চেয়ে নিবে। | গোনাহ থেকে বেঁচে থাকা ফরজে আইন | উপরের আলোচনা থেকে মনে. প্রশ্ন জাগতে পারে যে, গোনাহের ব্যাপারটা যেহেতু খুবই সহজ অর্থাৎ যে কোন সময় ক্ষমা চেয়ে নিলেই ক্ষমা পাওয়া যায়। তবে আর গোনাহ থেকে বেঁচে থাকার কি প্রয়োজন? তাই ভাল করে বুঝে নিন যে, সব ধরনের গোনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেক মানুষের জন্য অত্যাবশ্যক । তবে যদি মানবিক দুর্বলতার কারণে কখনও গোনাহ হয়েই যায়, সাথে সাথে ক্ষমা চেয়ে নিতে হবে অথবা যদি কোন ব্যক্তি এমন কোন গোনাহের মধ্যে লিপ্ত থাকে যা সে তাৎক্ষণিকভাবে ছাড়তে অপারগ । যেমন কেউ সুদী ব্যাংকের কের চাকুরীতে আছে তবে এমতাবস্থায় সে হালাল পন্থার চাকুরী এমনভাবে অন্বেষণ করবে যেমন | | | ] ূ | ৰ গোনাহ ও তাওবা ৪২ চাকুরীহীন ব্যক্তি পাগলের মত চাকুরী অনুসন্ধান করে । কিন্তু সে এ অবস্থায় এস্তেগফার করতে থাকবে । অথবা এর দৃষ্টান্ত হল, এঁ হাদীস যা আপনারা হয়ত শুনেছেন যে, যখন কোন মানুষ অসুস্থ হয়ে পড়ে, তখন এ অসুস্থতার কারণে তার গোনাহ মাফ হতে থাকে এবং আন্মাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেতে থাকে । এমনকি রোগের মাত্রা যতই বৃদ্ধি পায়, তার মর্তবাও ততই বৃদ্ধি পায়। কিন্তু এ হাদীসের অর্থ এ নয় যে, মানুষ আল্লাহর নিকট অসুস্থ হওয়ার জন্যে দু'আ করবে? অথবা অসুস্থ হওয়ার জন্য চেষ্টা করবে? এমনটি অবশ্যই" নয়। বরং সবাই জানে যে, রোগ আল্লাহর নিকট চাওয়ার মত বস্তু নয় এবং এর জন্য চেষ্টা ও আকাঙ্খা করা ঠিক নয়। বরং হাদীসে এসেছে হুযুর সাল্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা সুস্থ থাকার জন্য আল্লাহর নিকট দু'আ কৃর। কখনও তার নিকট রোগ চেওনা। হ্যা যদি অনিচ্ছা সত্বেও রোগাক্রান্ত হয়ে পড়, তবে মনে রেখো, এটা আল্লাহ তা'আলার পক্ষ থেকে এসেছে এবং এর দ্বারা গোনাহ মাফ হবে এবং তোমার মর্যাদা বৃদ্ধি পাবে । এমনিভাবে “গোনাহ" লিপ্ত হওয়ার মত বস্তু নয়। বরং গোনাহ পরিহার করার মত বস্তু। হ্যা যদি কখনও কোন অবস্থায় গোনাহ হয়ে যায়, তবে ক্ষমা চেয়ে নিবে। আর এ ভাবেই মর্যাদা বৃদ্ধি হয়। আর এটাই হচ্ছে এন্তেগফারের সুলতত্ব। তাওবার প্রকারভেদ তাওবা তিন ভাগে বিভক্ত স্ত। (এক) গোনাহ থেকে তাওবা ও এস্তেগফার করা । (দুই) ইবাদত-বন্দেগীতে যে অলসতা ও অসম্পূর্ণতা থেকে যায়, সেগুলো থেকে তাওবা করা । (তিন) এস্তেগফারের থেকে এস্তেগফার করা অর্থাৎ, এস্তেগফার করার জন্য যে শর্ত ও পরিপূর্ণ আন্তরিকতার প্রয়োজন ছিল তা তো আমার পক্ষ থেকে সম্পূর্ণভাবে আদায় হচ্ছে না। তাই এর জন্য এস্তেগফার করা । প্রথম প্রকারঃ অর্থাৎ গোনাহ থেকে এস্তেগফার করা সমস্ত মুসলমানের জন্য ফরজ । কোন মুসলমানই এ হুকুম থেকে বাইরে নয় । এজন্য আত্মশুদ্ধি এবং তরীকতের প্রথম স্তর-ই হচ্ছে “পরিপূর্ণ তাওবা । সামনের সবগুলো

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।