Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ 72
📝 Text 📖 PDF

বিসমিহি তা'আলা প্রকাশকের কথা এ যুগের জগদ্বিখ্যাত আলেম ও মুফতী, যিনি আধুনিক মাসয়ালা-মাসায়েল বিশেষ করে প্রচলিত ও ইসলামী অর্থব্যবস্থা ও ব্যাংকিংয়ের তুলনামূলক বিশ্লেষণ করে যৌক্তিক ও বাস্তবিক ক্ষেত্রে ইসলামী অর্থনীতি ও সুদমুক্ত ইসলামী ব্যাংকিংয়ের শ্রেষ্ঠত্‌ প্রমাণ করে সমগ্র দুনিয়ার মুসলমান বিশেষতঃ উলামায়ে কেরামের স্বতঃস্ফৃর্ত প্রশংসা কুড়িয়েছেন। তিনি হলেন, হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী সাহেব দামাত বারাকাতুহুম ৷ তালীম, তারবিয়্যাত, তাবলীগ, তাসনীফ (রচনা) ও তাযকিয়া সহ ইসলামী খেদমতের প্রায় সকল অঙ্গনেই তার সমান বিচরণ । তবে প্রতি সোমবার ও শুক্রবারে অনুষ্ঠিত তার 'ইসলাহী মজলিস" এর ফায়দা সর্বব্যাপী । কারণ এ মজলিস যদিও সাধারণ মুসলমানের উদ্দেশ্যে হয়ে থাকে কিন্তু শ্রোতাদের অধিকাংশ থাকেন আলেম । যার দরুণ এ বয়ানগুলো সাথে সাথে সংরক্ষণ করে পরবর্তীতে পুস্তক আকারে ছাপিয়ে প্রচার করা হয়। ফলে অল্প সময়েই তার ফয়েয পাক সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের নিকটও পৌছে যায়। স্থান-কাল-পাত্রের উপযোগিতা অনুধাবন, অকৃত্রিম ও ইখলাসপূর্ণ বিনয়ী উপস্থাপনা, প্রতিটি সমস্যার যথাযথ বিশ্লেষণ, তুলনামূলক সহজ ও গ্রহণযোগ্য সমাধান, হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী সাহেবের বয়ান ও রচনা বৈশিষ্ট্য । যার দরুন তার নতুন কিতাব কিংবা বয়ান প্রকাশ হলে খুব দ্রুতই তা নিঃশেষ হয়ে যায়। হযরত মাওলানা মুহাম্মাদ তাকী উসমানী সাহেব রচিত কিতাব পাঠ করে এবং তার বয়ান শুনে হাজারো পথহারা মানুষ আন্রাহপ্রাপ্তির সঠিক পথ খুঁজে পেয়েছে। যার দরুন অনেকেই তাকে হযরত থানভী (রহঃ)-এর এ যুগের ভাষ্যকার নামে আখ্যায়িত করেছেন। এ বৎসরের শুরুতে একটি ইসলামী সেমিনারে যোগদানের জন্য যখন হযরত ংলাদেশে তাশরীফ আনেন, তখন কয়েক দিন হযরতের একান্ত সানিধ্যে কাটানোর সৌভাগ্য হয়, সে সময় অন্তরের গভীরে সযত্ে লুকিয়ে রাখা কয়েকটি, বাস্তব অথচ স্পর্শকাতর সমস্যার কথা হযরতকে খুলে বললে তিনি তার এমন

— Page 2 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.