যান রানী নর বীর দি মানুষকে সৃষ্টি করার দ্বারা আল্লাহ তাআলার এ উদ্দেশ্য হতো যে, আমি এমন এক জাতী সৃষ্টি করবো যাদের ভিতরে গোনাহের কোন চাহিদা থাকবে না। তবে মানুষ সৃষ্টি করার কোন প্রয়োজনই ছিল না। কারণ এর জন্য তো ফেরেশতারাই যথেষ্ট ছিল। ফেরেশতা তো এমন জাতী যারা সদা-সর্বদা আল্লাহর ইবাদত ও উপাসনায় লিপ্ত । যাদের মধ্যে গোনাহ করার কোন যোগ্যতাই নেই। যদি তারা গোনাহ করতেও চায় তবু রি তাদের পক্ষে সম্ভব হয়ে উঠে না। পক্ষান্তরে মানব এমন এক জাতী যাদের ভিতরে জাল্লাহ তা'আলা ভাল-মন্দ, সৎ ও অসৎ উভয় কাজের যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। আর এর উদ্দেশ্য হল যে, মানুষের ভিতরে গোনাহের আগ্রহ থাকা সত্তেও সে. আল্লাহর ভয়ে গোনাহ ত্যাগ করবে । আর যদি কখনও কোন গোনাহ হয়ে-ই যায়, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিবে। সুতরাং যদি মানুষের ভিতরে উন্লেখিত অবস্থা পরিলক্ষিত না হয়, ত তবে তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য-ই বৃথা হয়ে যাবে। _ আল্লাহ তা'আলা যখন হযরত আদম (আঃ)কে সৃষ্টি করার এরাদা করে ফেরেশতাদের মতামত জানতে চাইলেন । তখন তারা তাদের রায় পেশ করলেন যে, হে প্রভু! আপনি দুনিয়ার মাঝে এমন এক জাতিকে সৃষ্টি করার অরাজকতা সৃষ্টি করবে । আপনার পবিভ্রতা আর গুণ-গান গাওয়ার জন্য তো আমরাই আছি। তখন আন্মাহ তাআলা তাদের এ কথার উত্তরে বললেনঃ চি রি অর্থঃ আমি এমন কিছু জানি যা তোমরা জান না। (সূরা বাকারা) খ্যাঃ আন্লাহ তাদের এ মতকে পছন্দ না করে, তাদের দাবীর খেলাফ বলে উঠলেন, হে ফেরেশতা! তোমরা জান না। আমি জানি তারা দুনিয়ায় গিয়ে গোনাহ করবে ঠিকই, তবে তারা আবার আমার নিকট স্বীয় গোনাহের জন্য ক্ষমাও চেয়ে নিবে । আর আমি তাদের ক্ষমাও করে দেব। গোনাহ ও তাওবা | ৩৫ আর মনে রেখো এ জাতি যখন গোনাহের যোগ্যতা থাকা সত্ত্বেও গোনাহ থেকে বেঁচে থাকবে, তখন তাদের মর্যাদা তোমাদের চেয়ে বেড়ে যাবে। কারণ তোমরা যে, গোনাহ থেকে বেঁচে থাক, এতে তোমাদের কোন কৃতিত্ নেই। যেহেতু তোমাদের মধ্যে গোনাহ করার কোন যোগ্যতা-ই নেই । যেমন, এক ব্যক্তি অন্ধ, কিছুই দেখতে পায় না। এখন সে যদি বেগানা মহিলা, টিভি, সিনেমা, অশ্লীল ছবি ইত্যাদি না দেখে, তবে কি এতে তার কোন কৃতিত্ব প্রকাশ প্মবে? অবশ্যই নয়। কারণ তার তো দেখার ক্ষমতা-ই নেই । সে দেখবে কেমন করে। পক্ষান্তরে সুস্থ চোখের অধিকারী একজন মানুষ ৷ যে সব কিছু দেখতে সক্ষম এবং তার মনে দেখার খুব চাহিদাও জাগে, তবে সে ব্যক্তি তার সমস্ত চাহিদা ও স্বাধকে স্বীয় প্রভূর সন্তুষ্টি লাভের জন্য কুরবান করে, নিজের চক্ষুকে অবৈধ স্থানে ব্যবহার করা থেকে বাঁচিয়ে রাখে, তবে সে এমন ব্যক্তিদের কাতারে শামিল, যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন । জানাতের স্বাধ শুধু মানুষ-ই উপভোগ করবে ফেরেশতাগণ যদিও জান্নাতে বসবাস করছেন, কিন্তু জান্নাতের স্বাধ, আরাম-আয়েশ তাদের জন্য নয়। কারণ জান্নাতের সুখ-শান্তি, সুখ-শান্তি আল্লাহ তা'আলা এ জাতির জন্য-ই রেখেছেন, যাদের ভিতরে সৎ কাজ ও গোনাহ উভয়টি করার যোগ্যতা রয়েছে। আল্লাহ তা“আলার হেকমত ও কুদরত কি কেউ বুঝতে সক্ষম? তিনি স্বীয় কুদরত দ্বারা এ পৃথিবীকে এজন্য সৃষ্টি করেছেন যে, এতে তিনি এমন এক জাতিকে আনবেন, যাদের ভিতরে গোনাহ করার যোগ্যতা থাকা সত্ত্বেও তারা গোনাহ থেকে বেঁচে থাকবে । আর যদি কখনও মানবিক দুর্বলতার কারণে, ভুলে কোন গোনাহ করেও ফেলে, তাহলে সাথে সাথে তাওবাও করে নিবে । আর এ এস্তেগফারের দ্বারাই আল্লাহ তা'আলার গাফ্ফার” (থরছ। ক্ষমা্শীলি)
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।